TOTON MASTER COACHING
WBBSE ALL SUBJECT NOTE, MATH CLASS V, MATH CLASS VI, MATH CLASS VII, MATH CLASS VIII, MATH CLASS IX, MATH CLASS X
১১ মে ২০২৬
জৈবনিক প্রক্রিয়া ; উদ্ভিদ শারীরবিদ্যা
TOTON MASTER COACHING
IX- জৈবনিক প্রক্রিয়া ; উদ্ভিদ শারীরবিদ্যা
(**প্রশ্নের মান - ২/৩**)
** (সালোকসংশ্লেষ সম্পর্কিত প্রশ্নাবলি):**
[১] রেড ড্রপ বলতে
কী বোঝায়?****[V.V.I]
[২] ভেলামেন বলতে কী বোঝায়?**
[৩] ব্ল্যাক ম্যান বিক্রিয়া বলতে
কী বোঝায়?****[V.V.I]
[৪] ফটোসিন্থেসিস বা সালোকসংশ্লেষ
কাকে বলে?****[V.V.I]
[৫] সালোকসংশ্লেষীয় কার্যবর্ণালী
বলতে কী বোঝায়?**
[৬] সালোকসংশ্লেষীয় হার বা
P.Q বলতে কী বোঝায়?***
[৭] সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে
উপচিতি বিপাক বলা হয় কেন?*****[V.V.I]
[৮] সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়
ব্যবহৃত জলের উৎস ও ভূমিকা কী?****
[৯] কমপেনসেশন পয়েন্ট বা ক্ষয়পূরণ
বিন্দু বলতে কী বোঝায়?***
[১০] পাতাকে কেন সালোকসংশ্লেষের
আদর্শ স্থান বলা হয়?*****
[১১] সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে
কেন জারণ-বিজারণ প্রক্রিয়া বলা হয়?*****[V.V.I]
[১২] সালোকসংশ্লেষের সমীকরণ থেকে
কী কী তথ্য জানা যায়?***
[১৩] সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়
সূর্যালোকের উৎস ও ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা কর।****[V.V.I]
[১৪] সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়
ব্যবহৃত একটি জৈব উৎসেচক ও দুটি সহকারী উৎসেচকের নাম লেখো।**
[১৫] সালোকসংশ্লেষকে কেন অঙ্গার
আত্তীকরণ প্রক্রিয়া বলা হয়?*****[V.V.I]
[১৬] সালোকসংশ্লেষের আলোক দশাটির
সংক্ষেপে বর্ণনা করো।**
[১৭] সালোকসংশ্লেষের অন্ধকার দশাটি
সংক্ষেপে বর্ণনা করো।**
[১৮] সালোকসংশ্লেষের তাৎপর্য লেখ।****[V.V.I]
[১৯] গ্রাণা ও স্ট্রোমার মধ্যে
পার্থক্য লেখো।***
[২০] C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদের
মধ্যে পার্থক্য লেখ।***
[২১] আলোকদশা ও অন্ধকার দশার মধ্যে
পার্থক্য লেখ।**
[২২] "সবুজ উদ্ভিদের সম্পূর্ণ
ধ্বংস হলে প্রাণিজগৎও অস্তিত্ব বিপন্ন হবে"—এই উক্তিটি ব্যাখ্যা কর।****[V.V.I]
** (বাষ্পমোচন সম্পর্কিত প্রশ্নাবলি):**
[১] বাষ্পমোচন বলতে
কী বোঝায়?****[V.V.I]
[২] বাষ্পমোচন কত প্রকার ও কী
কী?***
[৩] বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে
পার্থক্য লেখ।****[V.V.I]
[৪] বাষ্পমোচন ও নিস্রাবণের মধ্যে
পার্থক্য লেখ।***
[৫] বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী
শর্তগুলো কী কী?***
[৬] বাষ্পমোচনের গুরুত্ব সম্পর্কে
আলোচনা কর।****[V.V.I]
[৭] ফোটোঅ্যাকটিভ বাষ্পমোচন বলতে
কী বোঝায়?**
[৮] বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয়
ক্ষতি বলা হয়?***
** (ব্যাপন, অভিস্রবণ ও রসের উৎস্রোত
সম্পর্কিত প্রশ্নাবলি):**
[১] ব্যাপন বলতে
কী বোঝায়?****[V.V.I]
[২] ব্যাপনের বৈশিষ্ট্যগুলি কী
কী?***
[৩] ব্যাপনের শর্ত বা প্রভাবকগুলি
কী কী?**
[৪] উদ্ভিদদেহে ব্যাপনের গুরুত্ব
সম্পর্কে আলোচনা করা।***
[৫] অভিস্রবণ বলতে কী বোঝায়?****[V.V.I]
[৬] অভিস্রবণের বৈশিষ্ট্যগুলো
কী কী?****[V.V.I]
[৭] সক্রিয় পরিবহন বলতে কী বোঝায়?***
[৮] বহিঃ অভিস্রবণ বলতে কী বোঝায়?****[V.V.I]
[৯] অন্তঃ অভিস্রবণ বলতে কী বোঝায়?****[V.V.I]
[১০] উদ্ভিদদেহে অভিস্রবণের গুরুত্বগুলি
আলোচনা করো।***
[১১] প্লাজমোলাইসিস বলতে কী বোঝায়?*
[১২] ডি-প্লাজমোলাইসিস বলতে কী
বোঝায়?***
[১৩] অ্যাপোপ্লাস্ট বলতে কী বোঝায়?**
[১৪] সিমপ্লাস্ট বলতে কী বোঝায়?****[V.V.I]
[১৫] বাষ্পমোচন টান বলতে কী বোঝায়?
