০৪ জুলাই ২০২৪

class vii geography 2nd unit

 TOTON MASTER COACHING

CLASS – VII; Geography (2nd unit test)


  1.  সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

  1. গ্রস্ত উপত্যকা - ভঙ্গিল / স্তূপ / আগ্নেয় / ক্ষয়জাত পর্বতে দেখা যায়।

  2. জলপ্রপাত নদীর - ক্ষয় / বহন / সঞ্জয় / জলপ্রবাহ-এর ফলে সৃষ্টি হয়।

  3. গ্রানাইট / ব্যাসল্ট / চুনাপাথর মারবেল - শিলায় স্তর থাকে।

  4. আফ্রিকার – পূর্ব / পশ্চিম /উত্তর / দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত।

  5. কঙ্গো নদী আফ্রিকার - পূর্ব/ উত্তর / দক্ষিণ / পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে।

  6. তোমার শহর কলকাতা – (a) মালভূমি, (b) লাভা সমভূমি, (c) লোয়েস সমভূমি, (d) পলি সমভূমির অন্তর্ভুক্ত।

  7. ‘যোগ’ জলপ্রপাত সৃষ্টি হয়েছে – (a) আনাইমালাই পর্বতে, (b) নীলগিরি পর্বতে, (c) পশ্চিমঘাট পর্বতে, (d) পূর্বঘাট পর্বতে।

  8. সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয় – (a) গ্রানাইট, (৮) বেলেপাথর, (c) ডোলেরাইট, (d) ব্যাসল্ট শিলা।

  9. পৃথিবীর বৃহত্তম মালভূমি হল – (3) পামির মালভূমি, (b) লাদাখ মালভূমি, (c) দাক্ষিণাত্য মালভূমি, (d) তিব্বত মালভূমি

  10. আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় সৃষ্ট নদীর নাম হল – (a) নিলনদ, (b) কঙ্গো নদী, (c) নাইজার নদী, (d) জাম্বেজি নদী।

  11. নিলনদের বদ্বীপ অংশে যে জলবায়ু দেখা যায় তা হল – (a) নিরক্ষীয় জলবায়ু, (5) মৌসুমি জলবায়ু, (c) ভূমধ্যসাগরীয় জলবায়ু, (d) মরু জলবায়ু।

  12. শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম – (a) স্তুপ পর্বত, (b) ভঙ্গিল পর্বত, (c) সঞ্জয়জাত পর্বত।

  13. গ্রানাইট একটি – (a) পাললিক, (৮) আগ্নেয়, (c) রূপান্তরিত শিলা।

  14. সুদানে নিলনদের উপর – (a) সেনার, (b) উচ্চ আসোয়ান, (c) নাগ হামাদি বাঁধ বিখ্যাত।

  15. যে মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমির সৃষ্টি হয়েছে, সেটি হল -(a) থর, (-) গোবি, (c) সাহারা, (d) আটাকামা ।

  16. নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হল – (a) মিয়েন্ডার, (b) প্লাবনভূমি, (c) বদ্বীপ, (এ) গিরিখাত।

  17. মরু অঞ্চলের শুকনো নদীর খাতগুলিকে বলা হয় (a) আর্গ, (b) ওয়াদি, (c) হামাদা, (d) রেগ।

  18. আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী হল - (a) কঙ্গো, (b) নাইজার, (c) জাম্বেজি, (d) নিল।

  19. ইতালির একটি আগ্নেয় পর্বত হল – (a) মাউন্ট তৌবকল, (b) কিলিমাঞ্জারো, (2) ভিসুভিয়াস, (d) ফুজিয়ামা।

  20. ভূমধ্যসাগরীয় উদ্ভিদ হল - (a) শাল, (b) মেহগনি, (c) জলপাই, (d) বাওবাব ।

  21. একটি লাভাগঠিত মালভূমি হল – (a) তিব্বত, (b) দাক্ষিণাত্য, (c) পামির, (d) লাদাখ।

  22. পৃথিবীর দীর্ঘতম নদী হল (৯) আমাজন, (b) নিলনদ, (c) কঙ্গো, (d) নাইজার।

  23. সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয় – (a) ব্যাসল্ট, (b) গ্রানাইট, (c) মারবেল, (A) চুনাপাথর।

  24. একটি বহির্জাত প্রক্রিয়া হল- (a) ভূমিকম্প, (b) আবহবিকার, (c) অগ্ন্যুৎপাত, (d) আলোড়ন।

  25. অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ – (a) মাউন্ট তৌবকল, (b) মাউন্ট কিলিমাঞ্জারো, (c) মাউন্ট এলবুর্জ, (d) মাউন্ট এভারেস্ট।

