০৫ ফেব্রুয়ারি ২০২৫

সপ্তম শ্রেণীর ভূগোল – পৃথিবীর পরিক্রমণ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর

 

TOTON MASTER COACHING

সপ্তম শ্রেণীর ভূগোলপৃথিবীর পরিক্রমণ (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো ; প্রতিটি প্রশ্নের মান -

. ভারতে– (A) 3টি (B) 4 টি (C) 5টি (D) 6টি ঋতু অনুভব করা যায়

উত্তর:-   (B) 4 টি

. সূর্যঘড়ির দ্বারা সময় নির্ণয় করা যায়— (A) দিনের বেলায় (B) রাতের বেলায় (C) ভোরবেলায় (D) দিন রাতের বেলায়

উত্তর:-  (A) দিনের বেলায়

. ‘জলবিষুবযে তারিখে হয়, সেটি হল— (A) 23 সেপ্টেম্বর (B) 22 ডিসেম্বর (C) 21 মার্চ(D) 21 জুন

উত্তর:-  (A) 23 সেপ্টেম্বর

. ‘মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়— (A) নেদারল্যান্ডসকে (B) নরওয়েকে (C) জাপানকে (D) মিশরকে

উত্তর:-   (B) নরওয়েকে

. সূর্যের উত্তরায়ণ শেষ হয়— (A) 21 জুন (B) 21মার্চ (C) 23 সেপ্টেম্বর (D) 22 ডিসেম্বর

উত্তর:-   (A) 21 জুন

. পৃথিবীর পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠে— (A) দিন রাত হয় (B) জোয়ারভাটা হয় (C) ঋতু পরিবর্তন হয়

(D) বায়ুপ্রবাহের দিক পরিবর্তন হয়

উত্তর:-   (C) ঋতু পরিবর্তন হয়

. অনুসুর অবস্থানে পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব থাকে-  (A) 15 কোটি (B) 14 কোটি 70 লক্ষ (C) 15 কোটি 20 লক্ষ (D) 10 কোটি 13 লক্ষ কিমি

উত্তর:-   (B) 14 কোটি 70 লক্ষ

. উত্তর গোলার্ধে সবচেয়ে বড়ো দিন— (A) 21 জুন (B) 21 মার্চ (C) 22 জানুয়ারি

উত্তর:-   (A) 21 জুন

. অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় প্রায়- (A) 13 লক্ষ (B) 14 কোটি (C) 15 কোটি 20 লক্ষ (D) 15 কোটি কিমি

উত্তর:-  (C) 15 কোটি 20 লক্ষ

১০. অপসূর অবস্থান উত্তর গোলার্ধে— (A) গ্রীষ্ম (B) বর্ষা (C) শীত (D) শরৎ ঋতুতে হয়

উত্তর:-   (A) গ্রীষ্ম

১১. সূর্যে উৎপন্ন শক্তির 200 কোটি ভাগের- (A) 6 ভাগ (B) 1 ভাগ (C) 10 ভাগ (D) 5 ভাগ প্রতি মুহূর্তে পৃথিবীতে আলো উত্তাপরূপে আসে

উত্তর:-  (B) 1 ভাগ

১২. ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর— (A) মেরু মরু (B) নিরক্ষীয় মেরু (C) ক্রান্তীয় উপক্ৰান্তীয় (D) উষ্ণ শুষ্ক অঞ্চলে

উত্তর:- (B) নিরক্ষীয় মেরু

১৩. অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় প্রায়- (A) 13 লক্ষ (B) 14 কোটি (C) 15 কোটি 20 লক্ষ  (D) 15 কোটি কিমি

উত্তর:-  (C) 15 কোটি 20 লক্ষ

১৪. কুমেরুপ্রভা লক্ষ করা যায়— (A) মরু অঞ্চলে (B) উত্তর মেরুতে (C) দক্ষিণ মেরুতে (D) নিরক্ষীয় অঞ্চলে

উত্তর:-  (C) দক্ষিণ মেরুতে

১৫. ‘মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়— (A) নেদারল্যান্ডসকে (B) নরওয়েকে (C) জাপানকে (D) মিশরকে

উত্তর:-  (B) নরওয়েকে

১৬. পৃথিবীর কক্ষপথটি- (A) বৃত্তাকার (B) উপবৃত্তাকার (C) রেখিক (D) চৌকাকার

উত্তর:-  (B) উপবৃত্তাকার

১৭. মধ্যরাতে সুর্য দেখা যায় না— (A) নরওয়েতে (B) সুইডেনে (C) ডেনমার্কে (D) ভারতে

উত্তর:-   (D) ভারতে

১৮. পৃথিবীর সর্বত্র দিন রাতের দৈর্ঘ্য সমান হওয়াকে বলে— (A) বিষুব (B) কর্কটসংক্রান্তি (C) মকরসংক্রান্তি (D) বড়োদিন

উত্তর:-   (A) বিষুব

১৯. অনুসুর অবস্থানে পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব থাকে- (A) 15 কোটি (B) 14 কোটি 70 লক্ষ (C) 15 কোটি 20 লক্ষ (D) 10 কোটি 13 লক্ষ কিমি

উত্তর:-   (B) 14 কোটি 70 লক্ষ

২০. সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে—– (A) 04 ঘণ্টা (B) 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড (C) 366 দিন (D) 367 দিন

উত্তর:-  (B) 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড

২১. পৃথিবীর পরিক্রমণের গড় গতিবেগ সেকেন্ডে— (A) 10 (B) 20 (C) 30 (D) 40 কিমি

উত্তর:-  (C) 30

২২. দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড়ো হয়— (A) 21 জুন (B) 22 ডিসেম্বর (C) 22 মে (D) 25 ডিসেম্বর তারিখে

উত্তর:-   (B) 22 ডিসেম্বর

২৩. মেরুপ্রভা দেখা যায় যখন দুই মেরুতে- (A) রাত থাকে (B) দিন থাকে (C) দিন রাত সমান থাকে (D) দিন বড়ো রাত ছোটো থাকে

উত্তর:-   (A) রাত থাকে

২৪. ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর— (A) মেরু মরু (B) নিরক্ষীয় মেরু (C) ক্রান্তীয় উপক্ৰান্তীয় (D) উষ্ণ শুষ্ক অঞ্চলে

উত্তর:-   (B) নিরক্ষীয় মেরু

২৫. উত্তর গোলার্ধে সবচেয়ে বড়ো দিন— (A) 21 জুন (B) 21 মার্চ (C) 22 জানুয়ারি

উত্তর:-  (A) 21 জুন

২৬. ‘মহাবিষুবযে তারিখে হয়, সেটি হল— (A) 21 মার্চ (B) 22 মার্চ (C) 23 মার্চ (D) 23 জুন

উত্তর:-   (A) 21 মার্চ

২৭. পৃথিবীর দ্বারা সূর্যকে পরিক্রমণের নাম পৃথিবীর- (A) আহ্নিক গতি (B) বার্ষিক গতি (C) সৌরদিন (D) নক্ষত্র দিন

উত্তর:-   (B) বার্ষিক গতি

২৮. সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে—– (A) 04 ঘণ্টা (B) 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড (C) 366 দিন (D) 367 দিন

উত্তর:-   (B) 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড

২৯. সূর্যে উৎপন্ন শক্তির 200 কোটি ভাগের- (A) 6 ভাগ (B) 1 ভাগ (C) 10 ভাগ (D) 5 ভাগ প্রতি মুহূর্তে পৃথিবীতে আলো উত্তাপরূপে আসে

উত্তর:-   (B) 1 ভাগ

৩০. অনুসূর অবস্থান উত্তর গোলার্ধে— (A) গ্রীষ্ম (B) শীত (C) শরৎ (D) বসন্ত ঋতুতে হয়

উত্তর:-   (B) শীত

৩১. উত্তর গোলার্ধের বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা অভিযানে যান- (A) জুন (B) ডিসেম্বর (C) জুলাই (D) মার্চ মাসে

উত্তর:-   (B) ডিসেম্বর

৩২. পৃথিবীর পরিক্রমণের গড় গতিবেগ সেকেন্ডে— (A) 10 (B) 20 (C) 30 (D) 40 কিমি

উত্তর:-  (C) 30

৩৩. সূর্যের উত্তরায়ণ শেষ হয়— (A) 21 জুন (B) 21মার্চ (C) 23 সেপ্টেম্বর (D) 22 ডিসেম্বর

উত্তর:-   (A) 21 জুন

৩৪. পৃথিবীর সর্বত্র দিন রাতের দৈর্ঘ্য সমান হওয়াকে বলে— (A) বিষুব (B) কর্কটসংক্রান্তি (C) মকরসংক্রান্তি (D) বড়োদিন

উত্তর:-  (A) বিষুব

৩৫. এক চান্দ্রমাস হয় প্রায়— (A) 27 (B) 28 (C) 29 দিনে

উত্তর:-   (B) 28

৩৬. পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে— (A) জানুয়ারি (B) 4 জুলাই (C) 21 জুন (D) 22 ডিসেম্বর

উত্তর:-   (B) 4 জুলাই

৩৭. পৃথিবী সূর্যের মধ্যেকার সর্বাধিক দূরত্বকে বলে— (A) অপসূর (B) অনুসূর (C) বিষুব অবস্থান

উত্তর:-   (A) অপসূর

৩৮. দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড়ো হয়— (A) 21 জুন (B) 22 ডিসেম্বর (C) 22 মে (D) 25 ডিসেম্বর তারিখে

উত্তর:-  (B) 22 ডিসেম্বর

৩৯. মধ্যরাতে সুর্য দেখা যায় না— (A) নরওয়েতে (B) সুইডেনে (C) ডেনমার্কে (D) ভারতে

উত্তর:-   D

৪০. পৃথিবী সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে বলে— (A) অনুসূর (B) অপসূর (C) বিষুব (D) রবিমার্গ

উত্তর:-   A

৪১. পৃথিবী সূর্যের মধ্যেকার সর্বাধিক দূরত্বকে বলে— (A) অপসূর (B) অনুসূর (C) বিষুব অবস্থান

উত্তর:-   A

৪২. সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে কিরণ দেয়— (A) নিরক্ষীয় (B) মেরু (C) মরু (D) ক্রান্তীয় অঞ্চলে

উত্তর:-  (A) নিরক্ষীয়

৪৩. সূর্যঘড়ির দ্বারা সময় নির্ণয় করা যায়— (A) দিনের বেলায় (B) রাতের বেলায় (C) ভোরবেলায় (D) দিন রাতের বেলায়

উত্তর:-  (A) দিনের বেলায়

৪৪. অনুসুর অবস্থানে পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব থাকে (A) 15 কোটি (B) 14 কোটি 70 লক্ষ (C) 15 কোটি 20 লক্ষ (D) 10 কোটি 13 লক্ষ কিমি

উত্তর:-  (B) 14 কোটি 70 লক্ষ

৪৫. অনুসুর অবস্থানে পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব থাকে- (A) 15 কোটি (B) 14 কোটি 70 লক্ষ (C) 15 কোটি 20 লক্ষ (D) 10 কোটি 13 লক্ষ কিমি

উত্তর:-  B

৪৬. সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে—– (A) 04 ঘণ্টা (B) 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড (C) 366 দিন (D) 367 দিন

উত্তর:-  B

৪৭. পৃথিবীর পরিক্রমণের গড় গতিবেগ সেকেন্ডে— (A) 10 (B) 20 (C) 30 (D) 40 কিমি

উত্তর:-   C

শূন্যস্থান পূরন করো ; প্রতিটি প্রশ্নের মান -

. দক্ষিণায়নের শেষ সীমা_________ (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-  মকরক্রান্তিরেখা

. সূর্যে প্রতিমুহূর্তে _________ গ্যাস হিলিয়াম গ্যাসে পরিবর্তিত হয়ে প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-  হাইড্রোজেন

. শীতকালে সূর্যকে আমরা উত্তর গোলার্ধে সামান্য _________ দেখি। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-  বড়ো

. _________ তারিখে কুমেরুতে 24 ঘণ্টাই দিন। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-  22 ডিসেম্বর

. _________ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-   3 জানুয়ারি

. 22 ডিসেম্বরকে_________ বলা হয়। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-  মকরসংক্রান্তি

. ভারতে শীতকালের প্রথম ভাগকে _________ কাল বলে। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-  হেমন্ত

. আমরা পৃথিবী থেকে ছিটকে যায় না, পৃথিবীর উপরই থাকি। পৃথিবীর আকর্ষণ বল হল ______

উত্তর: মধ্যাকর্ষণ বল।

. দুই মেরু অঞ্চলে সূর্যরশ্মি _________ ভাবে পড়ে। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-   তির্যক

১০. _________ তারিখে কুমেরুতে 24 ঘণ্টাই দিন। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-  22 ডিসেম্বর।

১১. শীতকালে সূর্যকে আমরা উত্তর গোলার্ধে সামান্য _________ দেখি। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-   বড়ো

১২. 22 ডিসেম্বরকে_________ বলা হয়। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-  মকরসংক্রান্তি

১৩. ভারতে শীতকালের প্রথম ভাগকে _________ কাল বলে। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-  হেমন্ত

১৪. সূর্যে প্রতি মুহূর্ত ____ গ্যাস ____ গ্যাসে রূপান্তরিত হয়।

উত্তর: সূর্যের প্রতি মুহূর্ত হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়।

১৫. ______ হল প্রাকৃতিক ঘড়ি।

উত্তর:-  সূর্য হলো প্রাকৃতিক ঘড়ি।

১৬. চাদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ বা পরিক্রমণ করে প্রায় _________দিনে। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-  2

১৭. _______ ভাবে সূর্যরশ্মি পড়লে মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয়।

উত্তর: লম্বভাবে সূর্যরশ্মি পড়লে মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয়।

১৮. _______ ভাবে সূর্যরশ্মি পড়লে মাটি ধীরেধীরে উত্তপ্ত হয়।

উত্তর: তীর্যকভাবে সূর্যরশ্মি পড়লে মাটি ধীরেধীরে উত্তপ্ত হয়।

১৯. পৃথিবীর _________গতির ফলে ঋতুপরিবর্তন হয়। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-   বার্ষিক

২০. পৃথিবী সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় _____

উত্তর: সমান থাকে না।

 ২১. _________ ভাবে সূর্যরশ্মি পড়লে মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয়।

উত্তর: লম্বভাবে সূর্যরশ্মি পড়লে মাটি তাড়াতাড়ি উত্তপ্ত হয়।

২২. ভারতে শীতকালের প্রথম ভাগকে _________ কাল বলে। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-   হেমন্ত

২৩. দক্ষিণ গোলার্ধের মুদ্রতম দিন হয়_________ তারিখে। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-   21 জুন

২৪. _________ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-  3 জানুয়ারি

২৫. _________ তারিখে কুমেরুতে 24 ঘণ্টাই দিন। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-  22 ডিসেম্বর

২৬. _________ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-   3 জানুয়ারি

২৭. কর্কটসংক্রান্তির দিন পৃথিবীর _________ সূর্যের দিকে হেলে থাকে _________ সূর্য থেকে দূরে থাকে।

উত্তর:-   সুমেরুবিন্দু, কুমেরুবিন্দু

২৮. মেরু অঞ্চলে সারাবছরই বিরাজ করে_________ (শূন্যস্থান পূরন করো)

উত্তর:-   শীতকাল

সত্য / মিথ্যা নির্ণয় করো; প্রতিটি প্রশ্নের মান -

. পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে ( ঠিক / ভুল )

উত্তর- ঠিক

. পরিক্রমণ গতি এবং বার্ষিক গতি একই কথা (ঠিক / ভুল

উত্তর -ঠিক

. 21 জুন দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি পৌঁছোনোর শেষ সীমা হল মকরক্রান্তিরেখা। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর:-  সত্য

. পরিক্রমণকালে পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5° কোণে অবস্থান করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর:-   সত্য

. বিষুব কথার অর্থসমান দিন রাত্রি (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর:-   সত্য

. নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর:-   সত্য

. সূর্যের বার্ষিক আপাত গতি অনুসারে 23.5° উত্তর সমাক্ষরেখা সূর্যের উত্তরায়ণের শেষ সীমা। (সত্য/মিথ্যা নির্বাচন করো) উত্তর:-   সত্য

 

এক কথায় উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান - 

. কোন দিনটিকে মহাবিষুব এবং কোন দিনটিকে জলবিষুব বলে?

উত্তর: 21 শে মার্চ দিনটিকে মহাবিষুব বলে এবং 23 সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলে।

. কোন কোন দিন উত্তর দক্ষিণ গোলার্ধে দিনরাত্রি সমান হয়?

উত্তর: 21 শে মার্চ বা মহাবিষুব 23 সেপ্টেম্বর বা জলবিষুব এর দিন উত্তর দক্ষিণ গোলার্ধে দিনরাত্রি সমান হয়।

. কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলে?

উত্তর: 21 জুন তারিখ থেকে কর্কট সংক্রান্তি বলে।

. কৃত্রিম উপগ্রহ কে নূন্যতম কত বেগে উৎক্ষেপণ করা হয়?

উত্তর: কৃত্রিম উপগ্রহ কে ন্যূনতম ১১. কিমি/সেকেন্ড অর্থাৎ মুক্তিবেগে এর উৎক্ষেপণ করা হয়।

. কোন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়?

উত্তর: 21 জুন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়।

. কোন তারিখটিকে মকর সংক্রান্তি বলে?

উত্তর: 22 ডিসেম্বর তারিখটিকে মকর সংক্রান্তি বলে।

. কোন গ্রহের অক্ষটি অক্ষের উপর লম্বভাবে অবস্থান করে?

 উত্তর -বৃহস্পতি

. কোন গ্রহের অক্ষ কক্ষতলের সঙ্গে অবস্থান করে ?

উত্তর -ইউরেনাস

. পৃথিবীর কোথায় সারা বছরই দিন রাত সমান থাকে ?

উত্তর -নিরক্ষরেখায়

১০. কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায় ?

উত্তর -গ্রীষ্ম ঋতুতে

১১. কোন ঋতুতে মাঠের মাটি ফেটে যায়?

উত্তর- গ্রীষ্ম ঋতুতে।

১২. কোন ঋতুতে পুকুরগুলো জলে ভর্তি থাকে?

 উত্তর -বর্ষার

১৩. কোন কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে?

উত্তর -বর্ষা এবং শরৎ ঋতুতে

১৪. কোন কোন ঋতুতে ডোবা খাল বিল সেচে মাছ ধরা হয় ?

উত্তর- শরৎ -বসন্ত -গ্ৰীস্ম

১৫. কোন ঋতুতে সূর্য পূর্ব আকাশে সবথেকে বেশি ঘেঁসে ওঠে ?

উত্তর -গ্রীষ্ম ঋতু তে

১৬. কোন ঋতুতে দুপুর 12 টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় ?

উত্তর- শীত ঋতুতে

১৭. কোন ঋতুতে  কোকিল ডাকে?

উত্তর- বসন্ত ঋতুতে

১৮. উত্তর গোলার্ধে কোন ঋতুতে সবথেকে বড় দিন হয় ?

উত্তরগ্রীষ্ম ঋতুতে।

১৯. 25 শে ডিসেম্বর" বডোদিন" এদিন দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা ?

উত্তর -গরম

২০. বিজ্ঞানীরা আন্টার্টিকা মহাদেশ অভিযান ডিসেম্বর মাসে কেন যান?

উত্তর- আন্টার্টিকার দক্ষিণ গোলার্ধে অবস্থান।  ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকাল দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকাল। ওই সময় আন্টার্টিকায় বরফ জমার ভয় থাকে না।বা  খুব শীত থাকে না।

২১. জুলাই না জানুয়ারি কোন মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি?

 উত্তর -জুলাই

২২. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?

উত্তর -প্রায় 15 কোটি কিমি

২৩. কক্ষপথ বলতে কী বোঝো ?

উত্তর -পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটা হলো পৃথিবীর কক্ষপথ

২৪. কক্ষতল বলতে কী বোঝো?

 উত্তর -কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাই কক্ষতল।

২৫. পৃথিবীর উপগ্রহ টির নাম কি?

 উত্তর -চাঁদ

২৬. কোন তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়?

উত্তর: 22 ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়।

২৭. সূর্যের উত্তরায়ন এর শেষ দিন কোনটি?

উত্তর: 21 জুন সূর্যের উত্তরায়ন এর শেষ দিন।

২৮. সূর্যের দক্ষিণায়ন এর শেষ দিন কোনটি?

উত্তর: 22 ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন।

২৯. সূর্যের শক্তির কত অংশ আলো উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছায়?

উত্তর: সূর্যের শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ আলো উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছায়।

৩০. পৃথিবী তার কক্ষ তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?

উত্তর: পৃথিবী তার কক্ষ তলের সঙ্গে 66½° কোণে হেলে থাকে।

৩১. নিজের অক্ষকে আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে?

উত্তর: নিজের অক্ষ কে আবর্তন করতে পৃথিবীর 23 ঘন্টা 46 মিনিট 4 সেকেন্ড অর্থাৎ প্রায় 24 ঘন্টা সময় লাগে।

৩২সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?

উত্তর: সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড অর্থাৎ প্রায় 365 দিন 6 ঘন্টা সময় লাগে।

৩৩. চান্দ্রমাস কাকে বলে?

উত্তর: পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীতে প্রায় 28 দিনে প্রদক্ষিণ করে। এই সময়টাকে চান্দ্রমাস বলে।

৩৪. সৌর বছর কাকে বলে?

উত্তর: পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে এই সময়টাকে সৌর বছর বলে।

৩৫. পরিক্রম গতির আরেক নাম বার্ষিক গতি কেন?

উত্তর: সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর 365 দিন সময় লাগে 365 দিন সময়কে এক বছর (বর্ষ) বলে। তাই পরিক্রম গতির আরেক নাম বার্ষিক গতি।

৩৬. কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়?

উত্তর: দুপুরে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়।

৩৬৭. কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয়?

উত্তর: সকালে বিকালে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে লম্বা হয়।

৩৮. কোন তারিখটা প্রতিবছর ক্যালেন্ডারে পাওয়া যায় না?

উত্তর: 29 ফেব্রুয়ারি তারিখটা প্রতিবছর ক্যালেন্ডারে পাওয়া যায় না।

৩৯. সূর্যের দক্ষিণায়ন কাকে বলে?

উত্তর: 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত ছয় মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে দক্ষিণায়ন বলে।

৪০কি কারনে ঋতু পরিবর্তন হয়?

উত্তর: পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর হেলানো অক্ষের জন্য ঋতু পরিবর্তন হয়।

৪১. কি কারনে দিন রাত ছোট বড় হয়?

উত্তর: পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর হেলানো অক্ষের জন্য দিন রাত ছোট বড়।

৪২বিষুব কথার অর্থ কি?

উত্তর: বিষুব কথার অর্থ হল সমান দিন রাত্রি।

৪৩. পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা কোনটি?

উত্তর: সূর্য হলো পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা।

৪৪আমাদের ছায়াপথের নাম কি?

উত্তর: আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা।

৪৫. পৃথিবীর কয়টি গতি কি কি?

উত্তর: পৃথিবীর দুটি গতি। যথা: (i) আহ্নিক গতি বা আবর্তন গতি। (ii) বার্ষিক গতি বা পরিক্রমণ গতি।

৪৬. মহাকর্ষ বল কাকে বলে?

উত্তর: মহাবিশ্বে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে। এইটাকেই মহাকর্ষ বল বলে।

৪৭. পৃথিবীর মুক্তিবেগ বা escape velocity কত?

উত্তর: পৃথিবীর মুক্তি বেগ প্রতি সেকেন্ডে ১১. কিমি।

৪৮কৃত্রিম উপগ্রহ কে নূন্যতম কত বেগে উৎক্ষেপণ করা হয়?

উত্তর: কৃত্রিম উপগ্রহ কে ন্যূনতম ১১. কিমি/সেকেন্ড অর্থাৎ মুক্তিবেগে এর উৎক্ষেপণ করা হয়।

৪৯. পৃথিবীর কক্ষপথ কাকে বলে?

উত্তর: পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হলো পৃথিবীর কক্ষপথ।

৫০পৃথিবীর কক্ষতল কাকে বলে?

উত্তর: পৃথিবীর কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকেই পৃথিবীর কক্ষতল বলে।

৫১. পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন?

উত্তর: পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার।

৫২. সূর্য পৃথিবীর কক্ষতলের কোথায় অবস্থিত?

উত্তর: সূর্য পৃথিবীর কক্ষতল এর ফোকাস বা নাভিতে অবস্থিত।

৫৩. অনুসুর অবস্থান বা perihelion কাকে বলে?

উত্তর: 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। একে পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয়।

৫৪. কে সর্বপ্রথম গ্রহদের গতি সংক্রান্ত সূত্র প্রণয়ন করেন?

উত্তর: বিজ্ঞানী কেপলার।

৫৫. কেপলারের প্রথম সূত্রটি লেখ কি?

উত্তর: কেপলারের প্রথম সূত্র: প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে।

৫৬. অপসূর অবস্থান বা Aphelion কাকে বলে?

