A) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
1)
গৌতম বুদ্ধ প্রথম শিষ্যত্ব প্রদান করেন (a) চার জনকে, (b) পাঁচ জনকে, (c) দশ জনকে, (d) বারো জনকে।
2)
শশাঙ্ক ছিলেন – (a) কনৌজের রাজা, (b) মালবের রাজা, (c) গৌড়ের রাজা, (d) থানেশ্বরের রাজা।
3)
'অভিজ্ঞান শকুন্তলম' নাটকটির রচয়িতা হলেন – (a) শূদ্রক, (b) ভাস, (c) বাল্মীকি, (d) কালিদাস। -
4)
সুয়ান জাং যে বৌদ্ধবিহার-এ পড়াশোনা করেন তার নাম – (a) নালন্দা, (b) সোমপুরী, (c) তক্ষশিলা, (d) বিক্রমশীল
5)
বর্ণ ও ছবি মিলিয়ে লেখা মিশরীয় লিপির নাম (a) কিউনিফর্ম, (b) হায়ারোগ্লিফ, (c) খরোষ্ঠী, (d) রাষ্ট্রী।
6)
ইন্দো-আর্য ভাষার সবথেকে পুরোনো সাহিত্য - (a) ক সংহিতা, (b) ব্রাক্ষ্মণ, (c) মহাভারত, (d) বেদান্ত।
7)
এর মধ্যে কোন জায়গাতে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া যায় না? (a) অরভিখেরা, (b) হস্তিনাপুর, (c) অহিচ্ছত্র, (d) মেহেরগড়।
8)
মেগালিন পাওয়া গেছে এমন একটি জায়গা হল - (a) হস্তিনাপুর, (b) বুরজাহোম, (c) হরপ্পা, (d) লোথাল।
9)
দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল - (a) অবস্তি, (b) মগধ, (c) কোশল, (d) অস্মক
10)
সুদ গ্রহণ করা কোন ধর্মে নিন্দার বিষয় ছিল। - (a) ব্রাহ্মণ), (b) বৌদ্ধ, (c) জৈন, (d) আজীবিক।
11)
সেলিউকাস নিকেটর সেনাপতি ছিলেন--(a) বিম কদফিসেস-এর. (b) আলেকজান্ডার এর (c) দিওদোরাস-এর (d) এলডার পোরোস-এর।
12)
লুম্বিনী গ্রামের 'বলি' কর সম্রাট অশোক ছাড় দিয়েছিলেন। কারণ – (a) লুম্বিনী অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল না. (b) লুম্বিনীর সাধারণ মানুষ বিদ্রোহী ছিল, (c) গৌতম বুদ্ধের জন্মস্থান ছিল, (d) লুম্বিনীর প্রজারা কৃষিকাজ করত না।
13)
গুপ্ত ও গুপ্ত-পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হত- (a) সামস্ত ব্যবস্থা, (b) কার্যাপণ, (c) অগ্রহার ব্যবস্থা, (d) বণিকগ্রাম।
14)
ফাসিয়ানের মতে, নগরের বহিরে থাকত - (a) বৈশ্যরা. (b) রনিরা, (c) অমাত্যরা, (d) চন্ডালরা।
15)
এর মধ্যে কোনটি হর্ষবর্ধনের লেখা নয়। - (a) অমরকোষ, (b) রত্নাবলী, (c) প্রিয়দর্শিকা, (d) নার্গানন্দ।
16)
শুভ-সংহিতায় প্রধান যত্ন বলা হয়েছে - (a) হাতুড়িকে, (b) সূচকে (c) হাতকে (d) লাঙলকে।
17)
এর মধ্যে কোনটি মহাকাব্য নয়? (a) রামায়ণ, (b) মণিমে লাই, (c) মহাভাষা, (d) শিল্পাদিকারণ।
18)
সেন্ট থমাস খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কার আমলে। -(a) আলেকজান্ডার. (b) মিনান্দার, (c) গণ্ডোফারনেস, (d) টলেমি।
19)
এদের মধ্যে কে ভারতীয় বৌদ্ধপণ্ডিত রূপে পরিচিত নন। - (a) বৃদ্ধযশ, (b) কুমারজীব, (c) পরমার্থ, (d) হাল।
20)
আলেকজান্ডার ছিলেন- i - (a)
ভারতের মগধের শাসক, (b) গ্রিসের ম্যাসিডনের শাসক, (c) ইটালির রোমের শাসক।
21)
যে বৌদ্ধ সন্ন্যাসী অশোককে বৌদ্ধধর্মে দীক্ষা দেন – (a) সেলিউকাস, (b) চন্দ্রগুপ্ত, (c) উপগুপ্ত।
22)
ইন্ডিকা' বইয়ের লেখক ছিলেন – (a) কৌটিল্য, (b) চাণক্য, (c) মেগাস্থিনিস।
23)
সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন – (a) সিমুক, (b) প্রথম সাতকর্ণি, (c) গৌতমীপুত্র সাতকর্ণি ।
24)
জীবকের গুরু ছিলেন – (a) দ্রোণাচার্য, (b) আত্রেয়, (c) পাণিনি।
25)
চন্দ্রগ্রহণ হওয়ার কারণ প্রথম নির্ণয় করেন - (a) বরাহমিহির, (b) আর্যভট্ট, (c) নাগার্জুন।
26)
'রত্নাবলী' নাটকের রচয়িতা হলেন রাজা (a) দ্বিতীয় পুলকেশী, (b) হাল, (c) হর্ষবর্ধন।
27)
গুপ্ত ও গুপ্ত-পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হয় – (a) সামন্ত ব্যবস্থা, (b) বেগার প্রথা, (c) অগ্রহার ব্যবস্থা।
28)
মৌর্য আমলের পুরুষেরা অনেকেই মাথায় (a) মুকুট, (b) শিরস্ত্রাণ (c) পাগড়ি পরতেন।
29)
জেদ-আবেস্তার শ্রেষ্ঠ দেবতা হলেন – (a) দয়েব, (b) অহুর, (c) দেব।
30)
হেরোডোটাস ছিলেন একজন গ্রিক – (a) সম্রাট, (b) ঐতিহাসিক, (c) সেনাপতি।
31)
অস্তি ছিলেন – (a) পাটলিপুত্রের রাজা, (b) গ্রিসের রাজা, (c) তক্ষশিলার রাজা।
32)
যে ধর্মকে কেন্দ্র করে গান্ধার শিল্প গড়ে উঠেছিল – (a) জৈন, (b) ইসলাম, (c) বৌদ্ধ।
33)
'ফো-কুয়ো-কি' নামক গ্রন্থের রচয়িতা হলেন – (a) ফাসিয়ান, (b) মেগাস্থিনিস, (c) সুয়ান জাং ।
34)
ঋকবেদে কোন ভাষার প্রভাব লক্ষ করা যায় ? (a) বাংলা, (b) ইন্দো-ইরানীয়, (c) ইংরেজি, (d) ইন্দো-আর্য ভাষা।
35)
বৈদিক সাহিত্যকে যে চারটি ভাগে ভাগ করা যায় সেগুলি হল- (a) সংহিতা, (b) ব্রাক্ষ্মণ, (c) আরণ্যক ও উপনিষদ, (d) প্রদত্ত সবকটি।
36)
বৈদিক যুগে অন্যতম পালিত পশু ছিল – (a) ঘোড়া, (b) ছাগল, (c) গোরু, (d) প্রদত্ত সবকটি।
37)
কোন্ মহাজনপদ মগধের খুব কাছে ছিল? – (a) বজ্জি, (b) লিচ্ছবি, (c) বৈশালী, (d) কুশিনারা।
38)
দ্বাদশ অঙ্গ' কীসের সঙ্গে যুক্ত ছিল? – (a) জৈন ধৰ্ম, (b) বৌদ্ধধর্ম, (c) নব্যধর্ম আন্দোলন, (d)
39)
মৌর্যদের রাজধানী ছিল – (a) পাটলিপুত্র, (b) পাবা, (c) কুশিনারা, (d) মগধ।
40)
কনিষ্ক যে উপাধি নিয়েছিলেন তার নাম- – (a) মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী, (b) মগধরাজ, (c) দেবানংপিয়, (d) মহারাজাধিরাজ।
41)
ষোড়শ মহাজনপদের যুগে কৃষিতে প্রধান ফসল ছিল – (a) ধান, (b) গম, (c) যব, (d) আখ। নিম
42)
ঘন জঙ্গল কাটা হত – (a) লোহার কুড়ুল ও কুঠার দিয়ে, (b) দা ও কুঠার দিয়ে, (c) দা ও কুড়ুল দিয়ে, (d) প্রদত্ত কোনোটিই নয়।
43)
স্মৃতিশাস্ত্রতে যে বিষয় নিয়ে আলোচনা হত, সেগুলি হল –(a) সম্পত্তির অধিকার, (b) নীতিশাস্ত্র, (c) রোজকার জীবনের নানা দিক, (d) সম্পত্তির অধিকার ও রোজকার জীবনের নানা দিক।
44)
সাতবাহন রাজা হালের লেখা গ্রন্থ হল - (a) গাথা সপ্তশতী, (b) মহাভাষ্য, (c) সঙ্গম সাহিত্য, (d) চরক সংহিতা।
45)
প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক ছিলেন – (a) কালিদাস, (b) ভারবি, (c) বিশাখদত্ত, (d) শূদ্রক।
46)
টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানের অঞ্চলকে গ্রিকরা বলত – (a) মেসোপটেমিয়া, (b) তক্ষশিলা, (c) চিন (d) মধ্য এশিয়া।
47)
রোষ্ঠী লিপি তৈরি হয়েছিল – (a) আরামীয় লিপি থেকে, (b) দেবনাগরী লিপি থেকে, (c) আরামীয় ও দেবনাগরী লিপি থেকে, (d) প্রদত্ত কোনোটিই নয়।
48)
ঋগবেদের অংশ – (a) স্তোত্র, (b) ভেকস্তুতি, (c) শ্লোক।
49)
যে শিক্ষা ছিল ব্যক্তিগত তা হল (a) বৈদিক শিক্ষা, (b) জৈন শিক্ষা, (c) বৌদ্ধ শিক্ষা।
50)
মহাভারতের লেখক – (a) বাল্মীকি, (b) দণ্ডী, (c) কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস।
51)
সেতুর জল ব্যবহারের জন্য জলকর দিতে হত – (a) ধনী মানুষদের, (b) কৃষকদের, (c) কারিগরদের।
52)
আর্য একটি – (a) ভাষাগত শব্দ, (b) দেশগত শব্দ, (c) জাতিবাচক শব্দ ।
53)
তামিল ভাষায় রামায়ণ লেখেন – (a) বাগভট্, (b) ভর্তৃহরি, (c) কম্বন।
54)
অস্তি ছিলেন – (a) পাটলিপুত্রের, (b) গ্রিসের, (c) তক্ষশিলার রাজা।
55)
গুপ্ত যুগের পরে হাতেখড়ির মতো যে অনুষ্ঠান শুরু হয়েছিল তার নাম - (a) উপনয়ন, (b) বিদ্যারম্ভ, (c) সমাবর্তন।
56)
গৌতম বুদ্ধ মারা যান - (a) খ্রিস্টপূর্ব ৪৮৬ অব্দে, (b) খ্রিস্টপূর্ব ৪৬৮ অব্দে, (c) খ্রিস্টপূর্ব ৫৪০ অব্দে।
57)
গোলমরিচের ফলন বিখ্যাত ছিল – (a) তামিলনাড়ুতে, (b) কর্ণাটকে, (c) কেরলে।
58)
মহাভারতের আদিনাম ছিল- (a) আদিকাব্য, (b) মহাকাব্য, (c) জয়কাব্য।
59)
বেশিরভাগ মহাজনপদ যে নদীর উপত্যকায় অবস্থিত ছিল – (a) গঙ্গা, (b) যমুনা, (c) কৃষ্ণা।
60)
যে পর্বতের উল্লেখ ঋগবেদে নেই – (a) সাতপুরা, (b) হিমালয়, (c) বিন্ধ্য।
61)
হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি – (a) প্রদেশ, (b) দেশ, (c) জেলা।
62)
মৌর্য আমলে রাজপথের পাশে ফলক লাগানো হত – (a) দূরত্ব ও দিক, (b) জায়গার নাম, (c) রাজার শাসন এলাকা বোঝাতে।
63)
এলাহাবাদ প্রশস্তি'র রচয়িতা হলেন (a) রবিকীর্তি, (b) হরিষেণ, (c) বাণভট্ট।
64)
মিশরের শাসকদের বলা হত – (a) ফ্যারাও, (b) রাজা, (c) সম্রাট।
65)
নন্দ বংশের শেষ রাজা ছিলেন – (a) ধননন্দ, (b) বৃহদ্রথ, (c) হর্ষবর্ধন।
66)
তামিল সাহিত্যের অন্যতম মহাকাব্যের নাম হল (a) মণিমেখলাই, (b) মহাভারত, (c) দশকুমার চরিত্র।
67)
ইন্দো-গ্রিক বলা হত (a) শকদের, (b) ব্যাকট্রিয়ার অধিবাসীদের, (c) কুষাণদের।
68)
অস্তি ছিলেন – (a) পাটলিপুত্রের রাজা, (b) গ্রিসের রাজা, (c) তক্ষশিলার রাজা।
69)
জীবনের গুরু ছিলেন – (a) দ্রোণাচার্য, (b) আত্রেয়, (c) পাণিনি।
70)
সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কত জন রাজাকে পরাজিত করেন? – (a) ৯ জন, (b) ১২ জন, (c) ১০ জন।
71)
নাটকের পর্দাকে – (a) হিন্দিতে, (b) সংস্কৃতে, (c) পালিতে বলে যবনিকা।
72)
বাকাটক শাসনে জেলা অঞ্চলগুলিকে বলা হত – (a) পট্ট, (b) বিষয়, (c) রাজ্য
73)
বিদ' শব্দের অর্থ - (a) বিদ্বান, (b) বিদ্যা, (c) জ্ঞান, (d) শিক্ষা।
74)
সুর করে গানের মতো গাওয়া হত (a) ঋগবেদ, (b) সামবেদ, (c) অথর্ববেদ, (d) যজুর্বেদ।
75)
দ্বাদশ অঙ্গ সংখ্যায়, (a) ২৩টি, (b) ১০টি, (c) ১২টি, (d) ১৪টি।
76)
নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? – (a) ধননন্দ, (b) বৃহদ্রথ, (c) শশাঙ্ক, (d) হর্ষবর্ধন।
77)
চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? – (a) পাটলিপুত্রে, (b) অবন্তিতে, (c) বৎসতে, (d) কনৌজে।
78)
'পঞ্চমবেদ' বলা হয়। (a) রামায়ণকে, (b) মহাভারতকে, (c) পুরাণকে, (d) অর্থশাস্ত্রকে।
79)
'মৃচ্ছকটিকম'-এর রচয়িতা হলেন – (a) শূদ্রক, (b) কম্বন, (c) দণ্ডী, (d) বাণভট্ট।
80)
ভারতে প্রথম সোনার মুদ্রা চালু করেন – (a) বিম কদফিসেস, (b) কুজুল কদফিসেস, (c) কনিষ্ক, (d) শশাঙ্ক।
81)
মধ্যপন্থার কথা বলেছিলেন – (a) অশোক, (b) মহাবীর, (c) গৌতম বুদ্ধ, (d) হর্ষবর্ধন।
82)
আলেকজান্ডারের মৃত্যু হয় – (a) ভারতে, (b) ব্রাজিলে, (c) মিশরে, (d) ব্যাবিলনে।
83)
মিশরের শাসকদের বলা হত (a) পলিস, (b) সম্রাট, (c) ফ্যারাও, (d) রাজা ।
84)
নাটকের পর্দা ফেলার প্রথা চালু করেছিল – (a) পোর্তুগিজরা, (b) বৌদ্ধরা, (c) শকরা, (d) গ্রিকরা।
85)
রুদ্রদামন সুদর্শন হ্রদের সংস্কারের বর্ণনা করেছেন – (a) নাসিক, (b) জুনাগড়, (c) এলাহাবাদ, (d) আইহোল শিলালেখতে।
86)
গুপ্তাব্দের প্রচলন করেন (a) প্রথম চন্দ্রগুপ্ত, (b) প্রথম কুমারগুপ্ত, (c) সমুদ্রগুপ্ত, (d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
87)
প্রথম কনিষ্কের পরে সিংহাসনে বসেন (a) কুজুল কদফিসেস, (b) বিম কদফিসেস, (c) বাসিঙ্ক, (d) সিমুক।
88)
‘মহাক্ষত্রপ' উপাধি ছিল – (a) কনিষ্কের, (b) সিমুকের, (c) রুদ্রদামনের, (d) খারবেলের।
89)
দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্ত কত জন রাজাকে হারিয়ে দেন? - (a) দশ জন, (b) এগারো জন, (c) বারো জন, (d) তেরো জন।
90)
কনৌজ-মালব দ্বন্দ্বে মারা গিয়েছিলেন কনৌজের রাজা – (a) দেববর্মা, (b) গ্রহবর্মা, (c) কুমারগুপ্ত, (d) দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
91)
দাক্ষিণাত্যের কালোমাটিতে – (a) গমের, (b) ধানের, (c) যবের, (d) তুলোর চাষ বেশি হত।
92)
কুষাণ আমলে গঙ্গা-যমুনা দোয়াবে প্রাকার ঘেরা বিখ্যাত নগর ছিল – (a) মথুরা, (b) বৃন্দাবন, (c) দিল্লি, (d) আগ্রা।
93)
কোন্ সাতবাহন-রাজা ‘গাথা সপ্তশতী’ বই সংকলন করেন? — (a) সিমুক, (b) সাতকর্ণি, (c) হাল, (d) নহপান।
94)
গান্ধার মহাজনপদের রাজধানী ছিল – (a) কনৌজ, (b) তক্ষশিলা, (c) মিথিলা, (d) পাটলিপুত্র।
95)
কোন্ সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়? — (a) বাংলা, (b) তামিল, (c) হিন্দি, (d) সংস্কৃত সাহিত্যকে।
96)
'পঞ্চমবেদ' বলা হয় - (a) রামায়ণকে, (b) মহাভারতকে, (c) উপনিষদকে, (d) গীতাকে।
97)
'মহাভাষ্য' লেখেন – (a) অশ্বঘোষ, (b) ভাস, (c) বিশাখদত্ত, (d) পতঞ্জলি।
98)
‘সূর্যসিদ্ধান্ত' লিখেছিলেন – (a) নাগার্জুন, (b) জীবক, (c) বরাহমিহির, (d) আর্যভট্ট।
99)
‘মেঘদূতম' লিখেছিলেন – (a) ভারতচন্দ্র, (b) পাণিনি, (c) কালিদাস, (d) পতঞ্জলি।
100)
জীবক ছিলেন (a) শিক্ষক, (b) চিকিৎসক, (c) ব্যবসায়ী, (d) জ্যোতির্বিজ্ঞানী
101)
মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হত (a) প্রদেশ, (b) বিহার, (c) আহার, (d) সংঘ।
102)
সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কত জন রাজাকে পরাজিত করেন? – (a) নজন, (b) দশ জন, (c) এগারো জন, (d) বারো জন।
103)
কনিষ্কের রাজধানীর নাম - (a) বৈশালী, (b) মগধ, (c) পুরুষপুর, (d) মথুরা।
104)
সেলিউকাস নিকেটর যাঁর সেনাপতি ছিলেন – (a) বিম কদফিসেস-এর, (b) অশোক-এর, (c) আলেকজান্ডার-এর, (d) দিওদোরাস-এর।
105)
গুপ্ত ও গুপ্ত-পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হত – (a) সামন্ত ব্যবস্থা, (b) কার্যাপণ, (c) অগ্রহার ব্যবস্থা, (d) বণিকগ্রাম।
106)
ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়ণের সূচনা হয় খ্রিস্টপূর্ব – (a) ৫০০ অব্দ, (b) ৬০০ অব্দ, (c) ৭০০ অব্দ, (d) ৮০০ অব্দ নাগাদ।
107)
'ওয়াড়' কথার অর্থ- (a) দূর্গ, (b) মিনার, (c) তোরণ, (d)
108)
‘গাথা সপ্তশতী' বইটি লেখা হয়েছিল (a) পালি ভাষায়, (b) প্রাকৃত ভাষায়, (c) সংস্কৃত ভাষায়, (d) মাগধী ভাষায়।
109)
শুশ্রুত সংহিতায় প্রধান যন্ত্র বলা হয়েছে – (a) হাতুড়িকে, (b) সুচকে, (c) হাতকে, (d) লাঙলকে।
110)
সাঁচি স্তূপ নির্মিত হয় কোন্ সম্রাটের শাসনকালে ? (a) বিম্বিসারের, (b) অজাতশত্রুর, (c) অশোকের, (d) কনিষ্কের।
111)
) 'পঞ্চমবেদ' বলে অভিহিত করা হয় - (a) রামায়ণকে, (b) মহাভারতকে, (c) পুরাণকে (d) অর্থশাস্ত্রকে।
112)
ইন্দো-গ্রিক বলা হত – (a) শকদের, (b) ব্যাকট্রিয়ার অধিবাসীদের, (c) কুষাণদের, (d) পহ্লবদের।
113)
মিশরের লিপিকে বলা হত – (a) কিউনিফর্ম লিপি, (b) সিন্ধু লিপি, (c) হায়ারোগ্লিফ লিপি, (d) ডিমোটিক লিপি।
114)
এঁদের মধ্যে কে ভারতীয় বৌদ্ধ পণ্ডিত রূপে পরিচিত নন? — (a) বুদ্ধযশ, (b) কুমারজীব, (c) পরমার্থ, (d) হাল।
115)
নিজের প্রজাদের সন্তান বলেছিলেন সম্রাট (a) কনিষ্ক, (b) অশোক, (c) হর্ষবর্ধন, (d) চন্দ্রগুপ্ত মৌর্য।
116)
'হর্ষচরিত' গ্রন্থের রচয়িতা হলেন (a) হর্ষবর্ধন, (b) বাণভট্ট, (c) হরিষেণ, (d) রবিকীর্তি।
117)
মগধকে ঘিরে তৈরি ভারতের প্রথম সাম্রাজ্যটি হল (a) মোগল সাম্রাজ্য, (b) গুপ্ত সাম্রাজ্য, (t) মৌর্য সাম্রাজ্য, (d) কুষাণ সাম্রাজ
118)
বাকটিকদের শাসনকালে রাজ্যের শাসকদের বলা হত (a) রাজা, (b) ভূপতি, (c) সেনাপতি, (d) সামস্ত।
119)
ইন-তু হল- (a) ভারতবর্ষ, (b) চিনা দেবতা, (c) মগধ, (d) অপদেবতা।
120)
সুদর্শন হ্রদটি অবস্থিত ছিল – (a) বিকানিরে, (b) বারাণসীতে, (c) কাথিয়াওয়াড়ে, (d) চন্দ্রকেতুগড়ে।
121)
মেগাস্থিনিসের মতে ভারতের জনসমাজ কটি জাতিতে বিভক্ত ছিল? - (a) পাঁচটি, (b) ছটি, (c) সাতটি, (d) আটটি।
122)
গুপ্ত আমলে সোনার মুদ্রাকে বলা হত (a) দিনার, (b) রূপক, (c) টাকা, (d) টঙ্কা।
123)
যে বিষয়কে কেন্দ্র করে ‘চরক সংহিতা' লেখা হয়েছে তা হল- (a) রাজনীতি, (b) ধর্ম, (c) চিকিৎসা, (d) শিক্ষা।
124)
বৈদিক শিক্ষাব্যবস্থাকে বলা হত – (a) গুরুকুল ব্যবস্থা, (b) মহাবিহার, (c) গুহাবাস, (d) সংঘ।
125)
সূর্যসিদ্ধান্ত' বইটি লেখেন – (a) ব্রহ্মগুপ্ত, (b) আর্যভট্ট, (c) বরাহমিহির, (d) শুশ্রুত
126)
সুমেরের লিপিকে ইংরেজিতে বলে (a) কিউনিফর্ম লিপি, (b) হায়ারোগ্লিফ লিপি, (c) খরোষ্ঠী লিপি, (d) সিন্ধু লিপি
127)
হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি – (a) প্রদেশ, (b) দেশ, (c) জেলা, (d) গ্রাম।
128)
প্রথম লিখিত আইন চালু হয়েছিল। (a) মিশরে, (b) ব্যাবিলনে, (c) রোমে, (d) চিনে।
129)
"রাজাধিরাজ' উপাধি গ্রহণ করেছিলেন – (a) বিন্দুসার, (b) হর্ষবর্ধন, (c) গন্ডোফারনেস, (d) কনিষ্ক।
130)
সুদর্শন হ্রদ যেখানে নির্মিত হয়েছিল – (a) মহারাষ্ট্রে, (b) কাথিয়াওয়াড়-এ, (c) মালাবারে, (d) কোঙ্কন উপকূলে।
131)
‘গাথা সপ্তশতী' লেখা হয়েছিল – (a) সংস্কৃত ভাষায়, (b) পালি ভাষায়, (c) প্রাকৃত ভাষায়, (d) কন্নড় ভাষায়।
132)
বণিকগ্রাম' হল- (a) বণিক সংগঠন, (b) বণিক এলাকা, (c) বণিক ঐক্য, (d) বণিক আদালত ।
133)
বেদ যে ভাষায় লেখা হয়েছে – (a) ছন্দস্, (b) সংস্কৃত, (c) প্রাকৃত, (d) পালি। (v) পতগুলি লিখেছেন (a) গৌড়ীয় ব্যাকরণ, (b) অভিজ্ঞান শকুন্তলম, (c) অমরকোষ, (d) মহাভাষ্য।
134)
বিম্বিসারের রাজবৈদ্য ছিলেন – (a) ভাস, (b) কুমারজীব, (c) জীবক, (d) ধন্বন্তরি।
135)
গৌতম বুদ্ধের 'মহাভিনিষ্ক্রমণ' খোদিত হয়েছে – (a) গান্ধার, (b) অমরাবতী, (c) মথুরা, (d) তক্ষশিলা ভাস্কর্যে।
136)
কিউনিফর্ম লিপির বিকাশ ঘটেছিল – (a) সুমেরীয় সভ্যতায়, (b) আসিরীয় সভ্যতায়, (c) মিশরীয় সভ্যতায়, (d) আজটেক সভ্যতায়
137)
সুয়ান জাং ইন-তু নামে চিহ্নিত করেছেন। (a) মেসোপটেমিয়াকে, (b) মিশরকে, (c) আফ্রিকাকে, (d) ভারতবর্ষকে।
138)
হুনরা ভারতীয় উপমহাদেশে অভিযান চালিয়েছিল – (a) ৫৫৭ খ্রিস্টাব্দে, (b) ৪৫৮ খ্রিস্টাব্দে, (c) ৪৮৫ খ্রিস্টাব্দে, (d) ৫৭৪ খ্রিস্টাব্দের
139)
সঙ্গম সাহিত্য বলা হয়। (a) বৌদ্ধ, (b) জৈন, (c) তামিল সাহিত্যকে।
140)
অমরসিংহের সংকলিত গ্রন্থের নাম – (a) অমরকোষ, (b) বিশ্বকোষ, (c) রাজকোশ।
141)
সাতশো ঔষধি গাছপালার নাম পাওয়া যায় (a) মনু সংহিতায়, (b) চরক সংহিতায়, (c) শুশ্রুত-সংহিতায়
142)
গণিতবিদ ব্রহ্মগুপ্ত-র উল্লেখযোগ্য গ্রন্থ হল (a) সূর্যসিদ্ধান্ত, (b) পঞ্চসিদ্ধান্তিকা, (c) ব্রহ্মসিদ্ধান্ত।
143)
জাদুমন্ত্রের সংকলন কোন্ গ্রন্থে পাওয়া যায়? (a) ঋগবেদে, (b) যজুর্বেদ-এ, (c) অথর্ববেদ-এ।
144)
লাল চুনাপাথরের বেশি ব্যবহার হত - (a) গান্ধার, (b) মথুরা, (c) মৌর্য শিল্পরীতিতে।
145)
মহাবলীপুরম-এর ‘রথ মন্দির' তৈরি হয় (a) শক, (b) কুষাণ, (c) পল্লব আমলে।
B)একটি বাক্যে উত্তর দাও:
1) ব্যাকট্রিয়ার গ্রিক শাসন শেষ হয় কবে?
2) মৌর্য সম্রাট বিন্দুসারের সঙ্গে কোন্ সিরিয়ার শাসকের যোগাযোগ ছিল?
3) পুরাণ সাহিত্যে 'যবন' বলা হয়েছে কাদের ? (iv) ফাসিয়ান কবে ভারতে আসেন?
4) ‘যবনিকা’ কী?
5) কাবেরী ব-দ্বীপ এলাকায় অবস্থিত বন্দরটির নাম কী?
6) ‘পহ্লব' নামে পরিচিত ছিল কারা?
7) খরোষ্ঠী লিপি তৈরি হয় কোন্ লিপি থেকে ?
8) দিনার' কী?
9) দক্ষিণ ভারতের কোন্ রাজবংশ কোনো মুদ্রা চালু করেনি? মেহরৌলির লোহার স্তম্ভ কোথায় অবস্থিত?
10) মোগলমারি কী ?
11) উপবেদ কী?
12) চন্দ্রগুপ্ত মৌর্যের নন্দ বংশের উচ্ছেদ কাহিনি কোন্ নাট্যশাস্ত্রে আছে?
13)
মথুরা রীতির ভাস্কর্যে কোন্ উপাদানের আধিক্য ছিল?
14) মহাভারতের আদিনাম কী ছিল?
15) মহাবলীপুরম কীজন্য বিখ্যাত?
16) বাণভট্ট কে ছিলেন?
17) বাংলায় সুঙ্গ আমলের একটি প্রত্নক্ষেত্রের নাম লেখো।
18) বিখ্যাত অশোকস্তম্ভ কোথায় রয়েছে?
19)
কোন্ গুপ্ত সম্রাটের আমলে গুপ্ত সাম্রাজ্য সবথেকে বড়ো আকার ধারণ করেছিল ?
20) রবিকীর্তি কে ছিলেন?
21) সাতবাহনদের হারিয়ে যাওয়া গৌরব কে ফিরিয়ে এনেছিলেন?
22) কয়েকটি বৌদ্ধবিহারের নাম লেখো।
23)
চরক' শব্দের অর্থ কী?
24) মৌর্য আমলের স্তম্ভগুলিতে কোন্ কোন্ প্রাণীর মূর্তি ব্যবহার করা হত?
25) কোন্ দেশে প্রথম কাগজ তৈরি হয়?
26) জুনাগড় প্রশস্তি কোন্ ভাষায় রচিত লেখ ?
27)
শেষ নন্দরাজার নাম কী ?
28) মৌর্য আমলের ইতিহাস জানার জন্য জরুরি বিদেশি উপাদান কোনটি।
29) কত খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গোনা শুরু হয় ?
30)
মৌর্য আমলে অর্থনীতি মূলত কীসের ওপর নির্ভর করত?
31) ‘অষ্টাধ্যায়ী’ কার রচনা?
32) কত খ্রিস্টাব্দে ফাসিয়ান ভারতে পৌঁছোন?
33)
‘শকারি’ কাকে বলা হয় ?
34) ‘শিলাদিত্য' কার উপাধি ছিল?
35) পাণিনির লেখা গ্রন্থের নাম কী?
36)
কোন্ রাজা 'দশ রাজার যুদ্ধ'-এ জয়ী হয়েছিলেন?
37) মহাবীর কততম তীর্থংকর ছিলেন?
38) কে 'শিলাদিত্য' উপাধি নিয়েছিলেন?
39) বলি কী?
40) বেদের অপর নাম কী?
41) ‘পিটক’ কথার অর্থ কী?
42) আটবিক কাদের বলা হত ?
43)
‘কার্ষাপণ’ কী?
44) ‘ভারতের নেপোলিয়ন' বলে কাকে অভিহিত করা হয়?
45) মহাভারতের আদিনাম কী ছিল?
46)
মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
47) ‘আইহোল প্রশস্তি'-এর লেখক কে?
48) ‘বুদ্ধচরিত’ কার লেখা?
49) মহাভারতের আদিনাম কী ছিল?
50) সুমেরীয় লিপিকে ইংরেজিতে কী বলে?
51)
মিনান্দারের রাজধানীর নাম কী?
52) সুয়ান জাং কার আমলে ভারতে আসেন?
53) ‘অর্থশাস্ত্র'-এর রচয়িতা কে?
54) বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের ঘটনা কী নামে পরিচিত?
55) মহাজনপদের আমলে বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে কোন্ স্থান বিখ্যাত ছিল?
56) পরবর্তী বৈদিক যুগে কোন্ কোন্ দেবতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন?
57) রাজা বিম্বিসারের রাজবৈদ্য কে ছিলেন ?
58) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বাণিজ্যের উন্নতির সবচেয়ে বড়ো প্রমাণ কী?
59) মৌর্য সম্রাট বিন্দুসারের সঙ্গে সিরিয়ার কোন্ শাসকের যোগাযোগ ছিল ?
60)
রত্নিন কাদের বলে ?
61) পরবর্তী বৈদিক যুগের একটি বৈশিষ্ট্য লেখো।
62) বৈদিক সমাজে পরিবারের প্রধান কে ছিলেন?
63) মহাবীর কোন্ বংশের রাজকুমার ছিলেন?
64) কত বছর ধরে মহাবীর জৈন ধর্ম প্রচার করেন?
65) বিম কদফিসেস কী উপাধি নিয়েছিলেন?
66) জনপদ কাকে বলে ?
67) ষোড়শ মহাজনপদের আমলে একটি কারিগরি শিল্পের উল্লেখ করো
68)
পাণিনির ব্যাকরণের নাম লেখো।
69) চিকিৎসা বিষয়ে যে-কোনো একটি গ্রন্থের নাম লেখো।
70) ‘দেবীচন্দ্রগুপ্তম' নাটকটি কী নিয়ে লেখা হয় ?
71) একজন গ্রিক ঐতিহাসিকের নাম লেখো।
72) ভারতীয় উপমহাদেশের সঙ্গে যেসব জায়গার যোগাযোগ
ছিল, সেরকম যে-কোনো একটি জায়গার নাম লেখো।
73) পহুব রাজা গন্ডোফারনেস-এর আমলে কে খ্রিস্টধর্ম প্রচারের জন্য উপমহাদেশে এসেছিলেন?
74) মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
75) ‘অর্থশাস্ত্র’-এর রচয়িতা কে?
76) কনিষ্কের রাজধানী কোথায় ছিল?
77) ‘শিলাদিত্য' উপাধি কার ছিল?
78) ‘ভারতের রক্ষাকারী' কাকে বলা হয়?
79) ফাসিয়ান কে ছিলেন?
80) কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছেন?
81) ‘গোত্র’ কথাটির প্রাচীন অর্থ কী ছিল? (ix)
82) আরুণি কে?
83) ‘মৃচ্ছকটিকম' শব্দের অর্থ কী?
84) মোগলমারি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত ?
85) বিশল্যকরণী কী ?
86) ব্যাবিলনের একজন বিখ্যাত রাজার নাম লেখো।
87) ‘মেসোপটেমিয়া' শব্দের অর্থ কী?
88)
কে ‘কেবলিন’ নামে পরিচিতি লাভ করেছিলেন?
89) বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের ঘটনা কী নামে পরিচিত?
90) সুয়ান জাং-এর লেখা ভ্রমণবৃত্তান্তটির নাম কী ?
91) ‘আইহোল প্রশস্তি'র লেখক কে?
92) জুনাগড় শিলালেখ থেকে কার কৃতিত্বের কথা জানা যায়?
93) ‘উপবেদ’ নামে পরিচিত কোন্ শাস্ত্র?
94) কোন্ মহাকাব্যকে ‘পঞ্চমবেদ’ বলা হয়?
95) মেসোপটেমিয়া কথার অর্থ কী?
96) রাজা মিনান্দার কোন্ বৌদ্ধ ভিক্ষুর প্রভাবে বৌদ্ধধর্ম গ্রহণ করেন?
97) প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করেন কোন্ সভ্যতার লোকেরা?
98) শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন ?
99) বাকাটকরা জেলাকে কী নামে অভিহিত করত?
100) 'গুহাবাস' কী?
101) মথুরা শিল্পের মূল বিষয়বস্তু কী ছিল?
102) চলন্ত ঘোড়ার পিঠে বসে পিছনে ঘুরে তির ছোঁড়ার কায়দা ভারতে কারা প্রচলন করে
103) ‘ফো-কুয়ো-কি’ বইয়ের বিষয়বস্তু কী?
104)
কে গণিতে শূন্য সংখ্যার ব্যবহার শুরু করেন?
105) মহাবলীপুরমের রথমন্দির কোন্ সময়ে তৈরি হয়?
106) ‘মৃচ্ছকটিকম' কার লেখা?
107) ‘পঞ্চতন্ত্র'-এর লেখক কে?
108) ভারতের দুটি মহাকাব্য কী কী?
109) কাদের শাসনকালে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়?
110) তক্ষশিলা কোথাকার রাজধানী ছিল?
111)
কোন্ চিনা পরিব্রাজক নালন্দাতে পড়াশোনা করেছিলেন?
112) “বুদ্ধচরিত’ কে লিখেছিলেন?
113) কৌটিল্যের লেখা বইটির নাম কী?
114) ‘মুদ্রারাক্ষস’নাটকটির লেখক কে?
115) ‘সূর্যসিদ্ধান্ত' বইটির লেখক কে?
116) পুরাণ কী ?
117)
একজন ইন্দো-গ্রিক রাজার নাম লেখো।
118) ভারতের পশ্চিম উপকূলের সেরা বন্দর ছিল কোনটি ?
119) কোন্ ভাষার অনুকরণে খরোষ্ঠী লিপি তৈরি হয় ?
120) ভারতে আক্রমণকারী 'শক'রা কী নামে পরিচিত?
121) ‘মিলিন্দপঞহো' গ্রন্থের বিষয়বস্তু কী?
122) মেসোপটেমিয়া সভ্যতা কোন্ কোন্ নদীর মাঝে গড়ে উঠেছে?
123) মিশরীয় লিপিকে কী বলা হয়?
124) পাহাড়ে ঘেরা গ্রিসের ছোটো ছোটো রাজ্যগুলিকে কী বলা হত ?
125) মিশরের শাসকদের কী বলা হত?
126) ইন্দো-গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত ছিলেন কে?
127) কোন্ কোন্ নদীর ওপর নির্ভর করে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল?
128) মিশরকে কেন 'নীলনদের দান' বলা হয়?
129) গান্ধার শিল্পরীতির বৈশিষ্ট্য কী ছিল?
130) পলিস কী?
131) কুষাণ আমলে কোথায় সবচেয়ে বেশি গোলমরিচ উৎপাদিত হত?
132) গুপ্ত আমলে দক্ষিণ ভারতে উৎপাদিত প্রধান ফসল কী কী ছিল?
133) মহাজনপদের আমলে প্রধান ফসল কী ছিল?
134) প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ণ কোথায় হয়েছিল?
135) ভারতীয় উপমহাদেশে 'প্রথম নগরায়ণ' কোথায় হয়েছিল?
136) নগরায়ণ কী?