এর গুরুত্ব কী?**
[১৬] রসের উৎস্রোত বলতে কী বোঝায়?***
[১৬] ইমবাইবিশন বা আদ্ব্যভূতি
বলতে কী বোঝায়?*
[১৭] মূলজ চাপ বলতে কী বোঝায়?***
[১৮] মূলজ চাপের গুরুত্ব সম্পর্কে
আলোচনা করো।*
[১৯] রসের উৎস্রোত সম্পর্কিত ডিকসন
ও জলির মতবাদটি ব্যাখ্যা কর।**
[২০] ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্যের
পরিবহন কীভাবে ঘটে তা আলোচনা কর।***
[২১] বাষ্পমোচন এর সঙ্গে রসের
উৎস এর সম্পর্ক আলোচনা কর।**
[২২] শোষণের সঙ্গে রসের উৎস্রোতের
সম্পর্ক লেখ।**
[২৩] বহিঃঅভিস্রবণ এবং অন্তঃঅভিস্রবণের
পার্থক্য লেখ।****[V.V.I]
[২৪] ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে
পার্থক্য লেখ।****[V.V.I]
[২৫] প্লাজমোলাইসিস এবং ডি-প্লাজমোলাইসিস
এর পার্থক্য লেখ।
**শ্বসন (Respiration)** সম্পর্কিত প্রশ্নাবলি
[১] শ্বসন কাকে
বলে?***
[২] সবাত শ্বসন কাকে বলে?****[V.V.I]
[৩] অবাত শ্বসন কাকে বলে?***
[৪] প্রোটোপ্লাজমীয় শ্বসন কাকে
বলে?**
[৫] ভাসমান শ্বসন কাকে বলে?*
[৬] শ্বসনের তাৎপর্য কী?**
[৭] শ্বসনকে অপচিতি বিপাক কেন
বলা হয়?*****[V.V.I]
[৮] শ্বসন অনুপাত বা
Respiratory Quotient (R.Q) কী?**
[৯] অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি
লেখ।**
[১০] গ্লাইকোলাইসিস কাকে বলে?****[V.V.I]
[১১] গ্লাইকোলাইসিসকে EMP
Pathway বলা হয় কেন?**
[১২] গ্লাইকোলাইসিসের তাৎপর্য
কী?****[V.V.I]
[১৩] ক্রেবস চক্র কী?****[V.V.I]
[১৪] ক্রেবস চক্রের তাৎপর্য কী?****[V.V.I]
[১৫] ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড
চক্র বলা হয় কেন?****[V.V.I]
[১৬] ক্রেবস চক্রকে TCA চক্র বলা
হয় কেন?*****[V.V.I]
[১৭] ক্রেবস চক্রকে অ্যামফিবোলিক
পথ কেন বলা হয়?**
[১৮] সন্ধান কাকে বলে?***
[১৯] কোহল/অ্যালকোহল সন্ধান কী?**
[২০] ল্যাকটিক অ্যাসিড সন্ধান
কী?***[V.V.I]
[২১] সন্ধানের ব্যবহারিক প্রয়োগ
কী কী?*
[২২] অতিরিক্ত শ্বাসযন্ত্র কী?**
[২৩] অতিরিক্ত শ্বাসযন্ত্রের প্রয়োজনীয়তা
কী কী?**
[২৪] অ্যাডাম আপেল কী?***
[২৫] মানুষের প্রশ্বাস পদ্ধতি
সংক্ষেপে আলোচনা করো।****[V.V.I]
[২৬] মানুষের নিঃশ্বাস পদ্ধতি
সংক্ষেপে আলোচনা করো।***
[২৭] পেশি ক্লান্তি কী?**
[২৮] গ্লটিস এবং এপিগ্লটিস কাকে
বলে?***
[২৯] সক্রিয় ধূমপান কাকে বলে?*
[৩০] নিষ্ক্রিয় ধূমপায়ী কাদের
বলে?**
[৩১] সক্রিয় ধূমপান অপেক্ষা নিষ্ক্রিয়
ধূমপান বেশি ক্ষতিকারক কেন?**
[৩২] শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগগুলি
সম্পর্কে আলোচনা করো।****
[৩৩] সালোকসংশ্লেষ এবং শ্বসন দুটি
পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া ব্যাখ্যা কর।**
[৩৪] সালোকসংশ্লেষ ও শ্বসনের মধ্যে
পার্থক্য লেখো।****[V.V.I]
[৩৫] অবাত শ্বসন ও কোহল সন্ধানের
মধ্যে পার্থক্য দেখাও।**
[৩৬] গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্র
এর মধ্যে পার্থক্য লেখো।***
[৩৭] সবাত শ্বসন ও অবাত শ্বসনের
মধ্যে পার্থক্য দেখাও।*****[V.V.I]
[৩৮] শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য
লেখো।****[V.V.I]
[৩৯] প্রশ্বাস ও নিঃশ্বাসের মধ্যে
পার্থক্য দেখাও।***[V.V.I]
**পুষ্টি (Nutrition)** সম্পর্কিত প্রশ্নাবলি
[১]
পুষ্টি কাকে বলে?**
[২]
পরজীবী পুষ্টি কাকে বলে?***
[৩]
মৃতজীবী পুষ্টি কাকে বলে?*****
[৪]
মিথোজীবী পুষ্টি কাকে বলে?*****
[৫]
পতঙ্গভুক উদ্ভিদের পুষ্টি কাকে বলে?**
[৬]
মিথোজীবী পুষ্টি কাদের বলে?***
[৭]
বোলাস কী?***
[৮]