  26. রেললাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি – (a) আগ্নেয়, (b) পাললিক, (c) রূপান্তরিত শিলা।

  27. কালাহারি মরুভূমি আফ্রিকা মহাদেশের যেদিকে অবস্থিত, তা হল – (a) পূর্ব দিক, (b) পশ্চিম দিক, (c) উত্তর দিক, (d) দক্ষিণ দিক।

  28. মিশরের রাজধানী হল (a) খার্তুম, (b) কায়রো, (c) নাইরোবি, (d) জুবা।

  29. (a) কাদা মাটি, (b) দোআঁশ মাটি, (c) পলিমাটি, (d) বালি – মাটির দানা মোটা হয়।

  30. সুদানের রাজধানীর নাম হল - (a) খার্তুম, (b) কায়রো, (c) ত্রিপলি, (d) কঙ্গো।

  31. সাহারা মরুভূমিতে সৃষ্ট ছোটো বালির পাহাড়কে বলে – (a) রেগ, (b) হামাদা, (c) আর্গ, (d) ওয়াদি।

  32. মানচিত্রে নীল রং-এর সাহায্যে দেখানো নদীগুলি যে নামে পরিচিত তা হল – (a) অনিত্যবহ নদী, (b) নিত্যবহ নদী, (c) অন্তর্বাহিনী নদী, (d) আন্তর্জাতিক নদী ।

  33. ‘ভিক্টোরিয়া জলপ্রপাত' দেখা যায় যে নদীতে তা হল - (a) অরেঞ্জ নদী, (b) নাইজার নদী, (c) কঙ্গো নদী, (d) জাম্বেজি নদী।

  34. গিনি উপকূল অঞ্চলে ‘খামসিন’ বায়ু যে নামে পরিচিত তা হল – (a) হারমাট্টান, (b) সাইমুম, (c) ঘিবলি, (d) চিনুক।

  35. রূপান্তরিত শিলার উদাহরণ হল – (a) গ্রানাইট, (b) মারবেল, (c) কাদাপাথর।

  36. আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গটি হল – (a) মাউন্ট তৌবকল, (b) মাউন্ট এভারেস্ট, (c) মাউন্ট কিলিমাঞ্জারো।

  37. প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর – (a) উচ্চগতিতে, (b) মধ্যগতিতে, (c) নিম্নগতিতে।

  38. বদ্বীপ গঠিত হয় – (a) উচ্চ, (b) মধ্য, (c) নিম্ন গতিতে।

  39. শক্ত পাথরে ভরতি অঞ্চলকে - (a) হামাদা, (b) রেগ, (c) আর্গ, (d) ওয়াদি বলে।

  40. মাটিতে বাতাস থাকে – (a) 10, (b) 15, (c) 20, (d) 25 শতাংশ।

  41. আফ্রিকার মকরক্রান্তীয় অঞ্চলে – (a) সাহারা, (b) কালাহারি, (c) আটাকামা, (d) থর মরুভূমির সৃষ্টি হয়েছে।

  42. নদীর আঁকাবাঁকা প্রবাহকে বলা হয় –(a) গিরিখাত, (b) জলপ্রপাত, (c) বদ্বীপ, (d) মিয়েন্ডার।


B)  নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর

  1. ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।

  2. নদীর শাখানদী সাধারণত কোন্ প্রবাহে দেখা যায়?

  3. মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো।

  4. গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায় ?

  5. সাহারা মরুভূমিতে দিনের বেলায় মাঝে মাঝে প্রবল বালির ঝড়কে কী বলে ?

  6. পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কী?

  7. পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কী?

  8. মধ্যগতিতে নদীর প্রধান কাজ কী?

  9. শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে ?

  10. ভারতে অবস্থিত স্তূপ পর্বতের নাম কী ?

  11. মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কী বলে ?

  12. 'পৃথিবীর ছাদ' কাকে বলে ?

  13. যে নদীতে সারাবছর জল থাকে তাকে কী বলে ?

  14. তাজমহল কোন্ শিলা দিয়ে তৈরি?

  15. অনিত্যবহ নদীকে মানচিত্রে কোন্ রং-এ দেখানো হয়?

  16. কোন শ্রেণির মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে?

  17. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো।

  18. ক্যারাভান কী ?

  19. আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

  20. হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণির মাঝে কোন্ মালভূমি অবস্থিত?

  21. শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাত কী নামে পরিচিত?

  22. তুমি একটি জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার মাটি হাতে নিয়ে দলা পাকানোর চেষ্টা করে দেখলে মাটিটি দলা না পেকে ঝুরো হয়ে পরে গেল। – এটি কোন্ ধরনের মাটি ?

  23. সাহারা মরুভূমিতে কোন্ জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে ?

  24. আফ্রিকা মহাদেশের নাতিশীতোয় তৃণভূমি কী নামে পরিচিত?

  25. মরুভূমিতে উটের দলকে কী বলে?


C)  শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো দুটি)

  1. ____________ নদীকে 'তেলের নদী' বলা হয়।

  2. আইসল্যান্ডে ____________  সমভূমি দেখা যায়।

  3. ভূপৃষ্ঠস্থ শিলার চূর্ণবিচূর্ণ স্তরকে _______________ বলে।

  4. গিনি উপকূলে খামসিনকে ____________  বলা হয়।

  5. আফ্রিকার নাতিশীতোয় তৃণভূমি হল ______________।

  6. ফানেলাকৃতি নদী মোহানা ________________ নামে পরিচিত।

  7. মরুভূমির বালি উড়ে গিয়ে তৈরি হয় ____________ সমভূমি।

  8. _____________ আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ।

  9. অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ ____________।

  10. ভাগীরথী-হুগলি হল গঙ্গার প্রধান ______________।

  11. গিনি উপকূলে খামসিন ___________ নামে পরিচিত।

  12. আফ্রিকার কিলিমাঞ্জারো ________ জাতীয় পর্বত।

  13. হিমালয় __________ পর্বতের উদাহরণ।

  14. আফ্রিকার নাতিশীতোয় তৃণভূমি হল _________।

  15. দুটি নদীর মধ্যবর্তী স্থানকে ___________ বলা হয়।

  16. কালো মাটি তৈরি হয় ___________  শিলা থেকে।


D)  অনধিক 30 টি শব্দের মধ্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

  1. মালভূমিকে 'টেবিল ল্যান্ড' কেন বলা হয় ?

  2. চিত্রসহ অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে?

  3. মিশরকে 'নিলনদের দান' বলা হয় কেন ?

  4. আগ্নেয় শিলা কাকে বলে ? উদাহরণ দাও।

  5. আফ্রিকাকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হয় কেন ?

  6. নিলনদের ওপর আসোয়ান বাঁধ নির্মাণের দুটি মূল উদ্দেশ্য কী ছিল ?

  7. নদীর মোহানায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো।

  8. আর্গ কী?

  9. পাললিক শিলার দুটি গুরুত্ব লেখো ।

  10. ওয়াদি কাকে বলে?

  11. খাঁড়ি কী?

  12. মাটির উপাদানগুলি কী কী ?

  13. স্তূপ পর্বত কাকে বলে? উদাহরণ দাও।

  14. নদী-দ্বীপ কী ?

  15. আগ্নেয় শিলার দুটি বৈশিষ্ট্য লেখো।

  16. আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও তার চূড়ায় সারাবছর বরফ জমে থাকে কেন?

  17. নিত্যবহ ও অনিত্যবহ নদী কাকে বলে ?

  18. শিলাকে কয়টি ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ ভাগগুলির নাম লেখো।


E)  টীকা লেখো :

(i) দোয়াব, (ii) লোয়েস সমভূমি, (iii) টেবিল ল্যান্ড। (iv) ব্যবচ্ছিন্ন মালভূমি (v) বদ্বীপ (vi) ওয়াদি ও হামাদা (vii) মধ্যরাত্রির সূর্যের দেশ। (viii) জলবিভাজিকা। (ix) নদী অববাহিকা (x) আগ্নেয় শিলা, (xi) গ্রস্ত উপত্যকা


F) পার্থক্য লেখো।

  1. গিরিখাত ও ক্যানিয়ন

  2. সাভানা ও ভেল্ড

  3. আগ্নেয় ও পাললিক শিলা

  4. শাখানদী ও উপনদী

  5. নিত্যবহ নদী ও অনিত্যবহ নদী

  6. অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদী



G)  অনধিক 50 টি শব্দের মধ্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

  1. শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয় ?

  2. আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় উদ্ভিদ ও নাতিশীতোয় তৃণভূমি সম্বন্ধে আলোচনা করো।

  3. নিলনদ অববাহিকার উন্নতির দুটি প্রধান কারণ কী ?

  4. নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় বরফ জমে কেন ?

  5. নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট ভূমিরূপ ও নিম্নপ্রবাহে সৃষ্ট ভূমিরূপ পৃথক কেন ?

  6. সব নদীর মোহানায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন?

