TOTON MASTER COACHING
CLASS – VII; Geography (2nd unit test)
সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
গ্রস্ত উপত্যকা - ভঙ্গিল / স্তূপ / আগ্নেয় / ক্ষয়জাত পর্বতে দেখা যায়।
জলপ্রপাত নদীর - ক্ষয় / বহন / সঞ্জয় / জলপ্রবাহ-এর ফলে সৃষ্টি হয়।
গ্রানাইট / ব্যাসল্ট / চুনাপাথর মারবেল - শিলায় স্তর থাকে।
আফ্রিকার – পূর্ব / পশ্চিম /উত্তর / দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত।
কঙ্গো নদী আফ্রিকার - পূর্ব/ উত্তর / দক্ষিণ / পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে।
তোমার শহর কলকাতা – (a) মালভূমি, (b) লাভা সমভূমি, (c) লোয়েস সমভূমি, (d) পলি সমভূমির অন্তর্ভুক্ত।
‘যোগ’ জলপ্রপাত সৃষ্টি হয়েছে – (a) আনাইমালাই পর্বতে, (b) নীলগিরি পর্বতে, (c) পশ্চিমঘাট পর্বতে, (d) পূর্বঘাট পর্বতে।
সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয় – (a) গ্রানাইট, (৮) বেলেপাথর, (c) ডোলেরাইট, (d) ব্যাসল্ট শিলা।
পৃথিবীর বৃহত্তম মালভূমি হল – (3) পামির মালভূমি, (b) লাদাখ মালভূমি, (c) দাক্ষিণাত্য মালভূমি, (d) তিব্বত মালভূমি
আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় সৃষ্ট নদীর নাম হল – (a) নিলনদ, (b) কঙ্গো নদী, (c) নাইজার নদী, (d) জাম্বেজি নদী।
নিলনদের বদ্বীপ অংশে যে জলবায়ু দেখা যায় তা হল – (a) নিরক্ষীয় জলবায়ু, (5) মৌসুমি জলবায়ু, (c) ভূমধ্যসাগরীয় জলবায়ু, (d) মরু জলবায়ু।
শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম – (a) স্তুপ পর্বত, (b) ভঙ্গিল পর্বত, (c) সঞ্জয়জাত পর্বত।
গ্রানাইট একটি – (a) পাললিক, (৮) আগ্নেয়, (c) রূপান্তরিত শিলা।
সুদানে নিলনদের উপর – (a) সেনার, (b) উচ্চ আসোয়ান, (c) নাগ হামাদি বাঁধ বিখ্যাত।
যে মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমির সৃষ্টি হয়েছে, সেটি হল -(a) থর, (-) গোবি, (c) সাহারা, (d) আটাকামা ।
নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হল – (a) মিয়েন্ডার, (b) প্লাবনভূমি, (c) বদ্বীপ, (এ) গিরিখাত।
মরু অঞ্চলের শুকনো নদীর খাতগুলিকে বলা হয় (a) আর্গ, (b) ওয়াদি, (c) হামাদা, (d) রেগ।
আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী হল - (a) কঙ্গো, (b) নাইজার, (c) জাম্বেজি, (d) নিল।
ইতালির একটি আগ্নেয় পর্বত হল – (a) মাউন্ট তৌবকল, (b) কিলিমাঞ্জারো, (2) ভিসুভিয়াস, (d) ফুজিয়ামা।
ভূমধ্যসাগরীয় উদ্ভিদ হল - (a) শাল, (b) মেহগনি, (c) জলপাই, (d) বাওবাব ।
একটি লাভাগঠিত মালভূমি হল – (a) তিব্বত, (b) দাক্ষিণাত্য, (c) পামির, (d) লাদাখ।
পৃথিবীর দীর্ঘতম নদী হল (৯) আমাজন, (b) নিলনদ, (c) কঙ্গো, (d) নাইজার।
সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয় – (a) ব্যাসল্ট, (b) গ্রানাইট, (c) মারবেল, (A) চুনাপাথর।
একটি বহির্জাত প্রক্রিয়া হল- (a) ভূমিকম্প, (b) আবহবিকার, (c) অগ্ন্যুৎপাত, (d) আলোড়ন।
অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ – (a) মাউন্ট তৌবকল, (b) মাউন্ট কিলিমাঞ্জারো, (c) মাউন্ট এলবুর্জ, (d) মাউন্ট এভারেস্ট।
রেললাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি – (a) আগ্নেয়, (b) পাললিক, (c) রূপান্তরিত শিলা।
কালাহারি মরুভূমি আফ্রিকা মহাদেশের যেদিকে অবস্থিত, তা হল – (a) পূর্ব দিক, (b) পশ্চিম দিক, (c) উত্তর দিক, (d) দক্ষিণ দিক।
মিশরের রাজধানী হল (a) খার্তুম, (b) কায়রো, (c) নাইরোবি, (d) জুবা।
(a) কাদা মাটি, (b) দোআঁশ মাটি, (c) পলিমাটি, (d) বালি – মাটির দানা মোটা হয়।
সুদানের রাজধানীর নাম হল - (a) খার্তুম, (b) কায়রো, (c) ত্রিপলি, (d) কঙ্গো।
সাহারা মরুভূমিতে সৃষ্ট ছোটো বালির পাহাড়কে বলে – (a) রেগ, (b) হামাদা, (c) আর্গ, (d) ওয়াদি।
মানচিত্রে নীল রং-এর সাহায্যে দেখানো নদীগুলি যে নামে পরিচিত তা হল – (a) অনিত্যবহ নদী, (b) নিত্যবহ নদী, (c) অন্তর্বাহিনী নদী, (d) আন্তর্জাতিক নদী ।