মিসেল (Micelle) কী?***
[৯]
কাইম ও কাইল কী?***
[১০]
কাইলোমাইক্রন কাকে বলে?*
[১১]
ভিলাই কী? এর কাজ কী?***
[১২]
সুষম খাদ্য কাকে বলে?****
[১৩]
পরিপাক কাকে বলে?**
[১৪]
বিপাক কাকে বলে?****
[১৫]
বিপাকের গুরুত্ব আলোচনা করো।**
[১৬]
মৌল বিপাকীয় হার (BMR) কাকে বলে?****
[১৭]
কপ্রোফ্যাগি কাদের বলে?**
[১৮]
স্যাঙ্গুইনিভোরি কাকে বলে?**
[১৯]
জীবদেহে পুষ্টির গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো।*****
[২০]
মানুষের দাঁতকে হেটেরোডন্ট বলা হয় কেন?**
[২১]
মানুষের দাঁতকে থেকোডন্ট বলা হয় কেন?*
[২২]
মানুষের দাঁতকে ডাইফিওডন্ট বলা হয় কেন?*****
[২৩]
হলোজোয়িক পুষ্টির বিভিন্ন পর্যায়গুলির সংক্ষিপ্ত ধারণা দাও।*
[২৪]
মানুষের জিহ্বায় কোথায় কী স্বাদ গৃহীত হয়?****
[২৫]
মানুষের দন্ত সংকেত লেখ।**
[২৬]
খাদ্যের রাসায়নিক পাচন বলতে কী বোঝো?*
[২৭]
অ্যামাইলোলাইটিক উৎসেচক কাকে বলে? উদাহরণ দাও।*
[২৮]
প্রোটিওলাইটিক উৎসেচক কাকে বলে? উদাহরণ দাও।**
[২৯]
লাইপোলাইটিক উৎসেচক কাকে বলে? উদাহরণ দাও।***
[৩০]
স্বভোজী পুষ্টি কাকে বলে? স্বভোজী পুষ্টি পর্যায়গুলির সংক্ষিপ্ত ধারণা দাও।
[৩১]
উদ্ভিদের পরভোজী পুষ্টি কাকে বলে? এই পুষ্টি পদ্ধতির প্রকারভেদগুলি সম্পর্কে সংক্ষিপ্ত
ধারণা দাও।****
[৩২]
দুধ শিশুদের ক্ষেত্রে সুষম খাদ্য হিসেবে বিবেচিত হলেও বয়স্ক মানুষদের ক্ষেত্রে তা
নয় কেন?**
[৩৩]
প্রাণিজগতের পরভোজী পুষ্টি কাকে বলে? বিভিন্ন প্রকার পরভোজী পুষ্টি উদাহরণসহ ব্যাখ্যা
করো।****
**সংবহন (Circulation)** সম্পর্কিত প্রশ্নাবলি
[১]সংবহন কাকে বলে?***
[২]
মুক্ত সংবহন কাকে বলে?**
[৩]
বন্ধ সংবহন কাকে বলে?****
[৪]
রক্ততঞ্চন বলতে কী বোঝায়?*****
[৫]
হিমোলাইসিস বলতে কী বোঝায়?****
[৬]
রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব লেখো।**
[৭]
সংবহন প্রক্রিয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।****
[৮]
লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যগুলি লেখো।***
[৯]
লোহিত রক্তকণিকার কাজগুলি লেখো।****
[১০]
রক্তে উপস্থিত রঞ্জকের নামগুলি লেখো।*
[১১]
ভেনাস হৃৎপিণ্ড বলতে কী বোঝায়?***
[১২]
একচক্র হৃৎপিণ্ড বলতে কী বোঝায়?*
[১৩]
দ্বিচক্র সংবহন বলতে কী বোঝায়?**
[১৪]
ABO রক্তের শ্রেণিবিন্যাস পদ্ধতি বলতে কী বোঝো?*
[১৫]
সাইনোভিয়াল তরল কী? এটি কোথায় অবস্থান করে? এর কাজগুলি লেখো।**
[১৬]
মানবদেহে রক্তবাহিকার মধ্যে সাধারণত রক্ততঞ্চন না ঘটার কারণ কী?*
[১৭]
O শ্রেণির রক্তকে সার্বজনীন দাতা বলা হয় কেন?****
[১৮]
AB শ্রেণির রক্তকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কেন?****
[১৯]
লোহিত রক্ত কণিকার আকার দ্বি-অবতল হওয়ার সুবিধা গুলি কি কি?*
[২০]
বিভিন্ন শ্বেত রক্তকণিকার কাজগুলি লেখো।*
[২১]
রক্ততঞ্চনে সহায়তা করে এমন একটি ধাতুর নাম লেখো।**
[২২]
হৃৎপিণ্ডের আবরণকে কী বলা হয়?*
[২৩]
হৃৎপিণ্ডে অবস্থিত কপাটিকাগুলির নাম লেখো।*
[২৪]
SA (Sinoatrial Node) নোড কাকে বলে?*
[২৫]
AV (Atrioventricular Node) বলতে কী বোঝায়?**
[২৬]
হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো।*
[২৭]
CSF কী? এটি কোথায় অবস্থান করে? এর কাজগুলি লেখো।****
[২৮]
রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য লেখো।****
[২৯]
প্লাজমা (রক্তরস) এবং সিরাম-এর পার্থক্য লেখো।*
[৩০]
বন্ধ ও মুক্ত রক্তসংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো।**
[৩১]
পেসমেকার ও রিজার্ভ পেসমেকারের মধ্যে পার্থক্য লেখো।***
**রেচন (Excretion)** সম্পর্কিত প্রশ্নাবলি
[১] রেচন কাকে বলে? ****[V.V.I]
[২]
র্যাফাইড কী? ***
[৩]
সিস্টোলিথ কাকে বলে? ***
[৪]
পোডোসাইট কাকে বলে? ***
[৫]
উপক্ষার কাকে বলে? ****[V.V.I]
[৬]
রজন কয় প্রকার ও কী কী? ***
[৭]
রেচনের গুরুত্ব আলোচনা করো। ****[V.V.I]
[৮]
ইউরিওটেলিক প্রাণী কাদের বলে? ***
[৯]
ইউরিকোটেলিক প্রাণী কাদের বলে? ***
[১০]
মূত্রের দুর্গন্ধের জন্য দায়ী কী? **
[১১]
মূত্রের স্বাভাবিক উপাদান গুলি লেখো। ***
[১২]
ওল বা কচু খেলে গলা চুলকায় কেন? ****[V.V.I]
[১৩]
মূত্রের অস্বাভাবিক উপাদান গুলি লেখো। ***
[১৪]
পাইনতেলের (রজন) উৎস ও গুরুত্ব লেখো। **
[১৫]
ট্যানিনের (তরুক্ষীর) উৎস ও গুরুত্ব লেখো। **
[১৬]
মূত্রের বর্ণ হাল্কা হলুদ হওয়ার কারণ কী? ***
[১৭]
মানবদেহে মূত্র উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো। ****[V.V.I]
[১৮]
গঁদের উৎস ও অর্থকারী গুরুত্ব আলোচনা করো। **
[১৯]
রজনের উৎস ও অর্থকারী গুরুত্ব আলোচনা করো। **
[২০]
তরুক্ষীরের উৎস ও অর্থকারী গুরুত্ব আলোচনা করো। **
[২১]
কয়েকটি উপক্ষারের নাম, উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। ****[V.V.I]
[২২]
সহকারী রেচন অঙ্গ হিসাবে ত্বকের ভূমিকা আলোচনা করো। ***
[২৩]
উদ্ভিদের রেচন ত্যাগের বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করো। ****[V.V.I]
[২৪]
সহকারী রেচন অঙ্গ হিসাবে বৃহদন্ত্রের ভূমিকা আলোচনা করো। **
[২৫]
সহকারী রেচন অঙ্গ হিসাবে লালাগ্রন্থির ভূমিকা আলোচনা করো। **
[২৬]
সহকারী রেচন অঙ্গ হিসাবে ফুসফুসের ভূমিকা আলোচনা করো। ***
[২৭]
জাক্সটামেরুলার অ্যাপারেটাস বা গ্লোমেরুলার সন্নিহিত যন্ত্র কী? ***
[২৮] "সমস্ত রেচন পদার্থ বর্জ্য পদার্থ, কিন্তু সব
বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়" - কেন? ****[V.V.I]
[২৯]
গঁদ ও রজনের পার্থক্য লেখো। **
[৩০]
উদ্ভিদ রেচন ও প্রাণী রেচনের পার্থক্য লেখো। ****[V.V.I]
[৩১]
ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাসের পার্থক্য লেখো। ***
[৩২]
ম্যালপিজিয়ান নালিকা ও ম্যালপিজিয়ান করপাসলের পার্থক্য লেখো। ***
[৩৩]
তরুক্ষীর ও উপক্ষারের পার্থক্য লেখো। ***
[৩৪]
সিস্টোলিথ ও র্যাফাইডের মধ্যে পার্থক্য লেখো। ***
[৩৫]
উদ্ভিদে সৃষ্ট কার্বন-ডাই অক্সাইড রেচন পদার্থ হিসাবে বিবেচিত হয় না, কিন্তু প্রাণীদেহে
সৃষ্ট কার্বনডাই অক্সাইড রেচন পদার্থ হিসাবে বিবেচিত হয় কেন? ***
https://qlist.co.in/west-bengal/class-9/life-science/
১৪ জানুয়ারি ২০২৬
নবম শ্রেণী- জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় (জীবন ও তার বৈচিত্র্য)
নবম শ্রেণী
জীবন বিজ্ঞান
জীবন ও তার বৈচিত্র্য ( প্রথম অধ্যায় )
``````````````````````````````````````````````````````````````````````````````````
Multiple Choice Question (MCQ) প্রশ্নোত্তর। প্রতিটি প্রশ্নের মান 1
1. ম্যাঙ্গিফেরা ইন্ডিকা (Mangifera Indica) কোন গাছের বিজ্ঞানসম্মত নাম?A) আম, B) জাম, C) কলা, D) বট
উত্তর: আম
2. মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব এটি কার উক্তি?
A) ওপারিন, B) ফক্স C) হ্যালডেন D) পাস্তুর
উত্তর:- ফক্স
3. যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপ শক্তিরূপে মুক্ত হয় তাকে বলে-
A) পুষ্টি B) শ্বসন C) রেচন D) বৃদ্ধি
উত্তর: শ্বসন
4. নিচের কোনটি কনড্রিকথিস (Chondrichthyes) শ্রেণীর বৈশিষ্ট্য নয়?
A) পটকা B) হেটেরোসরকাল লেজ C) প্ল্যাকয়েড আঁশ D) অন্তরকঙ্কাল তরুনাস্থিময়
উত্তর:- পটকা
5. বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটাগরি হল -
A) শ্রেণী B) গণ C) গোত্র D) রাজ্য
উত্তর : - শ্রেণী
6. 'উদ্ভিদ রাজ্যের উভচর' হল-
A) শৈবাল B) ছত্রাক C) মস D) ফার্ন
উত্তর:- মস
7. ব্যাকটেরিয়ার কোশ প্রাচীর গঠিত হয় যা দিয়ে তা হল-
A) সেলুলোজ B) পেপ্টাইডোগ্লাইক্যান C) প্রোটিন D) কাইনিন
উত্তর: - পেপ্টাইডোগ্লাইক্যান
৪. মহাকাশযানে অক্সিজেন সোরোরবাহের জন্য কোন শৈবাল ব্যবহার করা হয়-
A) ক্লোরেলা B) কারা C) ভলভক্স D) ক্ল্যামাইডোমোনাস
উত্তর:- ক্লোরেলা
9. পিত্ত উৎপাদিত হয় -
A) পিত্তথলিতে B) যকৃতে C) অগ্ন্যাশয়ে D) প্লীহাতে
উত্তর:- যকৃতে, উৎপন্ন হয়। কিন্তু সঞ্চিত হয় পিত্তথলিতে
10. জীববিদ্যার জনক হলেন -
A) ল্যামার্ক B) লিনিয়াস C) অ্যারিস্টট্ল D) ওপারিন
উত্তর : - ল্যামার্ক
11. হায়ারার্কি শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক হল -
A) প্রজাতি B) গণ C) গোত্র D) বর্গ
উত্তর :- প্রজাতি
12. পরস্পর সম্পর্ক যুক্ত ও সাদৃশ্যযুক্ত কতকগুলি গোত্র নিয়ে গঠিত গোষ্ঠীকে বলা হয় -
A) বর্গ B) গণ C) শ্রেণী D) প্রজাতি
উত্তর:- বর্গ
13. কোষপ্রাচীর অনুপস্থিত -
A) শৈবাল B) ছত্রাক C) আনিমালিয়াতে D) ব্যাকটেরিয়ায়
উত্তর:- আনিমালিয়াতে
14. সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য প্রস্তুত করতে অক্ষম হল-
A) মনেরা B) প্রোটিস্টা C) ফানজি D) প্লান্টি
উত্তর:- ফানজি
15. 'Hot Dilute Soup 'বা 'তপ্ত লঘু ঝোল 'শব্দটি কোন বিজ্ঞানী প্রবর্তন করেন -
A) হ্যালডেন B) ওপারিন C) মিলার D) লিনিয়াস
উত্তর:- হ্যালডেন
16. নিন্মলিখিত কোন উদ্ভিদগোষ্ঠীর মূল উদ্ভিদ দেহটি লিঙ্গধর?
A) ব্রায়োফাইটা B) জিমনোস্পার্ম C) টেরিডোফাইটা D) আনজিওস্পারম
উত্তর:- ব্রায়োফাইটা
17. জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে অধ্যায়নকে বলে -
A) বাস্তুবিদ্যা B) শারীরবিদ্যা C) অনাক্রমবিদ্যা D) অভিব্যাক্তি সংক্রান্ত বিদ্যা
উত্তর:- অভিব্যাক্তি সংক্রান্ত বিদ্যা
18. বৃহত্তম অমেরুদন্ডী প্রাণীদের পর্বটি হল-
A) আনিলিডা B) আর্থ্রোপোডা C) মোলাস্কা D) একাইনোডার্মাটা
উত্তর:- আর্থ্রোপোডা
19. কাইটিন নির্মিত কোশ প্রাচীর যার দেখা যায় তা হল-
A) শৈবাল B) ছত্রাক C) মস D) ফার্ন
উত্তর : - ছত্রাক
20. বিজ্ঞানের যে শাখায় রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয় সেটি হল-
A) হিস্টোলজি B) অনাক্রমবিদ্যা C) শারীরবিদ্যা D) আচরণবিদ্যা
উত্তর:- অনাক্রমবিদ্যা
21. প্রাণ সৃষ্টির সময় আদি পরিবেশের বৈশিষ্ট্য কি ছিল?
A) জারণধর্মী B) অক্সিজেনবিহীন C) শীতল D) অক্সিজেনসমৃদ্ধ
উত্তর:-অক্সিজেনবিহীন
22. হ্যালডেন বর্ণিত জটিল জৈবযৌগ মিশ্রিত সমুদ্রের তপ্ত জলকে বলে-
A) তপ্ত সুপ্ B) লঘু সুপ্ C) সুপ্ D) তপ্ত লঘু সুপ্
উত্তর:- তপ্ত লঘু সুপ্
23. এদের মধ্যে কোনটি মোলাস্কা পর্বভুক্ত?
A) ষ্টার ফিশ B) জেলি ফিশ C) ডেভিল ফিশ D) সিলভার ফিশ
উত্তর:- জেলি ফিশ
24. পটকা নেই অথচ অবসারণি ছিদ্র বর্তমান। এটি কোন শ্রেণী হতে পারে?
A) রেপ্টিলিয়া B) অস্ট্রিকথিস C) কনড্রিকথিস D) আম্ফিবিয়া
উত্তর:-রেপ্টিলিয়া
25. কোন প্রাণীতে কোয়ানসাইট কোশ বর্তমান -
A) হাইড্রা B) স্পঞ্জিলা C) প্যারামেসিয়াম D) বেরো
উত্তর:- স্পঞ্জিলা
26. রাজ্য প্রোটিস্টা থেকে কোন রাজ্যের উৎপত্তি হয়েছে-
A) ফাংগি B) প্ল্যান্টি C) আনিম্যালিয়া D) ফাংগি, প্ল্যান্টি, আনিম্যালিয়া
উত্তর: ফাংগি, প্ল্যান্টি, আনিম্যালিয়া
27. এদের মধ্যে কোনটি রেপ্টিলিয়া শ্রেণীভুক্ত নয় -
A) কুমির B) সাপ C) কচ্ছপ D) স্যালাম্যান্ডার
উত্তর :- কুমির
28. উদ্ভিদজগতে সংবহন কলা দেখা যায় প্রথমে কোন জীবগোষ্ঠীতে?
A) আলগী B) টেরিডোফাইটা C) ব্রায়োফাইটা D) জিমনোস্পার্ম
উত্তর:- টেরিডোফাইটা
একটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান - 1
1. মানুষের দ্বিপদ নাম কি?
উত্তর: - Homo Sapiens, এখানে Homo গণ নাম আর Sapiens প্রজাতির নাম।
৩১ আগস্ট ২০২৫
সময় ও গতি ক্লাস ৭
হোমScience_7সময় ও গতি - সপ্তম শ্রেণী - Time and Speed - Class VII
সময় ও গতি - সপ্তম শ্রেণী - Time and Speed - Class VII
সপ্তম শ্রেণী
Class VII
পরিবেশ ও বিজ্ঞান
স্থিতি ও গতি
প্রশ্ন: স্থিতি বলতে কি বোঝ?
উত্তর: পারিপার্শ্বিক অন্যান্য বস্তুর অবস্থানের সাপেক্ষে যে সব বস্তু সময়ের নিরিখে স্থান পরিবর্তন করকরেে না তাদের অবস্থানকে স্থিতি বলে।
উদাহরণ: গাছপালা, ঘরবাড়ি, কলকারখানা, রাস্তাঘাট প্রভৃতি।
প্রশ্ন: গতি বলতে কি বোঝ? বিভিন্ন গতির উদাহরণ দাও।
উত্তর: পারিপার্শ্বিক অন্যান্য বস্তুর অবস্থানের সাপেক্ষে যে সব বস্তু সময়ের নিরিখে স্থান পরিবর্তন করে তাদের অবস্থানকে গতি বলে।
উদাহরণ: চলন্ত গাড়ি, ছুটন্ত ঘোড়া, মানুষের চলাফেরা প্রভৃতি গতির উদাহরণ।
বিভিন্ন ধরনের গতির উদাহরণ:
সরলরৈখিক গতি - রুলারের ধার বরাবর পেনসিল দিয়ে সোজা দাগ কাটার সময় পেনসিলের শিসের অগ্রভাগের গতি।
সরলরৈখিক গতি - সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি ।
বৃত্তাকার পথে গতি - ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি ।
বৃত্তাকার পথে গতি - নাগরদোলার গতি
বক্রপথে গতি - ছাদ থেকে সামনের দিকে ছুড়ে দেওয়া পাথরের গতি।
বক্রপথে গতি - ঘড়ির পেন্ডুলামের গতি
ঘূর্ণন গতি - এক জায়গায় দাঁড়িয়ে পাক খেতে থাকা লাটুর গতি ।
ঘূর্ণন গতি - বৈদ্যুতিক পাখার গতি
ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ - সরলরেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি ।
ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ - ক্রু ড্রাইভারের গতি
দূরত্ব ও সরণ
দূরত্ব কাকে বলে?
উত্তর: কোন বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য একটি নির্দিষ্ট স্থানে যেতে সরল বা বক্রপথে যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে তাকে ঐ বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলে।
সরণ বলতে কি বোঝ?
উত্তর: কোন বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য একটি নির্দিষ্ট স্থানে যেতে নির্দিষ্ট দিকে সরলরেখা বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে ঐ বস্তু সরণ বলে।
প্রশ্ন: দূরত্ব ও সরণের পার্থক্য লিখ
উত্তর: দূরত্ব ও সরণের পার্থক্য
| দূরত্ব | সরণ |
|---|---|
| 1. সরল বা বক্রপথে দুটি স্থানের মধ্যবর্তী মোট দৈর্ঘ্য কে দূরত্ব বলে। | 1. একটি নির্দিষ্ট দিকে দুটি স্থানের মধ্যবর্তী সরলরৈখিক দৈর্ঘ্য কে সরণ বলে। |
| 2. দূরত্বের শুরুমাত্র মান আছে কিন্তু দিক নেই তাই দূরত্ব স্কেলার রাশি। | 2. সরণের মান ও দিক দুটোই আছে তাই সরণ ভেক্টর রাশি। |
| 3. দূরত্বের মান সরণের মানের সমান অথবা বেশি হবে। | 3. সরণের মান দূরত্বের মানের সমান অথবা কম হবে। |
| 4. CGS ও SI পদ্ধতিতে তাপের একক যথাক্রমে ক্যালোরি ও জুল | 4. CGS ও SI পদ্ধতিতে তাপমাত্রার একক যথাক্রমে সেলসিয়াস ও কেলভিন |
দ্রুতি ও বেগ
প্রশ্ন: দ্রুতি কাকে বলে? দ্রতির একক কি?
উত্তর: একক সময়ে কোন গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে ঐ বস্তুর দ্রুতি বলে
একক:
SI পদ্ধতিতে দ্রুতির একক মিটার/সেকেন্ড
CGS পদ্ধতিতে দ্রুতির একক সেন্টিমিটার/সেকেন্ড
প্রশ্ন: বেগ কাকে বলে? বেগের একক কি?
উত্তর: একক সময়ে কোন গতিশীল বস্তু একটি নির্দিষ্ট দিকে সরলরৈখিক ভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে ঐ বস্তুর বেগ বলে। অন্যভাবে বলা যায়, একক সময়ে কোন গতিশীল বস্তুর সরণের পরিবর্তনের হারকে ঐ বস্তুর বেগ বলে।
একক:
SI পদ্ধতিতে বেগের একক মিটার/সেকেন্ড
CGS পদ্ধতিতে বেগের একক সেন্টিমিটার/সেকেন্ড
ত্বরণ ও মন্দন
প্রশ্ন: ত্বরণ কাকে বলে? ত্বরণের একক কি?
উত্তর: কোন গতিশীল বস্তুর ক্রমবর্ধমান বেগ বৃদ্ধির হার কে ত্বরণ বলে।
একক:
SI পদ্ধতিতে ত্বরণের একক মিটার/সেকেন্ড²
CGS পদ্ধতিতে ত্বরণের একক সেন্টিমিটার/সেকেন্ড²
প্রশ্ন: মন্দন বা ঋনাত্মক ত্বরণ কাকে বলে? মন্দনের একক কি?
উত্তর: কোন গতিশীল বস্তুর ক্রমহ্রাসমান বেগ পতনের হার কে মন্দন বলে।
একক:
SI পদ্ধতিতে মন্থনের একক মিটার/সেকেন্ড²
CGS পদ্ধতিতে মন্থনের একক সেন্টিমিটার/সেকেন্ড²
প্রশ্ন: ত্বরণের এককে সময়ের একক দুবার আসে কেন?
উত্তর: ত্বরণের সংজ্ঞা থেকে পাই, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
অর্থাৎ, ত্বরণ = বেগ/সময়।
= (সরণ/সময়)/সময়
= সরণ/সময়²
সুতরাং ত্বরণের একক = দৈর্ঘ্যের একক / সময়ের একক².
অর্থাৎ, ত্বরণের এককের সময়ের একক একবার আসে বেগের এককের জন্য আর একবার আসে বেগ পরিবর্তনের হারকে জন্য। তাই ত্বরণের এককে সময়ের একক দুবার আসে।
নিউটনের প্রথম গতিসূত্র
নিউটনের প্রথম গতিসূত্র কি লিখ। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায়?
উত্তর: নিউটনের প্রথম গতিসূত্র: বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে, স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে।
নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটি বিষয়ে ধারণা পাওয়া যায়।
১) বস্তুর জাড্য ধর্ম।
২) বলের সংজ্ঞা।
জাড্য বলতে কি বোঝ? জাড্য কত প্রকার কি কি? উদাহরণ সহ বুঝিয়ে দাও।
উত্তর:যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির অবস্থা এবং গতিশীল বস্তু চিরকাল তার গতীয় অবস্থা বজায় রাখতে চায় সেই ধর্ম কে জাড্য ধর্ম বলে।
জাড্য দুই প্রকার। যথা-
১) স্থিতি জাড্য।
২) গতি জাড্য।
স্থিতি জাড্য: স্থির বস্তুর চিরকাল স্থির অবস্থায় থাকার প্রবণতা কে স্থিতি জাড্য বলে।
স্থিতি জাড্যের উদাহরণ: স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে গাড়ির মধ্যে বসে বা দাঁড়িয়ে থাকা যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে - ইহা স্থিতি জাড্যের উদাহরণ। যখন গাড়িটি স্থির ছিল তখন যাত্রীরাও গাড়ির মধ্যে স্থির অবস্থায় বসে বা দাঁড়িয়ে ছিল। হঠাৎ গাড়িটি চলতে শুরু করলে যাত্রীদের দেহের নিন্মাংশ গাড়ি সংলগ্ন বলে গাড়িটির সঙ্গে গতিশীল হয় কিন্তু দেহের উপরের অংশ স্থিতি জাড্যের প্রভাবে স্থির থাকতে চায় ফলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে।
গতি জাড্য: গতিশীল বস্তুর চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকার প্রবণতা কে গতি জাড্য বলে।
গতি জাড্যের উদাহরণ: চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে গাড়ির মধ্যে বসে বা দাঁড়িয়ে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে - ইহা গতি জাড্যের উদাহরণ। যখন গাড়িটি চলন্ত অবস্থায় ছিল তখন যাত্রীরাও গাড়ির মধ্যে চলন্ত অবস্থায় বসে বা দাঁড়িয়ে ছিল। হঠাৎ গাড়িটি ব্রেক কষে থেমে গেলে যাত্রীদের দেহের নিন্মাংশ গাড়ি সংলগ্ন বলে গাড়ির সাথে সাথেই স্থির হয়ে যায় কিন্তু দেহের উপরের অংশ গতি জাড্যের প্রভাবে তখনও তার গতীয় অবস্থা বজায় রাখতে চায় ফলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে।
নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা দাও বা বল কাকে বলে?
উত্তর: নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকে বল বলা হয়।
নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি
নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লিখ।
উত্তর: কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল যে দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে।
নিউটনের তৃতীয় গতিসূত্রটি
নিউটনের তৃতীয় গতিসূত্রটি লিখ এবং উদাহরণ সহ ব্যাখ্যা কর।
উত্তর: প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত মুখী প্রতিক্রিয়া আছে।
উদাহরণ সহ ব্যাখ্যা: কোন ব্যক্তি বন্দুক থেকে গুলি ছোড়ার সময় পেছন দিকে ঝটকা বা ধাক্কা অনুভব করে, ইহা নিউটনের তৃতীয় গতি সূত্রের উদাহরণ। বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুক গুলির ওপর একটি বল প্রয়োগ করে যাকে বলা হয় ক্রিয়া। এই বলের ক্রিয়ায় গুলিটি সামনের দিকে প্রবল বেগে ছুটে যায় । একই সঙ্গে গুলিটিও বন্দুকের ওপর সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে । ফলে , বন্দুকটি পিছনের দিকে সরে যেতে চায় । তাই যে ব্যক্তি বন্দুক থেকে গুলি ছোড়ে সে একটি ঝটিকা বা ধাক্কা অনুভব করে ।
ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও।
উত্তর: ক্রিয়া ও প্রতিক্রিয়া: যখন কোন বস্তু অপর একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে , তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর ওপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে । প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করে , তাকে বলে ক্রিয়া (Action) এবং দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর দ্বারা যে বিপরীতমুখী বল অনুভব করে তাকে প্রতিক্রিয়া (Reaction) বলে।
ক্রিয়া ও প্রতিক্রিয়ার উদাহরণ: কোনো একজন আরোহী নৌকো থেকে তীরে লাফ দিয়ে নামলে নৌকোটি পিছনের দিকে সরে যায়। নৌকো থেকে লাফ দেওয়ার সময় আরোহী নৌকোর ওপর একটি বল প্রয়োগ করে। এর ফলে নৌকোটি পিছনের দিকে সরে। সঙ্গে সঙ্গে নৌকোটি আরোহীকে একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে , যার ফলে আরোহী তীরে পৌঁছোয়। এক্ষেত্রে আরোহী দ্বারা নৌকার ওপর প্রযুক্ত বল হল ক্রিয়া এবং নৌকা দ্বারা আরোহীর ওপর প্রযুক্ত সমান ও বিপরীতমুখী বল হল প্রতিক্রিয়া।
শক্তি
শক্তি বলতে কি বোঝ?
উত্তর: কার্য করার সামর্থ্যকে শক্তি বলে।
কার্য
কার্য কাকে বলে? কার্যের পরিমাপ কর।
উত্তর: কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর সরণ ঘটে তবে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়।
কার্যের পরিমাণ: বস্তুর ওপর প্রযুক্ত বল এবং ওই বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দুর সরণের গুণফলকে বলা হয় কার্যের পরিমাপ।
কার্য = বল × বলের প্রয়োগবিন্দুর সরণ
বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য এবং কার্যহীন বলের সংজ্ঞা সহ উদাহরণ দাও।
উত্তর: বলের দ্বারা কার্য: কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দুর সরণ ঘটে, তাহলে বলা হয়, প্রযুক্ত বল দ্বারা কার্য করা হয়েছে ।
উদাহরণ: কোনো বস্তুকে কিছুটা ওপর থেকে ছেড়ে দিলে পথিবীর অভিকর্ষ বলের জন্য তা নীচের দিকে পড়ে । অভিকর্ষ বলের অভিমুখে বস্তুর সরণ ঘটল। তাই এক্ষেত্রে বলা যায় যে , অভিকর্ষ বল দ্বারা কার্য করা হয়েছে।
বলের বিরুদ্ধে কার্য: কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে, যদি বলের প্রয়োগবিন্দুর সরণ বলের অভিমুখের বিপরীত দিকে ঘটে, তাহলে বলা যায়, প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে।
উদাহরণ: কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরের দিকে তুললে প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর সরণ পৃথিবীর অভিকর্ষ বলের বিপরীত দিকে হয়। এক্ষেত্রে প্রযুক্ত বল অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছে।
কার্যহীন বল: যদি কোনো বল কোনো বস্তুর গতির অভিমুখে সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে তাহলে বলটি কোনো কার্য করে না। তখন ঐ বলকে কার্যহীন বল বলে।
উদাহরণ: কোন ব্যক্তি হাতে সুটকেস নিয়ে সমতল রাস্তায় হাঁটতে থাকলে, অভিকর্ষজ বলের বিরুদ্ধে কোনো কার্য হয়না, কারণ এক্ষেত্রে সুটকেসের সরণ এবং অভিকর্ষজ বলের অভিমুখ পরস্পর লম্বভাবে ক্রিয়া করে।
Class VIII PORIBESH 2ND SUMMATIVE
এখানে ক্লিক করুন
-
ঘনবস্তু ঘনবস্তু কাকে বলে: যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে । যেমন ...
-
নবম শ্রেণী জীবন বিজ্ঞান জীবন ও তার বৈচিত্র্য ( প্রথম অধ্যায় ) `````````````````````````````````````````````````````````````````````````...
-
এখানে ক্লিক করুন