  7. নিম্নপ্রবাহে নদীর কাজের ফলে গঠিত যে-কোনো দুটি ভূমিরূপ সম্পর্কে লেখো ।

  8. আফ্রিকা মহাদেশের সাভানা তৃণভূমি ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্পর্কে লেখো।

  9. নদীর উচ্চপ্রবাহ বলতে কী বোঝো? উদাহরণ দাও। উচ্চপ্রবাহে নদী উপত্যকার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

  10. কঙ্গো নদীর অববাহিকায় ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে কেন ?

  11. বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো।

  12. ‘সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো ।

  13. বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো।


H)  অনধিক 80 টি শব্দের মধ্যে নীচের প্রশ্নটির উত্তর দাও :

  1. নদী কীভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তোমার অঞ্চলের কোনো একটি নদীর উদাহরণ দিয়ে আলোচনা করো।

  2. সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কী অবস্থা হত ?

  3. মানবজীবনে পর্বতের প্রভাব আলোচনা করো।

  4. চিত্রসহ নিলনদ অববাহিকাকে যে কয়টি অংশে ভাগ হয় তা লেখো এবং প্রতিটি ভাগ সম্পর্কে আলোচনা করো।

  5. সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো।

  6. ভূমির ঢাল, উচ্চতা ও জনঘনত্বের ভিত্তিতে মালভূমি ও সমভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো।

  7. মাটি সৃষ্টিতে জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা ব্যাখ্যা করো। 

  8. 'মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে’ বক্তব্যটির যথার্থতা বিচার করো।

  9. আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো ।

  10. সাহারায় বিশ্ব উন্নায়নের প্রভাব ব্যাখ্যা করো।

  11. নীলনদ অববাহিকায় কী কী ফসল উৎপাদিত হয়? এই অঞ্চলে বন্যার অতিরিক্ত জল আটকানোর জন্য কী কী উপায় অবলম্বন করা যে পারে বলে তোমার মনে হয়?

  12. নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র ও উদাহরণসহ আলোচনা করো ।

  13. নিলনদের অববাহিকা অঞ্চলের মানুষের জীবনে নিলনদের প্রভাব সম্পর্কে লেখো ।

  14. আফ্রিকা মহাদেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি লেখো ।

  15. নিলনদের গতিপথ লেখো।

  16. পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে ? সমভূমির তিনটি বৈশিষ্ট্য লেখো।

  17. আফ্রিকার সাভানা তৃণভূমি ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো।


০১ জুলাই ২০২৪

CLASS VII L.SC. 2ND UNIT

 

TOTON MASTER COACHING

CLASS – VII; LIFE SCIENCE

 

A)    সঠিক উত্তরটি নির্বাচন করো :

1.      কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয়, সেই জায়গাটি হল – (a) পর্ব, (b) কক্ষ, (c) পর্বমধ্য, (d) বিটপ।

2.      খাদ্য সঞ্চয় করে, এমন একটি পাতার নাম লেখো।

3.      পুকুরের বা নদীর মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে?

4.      রাস্নায় (অর্কিড) মূলের কাজ হল – (a) মাটির ওপর থেকে শ্বাস নেওয়া, (b) খাদ্য সঞ্চয় করা, (c) বাতাস থেকে জলীয় বাষ্প নেওয়া, (d) অন্য গাছকে আঁকড়ে ওপরে ওঠা।

5.      মটরের পত্রাকর্ষ – (a) খাদ্য সঞ্চয় করে, (b) আরোহণে সাহায্য করে, (c) বংশবিস্তার করে, (d) অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে।

6.      রাইজোবিয়াম অণুজীব বাস করে কোন্ গাছের মূলে ? - (a) পাইন, (b) পাথরকুচি, (c) মটর, (d) ধান

7.      ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হল (a) দলমণ্ডল, (b) ডিম্বক, (c) ডিম্বাশয়, (d) বৃতি।

8.      অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যক হল (a) অক্সিজেন, (b) হাইড্রোজেন, (c) নাইট্রোজেন, (d) কার্বন।

9.      গাঢ় নুন জল লোহিত রক্তকণিকার সাপেক্ষে -(a) হাইপারটনিক, (b) হাইপোটনিক, (c) আইসোটনিক, (d) সবকটি।

10.  প্রদত্ত কোটি পুংকেশরচক্রের অংশ? (a) গর্ভমুণ্ড, (b) গর্ভাশয়, (c) ডিম্বক, (d) পরাগরেণু।

11.  বীজপত্র দুটি যে বাঁকা দণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে – (a) ভ্রূণাক্ষ, (b) পর্বমধ্য, (c) বীজপত্রাবকাণ্ড, (d) বীজপত্রাধিকাণ্ড।

12.  ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি হল – (a) গর্ভমুণ্ড, (b) পরাগধানী, (c) ডিম্বাশয়, (d) ডিম্বক।

13.  কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে, এটি এক ধরনের -(a) ব্যাপন, (b) অভিস্রবণ, (c) বাষ্পমোচন, (d) নিঃস্রাবণ।

14.  ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হল (a) বৃতি, (b) দলমণ্ডল, (c) পরাগধানী, (d) ডিম্বাশয়

15.  উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে (a) বটগাছের মূল, (b) পাথরকুচির পাতা, (c) রাস্নার মূল, (d) সুন্দরী গাছের মূল।

16.  যৌগিক পত্রের পাতার মতো অংশগুলিকে বলে (a) পত্রফলক, (b) পত্রক, (c) উপপত্র, (d) পৰ্ণপত্র।

17.  পরিবর্তিত কাণ্ড হল – (a) আদা, হলুদ, (b) আলু, পেঁয়াজ, (c) ওল, (d) সবকটি।

18.  আমের যে অংশটি বীজকে ঢেকে রাখে তার নাম হল_ (a) ফলত্বক, (b) বহিঃত্বক, (c) মধ্যত্বক, (d) অন্তঃত্বক

19.  পলাশ গাছে পরাগযোগ ঘটে (a) প্রজাপতির দ্বারা, (b) মৌমাছির দ্বারা, (c) বায়ুর দ্বারা, (d) পক্ষীর দ্বারা।

20.  আলুর স্ফীতকন্দ হল আসলে (a) রূপান্তরিত মৃদগত কাণ্ড, (b) রূপান্তরিত অস্থানিক মূল, (c) রূপান্তরিত প্রধান মূল, (d) রূপান্তরিত বীজপত্র।

21.  অস্থানিক মূল দেখা যায় - (a) আমগাছে, (b) ধানগাছে, (c) নয়নতারা গাছে, (d) বটগাছে।

22.  জবাফুলে স্তবকের সংখ্যা – (a) তিনটি, (b) দুটি, (c) চারটি, (d) পাঁচটি।

23.  বীজ তৈরি হয় ফুলের কোন্ অংশ থেকে? (a) গর্ভকেশরচক্র, (b) ডিম্বাশয়, (c) ডিম্বক, (d) পরাগধানী।

24.  দিনের দৈর্ঘ্য 12 ঘণ্টার বেশি হলে ফুল ফোটে – (a) ডালিয়ায়, (b) আখে, (c) আলুতে, (d) পালং-

25.   ফুলের কোন্ অংশ থেকে বীজ তৈরি হয়? - (a) গর্ভকেশরচক্র, (b) ডিম্বক, (c) পুংকেশরচক্র, (d) পরাগধানী।

26.  প্রদত্ত কোনটি মূল? – (a) আলু, (b) আদা, (c) বিট, (d) রসুন।

27.  কোনটি অঙ্কুরোদ্গমের শর্ত নয় ? -(a) মৃত্তিকা, (b) উয়তা, (c) বাতাস, (d) বৃষ্টিপাত

28.  আমের বীজকে ঢেকে রাখে_ (a) বহিঃত্বক, (b) মধ্যত্বক, (c) অন্তঃত্বক, (d) ফলত্বক।

29.  আলুর চোখ হল প্রকৃতপক্ষে আলুর – (a) কাক্ষিক মুকুল, (b) মূলজ মুকুল, (c) পুষ্প মুকুল, (d) বিটপ মুকুল।

30.  লেবুগাছের পাতা হল (a) সরল পত্র, (b) একফলক যৌগিক পত্র, (c) দ্বিফলক যৌগিক পত্র, (d) ত্রিফলক যৌগিক পত্র।

31.  অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ব্যাকটেরিয়ার কোশপ্রাচীর সঠিকভাবে গঠিত হতে পারে না, এই সময় কোশের ভিতর বাইরে কোন্ চাপের পার্থক্য দেখা যায় ? - (a) ব্যাপন চাপ, (b) বাষ্পমোচন চাপ, (c) অভিস্রবণ চাপ, (d) কোনোটিই নয়।

32.  আপেলের ভোজ্য অংশটি হল – (a) বহিঃত্বক, (b) মধ্যত্বক, (c) অন্তঃত্বক, (d) পুষ্পাক্ষ।

33.  রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হল – - (a) আলু, (b) কচুরিপানা, (c) কুমড়ো, (d) গম।

34.  আমের ফলত্বকের যে অংশটি আমরা খাই তা হল – (a) বহিঃত্বক, (b) অন্তঃত্বক, (c) মধ্যত্বক, (d) ফলত্বক।

35.  অভিস্রবণ প্রক্রিয়ায় প্রয়োজন (a) অর্ধভেদ্য পর্দা, (b) অভেদ্য পর্দা, (c) ভেদ্য পর্দা, (d) সবকটি।

36.  গুচ্ছমূল দেখা যায় – (a) আম গাছে, (b) পাইন গাছে, (c) ধান গাছে, (d) মটর গাছে।

37.  প্রদত্ত কোনটি দ্বিবীজপত্রী বীজ ? (a) ছোলা, (b) ভুট্টা, (c) গম, (d) ধান।

38.  গুচ্ছমূল দেখা যায়_ (a) আম গাছে, (b) মটর গাছে, (c) ধান গাছে, (d) সুন্দরী গাছে।

39.  ভুট্টা বীজের বীজপত্রকে বলে – (a) হাইপোকোটাইল, (b) হাইলাম, (c) স্কুটেলাম, (d) পেরিস্পার্ম।

40.  অঙ্কুরোদগমের জন্য একটি আবশ্যক শর্ত হল - (a) নাইট্রোজেন, (b) অক্সিজেন, (c) হাইড্রোজেন,

41.  (d) কার্বন ডাইঅক্সাইড।

42.  ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হল _(a) বৃতি, (b) দলমণ্ডল, (c) পরাগধানী, (d) ডিম্বাশয়।

43.  আমের বীজে থাকে _(a) একটি বীজপত্র, (b) দুটি বীজপত্র, (c) একটি বীজপত্র- থাকে না, (d) বহু বীজপত্র থাকে।

 

B)     একটি বাক্যে উত্তর দাও :

1.      কোন্ গাছের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি?

2.      কাণ্ড পাতা যে কোণ উৎপন্ন করে তাকে কী বলে?

3.      সেপটিক ট্যাংক থেকে নির্গত বিষাক্ত গ্যাসের নাম কী ?

4.      চিনেবাদাম ফুলে কী ধরনের পরাগযোগ দেখা যায় ?

5.      জেকবসনস অরগ্যান কোন্ প্রাণীর দেহে দেখা যায়?

6.      ORS-এর পুরো নাম কী?

7.      ফুলের গর্ভকেশরচক্রের একক কী?

8.      ফুলের কোন্ স্তবক কীটপতঙ্গকে আকর্ষণ করে?

9.      রূপান্তরিত কাণ্ড দেখা যায় কোন্ উদ্ভিদে?

10.  বীজের অঙ্কুরোদ্গমের জন্য কী কী শর্তের প্রয়োজন?

11.  ব্যাপনের একটি উদাহরণ দাও

12.   দুটি সস্যল বীজের নাম লেখো

13.  ভুট্টার বর্মের মতো বীজপত্রকে কী বলে ?

14.  জবা পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায় ?

15.  জেকবসনস অরগ্যান কোথায় থাকে?

16.  একটি স্বপরাগী একটি ইতরপরাগী ফুলের নাম লেখো।

17.  পরাগমিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম লেখো।

18.  মূলের ডগায় টুপির মতো অংশকে কী বলে?

19.  ফুলের কোন্ অংশ ফলে পরিণত হয়?

20.  সালোকসংশ্লেষের সময় গাছের পাতা কোন্ গ্যাস ছাড়ে কোন্ গ্যাস গ্রহণ করে ?

21.  আমি কে নির্ধারণ করো : আমি ফুলের একটি অংশ। নিষেকের পর আমিই ফলে পরিণত হই।

22.  কলাপাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়।

23.  লাইকেন কোন্ দুটি উদ্ভিদগোষ্ঠীর মিথোজীবিতার ফলে সৃষ্ট?

24.  অভিস্রবণে কোন্ ধরনের পর্দার মাধ্যমে দ্রবণের দ্রাবকের অণুর যাওয়া আসার ঘটনা ঘটে ?

25.   বেলের কণ্টক কোন অঙ্গের রূপান্তর।

26.  সত্য বা মিথ্যা লেখো : এঁচোড় হল একটি যৌগিক ফল।

27.  সত্য বা মিথ্যা লেখো : তাপমাত্রা কমলে ব্যাপন ঘটে তাড়াতাড়ি।

28.   সত্য না মিথ্যা লেখো : কচুরিপানার কাণ্ডটি একপ্রকার হ্রস্বধাবকের উদাহরণ।

29.  মৃদভেদী অঙ্কুরোদ্গমের দুটি উদাহরণ দাও

 

C)     শূন্যস্থান পূরণ করো : 

1.      পরাগমিলনের পর ফুলের  _____________ ফলে __________________ বীজে পরিণত হয়।

2.      মূলের ডগার টুপির মতো অংশকে বলে _________________

3.      কাণ্ডের ত্বকে মোমজাতীয় পদার্থের আস্তরণ ______ প্রতিহত করে।

4.      সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসটি হল ____________.