‘ভিক্টোরিয়া জলপ্রপাত' দেখা যায় যে নদীতে তা হল - (a) অরেঞ্জ নদী, (b) নাইজার নদী, (c) কঙ্গো নদী, (d) জাম্বেজি নদী।
গিনি উপকূল অঞ্চলে ‘খামসিন’ বায়ু যে নামে পরিচিত তা হল – (a) হারমাট্টান, (b) সাইমুম, (c) ঘিবলি, (d) চিনুক।
রূপান্তরিত শিলার উদাহরণ হল – (a) গ্রানাইট, (b) মারবেল, (c) কাদাপাথর।
আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গটি হল – (a) মাউন্ট তৌবকল, (b) মাউন্ট এভারেস্ট, (c) মাউন্ট কিলিমাঞ্জারো।
প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর – (a) উচ্চগতিতে, (b) মধ্যগতিতে, (c) নিম্নগতিতে।
বদ্বীপ গঠিত হয় – (a) উচ্চ, (b) মধ্য, (c) নিম্ন গতিতে।
শক্ত পাথরে ভরতি অঞ্চলকে - (a) হামাদা, (b) রেগ, (c) আর্গ, (d) ওয়াদি বলে।
মাটিতে বাতাস থাকে – (a) 10, (b) 15, (c) 20, (d) 25 শতাংশ।
আফ্রিকার মকরক্রান্তীয় অঞ্চলে – (a) সাহারা, (b) কালাহারি, (c) আটাকামা, (d) থর মরুভূমির সৃষ্টি হয়েছে।
নদীর আঁকাবাঁকা প্রবাহকে বলা হয় –(a) গিরিখাত, (b) জলপ্রপাত, (c) বদ্বীপ, (d) মিয়েন্ডার।
B) নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর
ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো।
নদীর শাখানদী সাধারণত কোন্ প্রবাহে দেখা যায়?
মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো।
গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায় ?
সাহারা মরুভূমিতে দিনের বেলায় মাঝে মাঝে প্রবল বালির ঝড়কে কী বলে ?
পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কী?
পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কী?
মধ্যগতিতে নদীর প্রধান কাজ কী?
শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে ?
ভারতে অবস্থিত স্তূপ পর্বতের নাম কী ?
মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কী বলে ?
'পৃথিবীর ছাদ' কাকে বলে ?
যে নদীতে সারাবছর জল থাকে তাকে কী বলে ?
তাজমহল কোন্ শিলা দিয়ে তৈরি?
অনিত্যবহ নদীকে মানচিত্রে কোন্ রং-এ দেখানো হয়?
কোন শ্রেণির মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে?
ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো।
ক্যারাভান কী ?
আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণির মাঝে কোন্ মালভূমি অবস্থিত?
শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাত কী নামে পরিচিত?
তুমি একটি জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার মাটি হাতে নিয়ে দলা পাকানোর চেষ্টা করে দেখলে মাটিটি দলা না পেকে ঝুরো হয়ে পরে গেল। – এটি কোন্ ধরনের মাটি ?
সাহারা মরুভূমিতে কোন্ জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে ?
আফ্রিকা মহাদেশের নাতিশীতোয় তৃণভূমি কী নামে পরিচিত?
মরুভূমিতে উটের দলকে কী বলে?
C) শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো দুটি)
____________ নদীকে 'তেলের নদী' বলা হয়।
আইসল্যান্ডে ____________ সমভূমি দেখা যায়।
ভূপৃষ্ঠস্থ শিলার চূর্ণবিচূর্ণ স্তরকে _______________ বলে।
গিনি উপকূলে খামসিনকে ____________ বলা হয়।
আফ্রিকার নাতিশীতোয় তৃণভূমি হল ______________।
ফানেলাকৃতি নদী মোহানা ________________ নামে পরিচিত।
মরুভূমির বালি উড়ে গিয়ে তৈরি হয় ____________ সমভূমি।
_____________ আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ।
অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ ____________।
ভাগীরথী-হুগলি হল গঙ্গার প্রধান ______________।
গিনি উপকূলে খামসিন ___________ নামে পরিচিত।
আফ্রিকার কিলিমাঞ্জারো ________ জাতীয় পর্বত।
হিমালয় __________ পর্বতের উদাহরণ।
আফ্রিকার নাতিশীতোয় তৃণভূমি হল _________।
দুটি নদীর মধ্যবর্তী স্থানকে ___________ বলা হয়।
কালো মাটি তৈরি হয় ___________ শিলা থেকে।
D) অনধিক 30 টি শব্দের মধ্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
মালভূমিকে 'টেবিল ল্যান্ড' কেন বলা হয় ?