উত্তর: 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি কুড়ি লক্ষ কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়।

৫৭. সূর্য পৃথিবীর তুলনায় কত গুন বড়?

উত্তর: ১৩ লক্ষ গুন বড়।

৫৮. সূর্যের উত্তরায়ন কাকে বলে?

উত্তর: 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত ছয় মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতিকে সূর্যের উত্তরায়ন বলে।

৫৯. পৃথিবীর অক্ষ কাকে বলে?

উত্তর: পৃথিবীর যে কাল্পনিক রেখার চারি দিকে আবর্তন করে তাকেই পৃথিবীর অক্ষ বা Earth's Axis বলে।

৬০. পৃথিবীর কয়েকটি মেরু কি কি?

উত্তর : পৃথিবীর দুটি মেরু। যথা : উত্তর মেরু বা সুমেরু দক্ষিণ মেরু বা কুমেরু।

৬১. নিরক্ষরেখার আরেক নাম কি?

উত্তর: নিরক্ষরেখার আরেক নাম বিষুবরেখা।

৬২. আমাদের দেশ ভারত বর্ষ কোন গোলার্ধে অবস্থিত?

উত্তর: আমাদের দেশ ভারত বর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত।

৬৩. অরোরা বোরিয়ালিস কি ?

উত্তর: উত্তর গোলার্ধের মেরুজ্যোতি কে সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস বলে।

৬৪. অরোরা অস্ট্রালিস কি?

উত্তর: দক্ষিণ গোলার্ধের মেরু জ্যোতিকে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলে।

৬৫. পৃথিবীর কোথায় সারাবছর দিন রাত সমান থাকে?

উত্তর: নিরক্ষরেখায় সারাবছর দিন রাত সমান থাকে।

৬৬কোন গ্রহের অক্ষ কক্ষপথের সমতলে অবস্থিত?

উত্তর: ইউরেনাসের অক্ষ কক্ষপথের সমতলে অবস্থিত।

৬৭. কোন গ্রহের অক্ষ কক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত?

উত্তর: বৃহস্পতির অক্ষ তার কক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত।

৬৮. পৃথিবীর অক্ষ বলতে কী বোঝো ?

উত্তর -যে কল্পিত রেখা টির চারিদিকে পৃথিবী আবর্তন করে সেই কল্পিত রেখা টি হল পৃথিবীর অক্ষ।

৬৯. নিরক্ষরেখা পৃথিবীকে কয়টি গোলার্ধে ভাগ করেছে?

উত্তর - দুটি, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ। 

৭০. আমাদের দেশ কোন গোলার্ধে অবস্থিত?

উত্তর - উত্তর গোলার্ধে 

৭১. 25 ডিসেম্বর বড়দিনে দক্ষিণ গোলার্ধে গরম না ঠান্ডা?

উত্তর: 25 ডিসেম্বর বড়দিনের দক্ষিণ গোলার্ধে গরম।

৭২. পৃথিবী কোন দিক থেকে কোন দিকে সূর্যকে পরিক্রমণ করে?

উত্তর: পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে সূর্যকে পরিক্রমণ করে।

৭৩. পৃথিবী কোন দিক থেকে কোন দিকে নিজের অক্ষের চারদিকে আবর্তন করে?

উত্তর: পৃথিবী নিজের অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তন করে।

৭৪. পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ কত?

উত্তর: পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার।

৭৫. মেরুপ্রভার অপর নাম কি?

উত্তর: মেরুপ্রভা অপর নাম অরোরা।

৭৬. কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়?

উত্তর: শরৎ বসন্ত ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়।

৭৭. কোন ঋতুতে মাঠের মাটি ফেটে যায়?

উত্তর: গৃষ্ম ঋতুতে মাঠের মাটি ফেটে যায়।

 ৭৮. কোন ঋতুতে পুকুর গুলো জলে ভর্তি থাকে?

উত্তর: বর্ষা ঋতুতে পুকুর গুলো জলে ভর্তি থাকে।

৭৯. কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে?

উত্তর: বর্ষা ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে।

৮০. কোন ঋতুতে খুব কোকিল ডাকে?

উত্তর: বসন্ত ঋতুতে খুব কোকিল ডাকে।

৮১. উত্তর গোলার্ধে কোন ঋতুতে সবচেয়ে বড় দিন হয়?