5.      তেঁতুলের বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজত্বক ফাটিয়ে মাটির ওপরে উঠে এলে তাকে ____________ বলে।

6.      আতা এক ধরনের _________ ফল।

7.      চারাগাছের কাণ্ড তৈরি হয় ভ্রূণের __________ অংশ থেকে।

8.      _____________ একটি স্বপরাগী ________________ একটি ইতরপরাগী ফুল।

9.      আমের বীজে ____________ টি বীজপত্র থাকে।

10.  অভিস্রবণের জন্য _________ পর্দার প্রয়োজন হয়।

11.   সমুদ্রের জলের মাছ __________ মূত্র ত্যাগ করে।

12.  কচুরিপানার খর্বধাবক হল একটি রূপান্তরিত ________ কাণ্ড।

13.  পাইন গাছের মূলে ___________ নামক গঠন তৈরি করে ছত্রাক বাস করে।

14.  __________ জাতীয় উদ্ভিদের পত্রমূল কাণ্ডকে পুরোপুরি বা আংশিকভাবে বেষ্টন করে থাকে।

15.  একটি কৃত্রিম অর্ধভেদ্য পর্দার নাম হল ______________.

16.  অপরাজিতা একটি___________ ফুল।

17.  মূল সৃষ্টি হয় _________ থেকে।

18.  একটি সরল ফল হল ______________.

19.  ___________ পত্রবৃত্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত রাখে।

20.   দোপাটি হল ___________  ফুল।

21.   প্রধান মুলকে ___________ মুল বলে।

22.  পরাগধানীতে থাকে ______________।

 

D)     নির্দেশ মতো উত্তর দাওঃ  

1.      সমানুপাত নির্ণয় করো : পরাগধানী : পরাগরেণু :: গর্ভাশয় :

2.      বেমানান শব্দটি খুঁজে বার করো : বীজপত্র, বীজত্বক, ফলত্বক, ভূণাক্ষ।

3.      নীচের চারটি বিষয়ের তিনটি চতুর্থটির সঙ্গে সম্পর্কযুক্ত। ওই চতুর্থ বিষয়টি খুঁজে বের করো : সস্য, ভ্রূণমূলাবরণী, সস্যল বীজ, ডেলটয়েড স্থান।

4.       বিসদৃশ শব্দটি খুঁজে বের করো : অপরাজিতা, কলাবতী, বক, ধুতুরা

5.      বীজ অন্তঃত্বক :  :: বীজ বহিঃত্বক : টেস্টা।

6.      ডিম্বকনাভি : ফলত্বকের সঙ্গে যুক্ত অংশ : : ___________: বীজে জল অক্সিজেন প্রবেশের পথ।

7.      ঘৃতকুমারীর পাতা : খাদ্য সঞ্জয় :: পাথরকুচির পাতা:

8.      বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো : মুলো, আলু, বিট, গাজর।

9.      সম্পর্ক নির্ধারণ করো : পরাগধানী : পরাগরেণু :: গর্ভাশয় :

 

E)    পার্থক্য লেখো :

1.      একবীজপত্রী পাতা দ্বিবীজপত্রী পাতা।

2.       ব্যাপন অভিস্রবণ।

3.      স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে দুটি পার্থক্য লেখো।

4.      প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে একবীজপত্রী পাতা দ্বিবীজপত্রী পাতার মধ্যে পার্থক্য লেখো। (a) শিরাবিন্যাস, (b) পত্র পৃষ্ঠ

5.       প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। (a) বাহকের প্রয়োজনীয়তা, (b) পরাগরেণুর অপচয়।

6.       ব্যাপন অভিস্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো।

 

F)     সংক্ষিপ্ত উত্তর দাও :

1.      অভিস্রবণ বলতে কী বোঝো

2.      পরাগযোগের দুটি সমস্যা লেখো।

3.      স্বপরাগযোগ কাকে বলে?

4.      ছোলা বীজের বীজপত্রের কাজ কী ?

5.      ফুল ফুটলে মৌমাছিরা উড়ে আসে কেন?