চিত্রসহ অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে?
মিশরকে 'নিলনদের দান' বলা হয় কেন ?
আগ্নেয় শিলা কাকে বলে ? উদাহরণ দাও।
আফ্রিকাকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' বলা হয় কেন ?
নিলনদের ওপর আসোয়ান বাঁধ নির্মাণের দুটি মূল উদ্দেশ্য কী ছিল ?
নদীর মোহানায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো।
আর্গ কী?
পাললিক শিলার দুটি গুরুত্ব লেখো ।
ওয়াদি কাকে বলে?
খাঁড়ি কী?
মাটির উপাদানগুলি কী কী ?
স্তূপ পর্বত কাকে বলে? উদাহরণ দাও।
নদী-দ্বীপ কী ?
আগ্নেয় শিলার দুটি বৈশিষ্ট্য লেখো।
আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও তার চূড়ায় সারাবছর বরফ জমে থাকে কেন?
নিত্যবহ ও অনিত্যবহ নদী কাকে বলে ?
শিলাকে কয়টি ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ ভাগগুলির নাম লেখো।
E) টীকা লেখো :
(i) দোয়াব, (ii) লোয়েস সমভূমি, (iii) টেবিল ল্যান্ড। (iv) ব্যবচ্ছিন্ন মালভূমি (v) বদ্বীপ (vi) ওয়াদি ও হামাদা (vii) মধ্যরাত্রির সূর্যের দেশ। (viii) জলবিভাজিকা। (ix) নদী অববাহিকা (x) আগ্নেয় শিলা, (xi) গ্রস্ত উপত্যকা
F) পার্থক্য লেখো।
গিরিখাত ও ক্যানিয়ন
সাভানা ও ভেল্ড
আগ্নেয় ও পাললিক শিলা
শাখানদী ও উপনদী
নিত্যবহ নদী ও অনিত্যবহ নদী
অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদী
G) অনধিক 50 টি শব্দের মধ্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয় ?
আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় উদ্ভিদ ও নাতিশীতোয় তৃণভূমি সম্বন্ধে আলোচনা করো।
নিলনদ অববাহিকার উন্নতির দুটি প্রধান কারণ কী ?
নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় বরফ জমে কেন ?
নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট ভূমিরূপ ও নিম্নপ্রবাহে সৃষ্ট ভূমিরূপ পৃথক কেন ?
সব নদীর মোহানায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন?
নিম্নপ্রবাহে নদীর কাজের ফলে গঠিত যে-কোনো দুটি ভূমিরূপ সম্পর্কে লেখো ।
আফ্রিকা মহাদেশের সাভানা তৃণভূমি ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্পর্কে লেখো।
নদীর উচ্চপ্রবাহ বলতে কী বোঝো? উদাহরণ দাও। উচ্চপ্রবাহে নদী উপত্যকার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
কঙ্গো নদীর অববাহিকায় ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে কেন ?
বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো।
‘সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো ।
বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো।
H) অনধিক 80 টি শব্দের মধ্যে নীচের প্রশ্নটির উত্তর দাও :
নদী কীভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তোমার অঞ্চলের কোনো একটি নদীর উদাহরণ দিয়ে আলোচনা করো।
সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কী অবস্থা হত ?
মানবজীবনে পর্বতের প্রভাব আলোচনা করো।
চিত্রসহ নিলনদ অববাহিকাকে যে কয়টি অংশে ভাগ হয় তা লেখো এবং প্রতিটি ভাগ সম্পর্কে আলোচনা করো।
সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো।
ভূমির ঢাল, উচ্চতা ও জনঘনত্বের ভিত্তিতে মালভূমি ও সমভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো।
মাটি সৃষ্টিতে জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা ব্যাখ্যা করো।
'মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে’ বক্তব্যটির যথার্থতা বিচার করো।
আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো ।
সাহারায় বিশ্ব উন্নায়নের প্রভাব ব্যাখ্যা করো।
নীলনদ অববাহিকায় কী কী ফসল উৎপাদিত হয়? এই অঞ্চলে বন্যার অতিরিক্ত জল আটকানোর জন্য কী কী উপায় অবলম্বন করা যে পারে বলে তোমার মনে হয়?
নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র ও উদাহরণসহ আলোচনা করো ।
নিলনদের অববাহিকা অঞ্চলের মানুষের জীবনে নিলনদের প্রভাব সম্পর্কে লেখো ।
আফ্রিকা মহাদেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি লেখো ।
নিলনদের গতিপথ লেখো।
পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে ? সমভূমির তিনটি বৈশিষ্ট্য লেখো।
আফ্রিকার সাভানা তৃণভূমি ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন