১৭ আগস্ট ২০২৬

তল , ঘনবস্তুর তল

 

১. তল কি?

  কোন বস্তুর উপরিভাগকে তল বলা হয়। অর্থাৎ, ঘনবস্তুর উপরিভাগকেই তল বলে।

·        তলের কেবল দৈর্ঘ্য প্রস্থ আছে; কিন্তু এর কোনো বেধ বা উচ্চতা নেই। অর্থাৎ তল দ্বিমাত্রিক জ্যামিতির অন্তর্ভূক্ত। তল ক্ষেত্রফলের সাথে সম্পৃক্ত; কারণ তলের কেবল ক্ষেত্রফল নির্ণয় করা যায়।

২. তল কত প্রকার ?

আকৃতির ভিত্তিতে তলকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা যায়; তা হলো

  • সমতল

·        বক্রতল

৩. সমতল কাকে বলে ?

যে তল সমান (flat) অর্থাৎ, কোথায়ও উঁচু বা কোথায়ও নিচু নয় তাকে সমতল বলে।

অথবা,

কোনো তলে একটি সরলরেখা আঁকা হলে সরলরেখার প্রতিটি বিন্দু যদি তলে অবস্থিত হয়, তবে সেই তলকে সমতল বলে।

৪. বক্র তল কাকে বলে ?

যে তল কোথায়ও উঁচু আবার কোথায়ও নিচু তাকে বক্রতল বলে।

অথবা,

 যে তল সমতল নয় তাকে বক্রতল বলে। অতএব, বলা যায় সমতল ছাড়া সকল তলই বক্র তল।

অথবা,

কোনো তলে একটি সরলরেখা আঁকা হলে সরলরেখার প্রতিটি বিন্দু যদি তলে অবস্থিত না হয়, তবে সেই তলকে বক্রতল বলে।

তলের মাত্রা কি ?

তল ক্ষেত্রফল সম্পর্কিত জ্যামিতির সাথে সম্পৃক্ত। তলের দৈর্ঘ্য প্রস্থ থাকে। তলের ক্ষেত্রফল পরিমাপ করা হয়। তাই তল দ্বিমাত্রিক জ্যামিতির অন্তর্ভূক্ত।

তল , ঘনবস্তুর তল

  ১. তল কি?   কোন বস্তুর উপরিভাগকে তল বলা হয়। অর্থাৎ , ঘনবস্তুর উপরিভাগকেই তল বলে। ·         তলের কেবল দৈর্ঘ্য ও প্রস্থ ...