6.      পাকা ফল কাটলে স্ত্রী অ্যানোফিলিস মশা উড়ে না এসে ড্রসোফিলা মাছি উড়ে আসে কেন

7.      ব্যাবহারিক জীবনে H2S গ্যাসের অপকারিতা উল্লেখ করো

8.      একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ অঙ্কন করে চিহ্নিত করো।

9.      অভিস্রবণ কী? জীবজগতে অভিস্রবণের গুরুত্ব লেখো।

10.  সমুদ্রের জলের একটি অস্থিযুক্ত মাছকে পুকুরের জলে রাখলে কী পরিবর্তন ঘটবে? এইরূপ পরিবর্তনের কারণ কী?

11.  মৃদভেদী মৃর্তী অঙ্কুরোদ্গমের মধ্যে একটি পার্থক্য লেখো।

12.  মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন ?

13.  মূলত্রের কাজ কী?

14.  পরাগমিলনের একটি সমস্যা উল্লেখ করো।

15.  জীবদেহে অভিস্রবণের একটি গুরুত্ব লেখো।

16.  গুচ্ছিত ফল কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য সঞ্চয় করে এমন একটি মূলের নাম লেখো।

17.  পুকুরের বা নদীর মাছেরা তাদের দেহে জলের পরিমাণ কীভাবে স্বাভাবিক রাখে ?

18.  স্বপরাগযোগ ইতর পরাগযোগের সংজ্ঞা দাও।

19.  কোন্ প্রাণীর দেহে জেকবসনস অরগ্যান থাকে? এই বিশেষ অঙ্গটির কাজ কী ?

20.  যদি কলেরা আক্রান্ত রোগীর শিরায় গাঢ় নুন জল দেওয়া হয় তাহলে রক্তকণিকার কী হতে পারে বলে তুমি মনে করো ?

21.  সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে কী করে?

22.  একটি সম্পূর্ণ ফুলের চারটি স্তবকের চিহ্নিত চিত্র অঙ্কন করো।

23.  একটি মটর বীজ অঙ্কন করে ডিম্বক নাভি ডিম্বক রন্ধ্র চিহ্নিত করো।

24.  একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের কাজ ছকের সাহায্যে দেখাও।

25.  জবা ফুলের চিত্র অঙ্কন করে পুংকেশরচক্র গর্ভকেশরচক্র চিহ্নিত করো।

26.  মূলের চিত্র অঙ্কন করে মূলত্র স্থায়ী অঞ্চল চিহ্নিত করো।

27.  মৃদভেদী অঙ্কুরোদ্গম কী ?

28.  পত্রফলক পত্রবৃন্তের কাজ উল্লেখ করো।

29.  ব্যাপন কাকে বলে ?

30.  রূপান্তরিত কাণ্ড কাকে বলে ?

31.  মৃদভেদী অঙ্কুরোদ্গম কী? কাদের দেখা যায় ?

32.  মূলরোমের কাজ কী ?

33.  গর্ভকেশরচক্র কী কী অংশ নিয়ে গঠিত হয় ?

34.  পুকুরের বা নদীর মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে?

35.  গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডকে একত্রে কী বলে ?

36.  ORS কাকে বলে? এর পুরো নাম লেখো।

37.  এপিথেলিয়াম স্তর কী ? রজনীগন্ধাকে অসম্পূর্ণ ফুল বলে কেন?

38.  বাতাস (অক্সিজেন) জল অঙ্কুরোদ্গমে কীভাবে ভূমিকা পালন করে লেখো।

39.  একটি মূলের বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো।

40.  মৃদভেদী অঙ্কুরোদ্গম বলতে কী বোঝো? উদাহরণ দাও

41.  শ্বাসমূল কাকে বলে? কোন্ উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়?

42.  একটি একক পত্র একটি যৌগিক পত্রের উদাহরণ দাও

43.  স্বপরাগযোগ ইতর পরাগযোগ কাকে বলে ?

44.  একটি আদর্শ ফুলের চিত্রাঙ্কন করে চারটি অংশ চিহ্নিত করো।

45.  টেস্টা টেগমেন কী ?

46.  অভিস্রবণ বা অসমোসিস কাকে বলে? জীবজগতে অভিস্রবণের দুটি গুরুত্ব লেখো।

47.   স্বপরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো।

48.   আমেরখোসা' আমেরআঁটি' বলতে কী বোঝো?

তল , ঘনবস্তুর তল

  ১. তল কি?   কোন বস্তুর উপরিভাগকে তল বলা হয়। অর্থাৎ , ঘনবস্তুর উপরিভাগকেই তল বলে। ·         তলের কেবল দৈর্ঘ্য ও প্রস্থ ...