উত্তর: গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়।

৮২. জুলাই না জানুয়ারি কোন মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি?

উত্তর: জানুয়ারি মাসে আমরা সূর্যের বেশি কাছে আসি।

৮৩. সূর্য পৃথিবীর থেকে কত গুন বড়ো

উত্তরঃ ১৩ লক্ষ গুন

৮৪. পৃথিবী কার চারিদিকে পরিক্রমন করে?

উত্তর - সূর্যের চারিদিকি 

৮৫. সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত?

উত্তর - আকাশগঙ্গা 

৮৬. পৃথিবীর আবর্তন গতি কাকে বলে?

উত্তর - পৃথিবীর নিজের অক্ষের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, একেই পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি বলে। 

৮৭. নিজের অক্ষের চারদিকে পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে?

উত্তর - ২৩ ঘণ্টা ৫৬ মিনিট সেকেন্ড বা ২৪ ঘণ্টা 

৮৮. মেরু বলতে কী বোঝো ?

উত্তর -পৃথিবী যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদন্ড বেরিয়ে থাকার কথা সেই প্রান্ত দুটি হল মেরু।

৮৯. পৃথিবীর মাঝ বরাবর যে রেখা কল্পনা করা হয়, তাকে কী বলে?

উত্তর - নিরক্ষরেখা 

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর; প্রতিটি প্রশ্নের মান -/

. অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে?

উত্তর: আমাদের ক্যালেন্ডারের একবছর আর পৃথিবীর একবার সূর্যকে পরিক্রমণ এর সময় এক হওয়া উচিত। কিন্তু হিসাবের সুবিধার জন্য 365 দিনে এক বছর ধরা হয়। ফলে প্রতিবছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বাড়তি সময় থেকে যায়। এই বাড়তি সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি চার বছর অন্তর একটা পুরো দিন যোগ করা হয় ক্যালেন্ডারে। ওই একদিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ করে মাছটা হয় 29 দিনের, আর বছরটা হয় 366 দিনের। 366 দিনের বছরকে বলে অধিবর্ষ লিপ ইয়ার।

সংক্ষেপে বললে হবে,

যে বছরের ফেব্রুয়ারি মাস্টি হয় 29 দিনের এবং বছরটি হয় 366 দিনের সেই বছরটিকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। যেমন : 2004 সাল, 2008 সাল ইত্যাদি।

. সুমেরু প্রভা কুমেরু প্রভা কী?

উত্তর - উত্তর দক্ষিন মেরু অঞ্চলে একটানা মাস রাত্রির সময় আকাশে মাঝে মাঝে রামধনুর মতো বর্নময় আলোর জ্যোতি দেখা যায়। একে মেরুজ্যোতি বা অরোরা বলে। সুমেরু অঞ্চলে এরূপ জ্যোতিকে বলা হয় সুমেরু প্রভা বা অরোরা বোরিওলিস এবং কুমেরু অঞ্চলে এরূপ জ্যোতিকে বলা হয় কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস। 

. কিভাবে বুঝবে কোনো সালটি অধিবর্ষ কিনা?

উত্তর: শতাব্দি বছরগুলোকে 400 দিয়ে এবং অন্য বছর গুলিকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তবে সেই বছর অধিবর্ষ হবে।

যেমন: 2300 সালটি একটি শতাব্দি বছর। তাই 400 দিয়ে ভাগ করব।400 দিয়ে ভাগ করলে 300 ভাগশেষ থাকে তাই ওই সালটি অধিবর্ষ নয়। আবার 2004 সালটি শতাব্দি বছর নয় তাই একে শুধুমাত্র 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে কোন অবশিষ্ট থাকে না তাই এটি একটি অধিবর্ষ।

. ‘বড়দিনকি আসলে বড়দিন?

উত্তর: বড়দিন (Christmas) বা যিশুখ্রিস্টের জন্মদিন (25 December) , 22 ডিসেম্বর মকরসংক্রান্তির কয়েকদিন পরেই। আসলে ঐসময় থেকে উত্তর গোলার্ধে আবার দিন বড় হতে শুরু হয়। আসলে ক্রিসমাস এর দিন একটি বড় উৎসবের দিন কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় দিন নয় তবে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন এর তিন দিন পর।

. কাকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় এবং কেন?

উত্তর: ডেনমার্ক আলাস্কা নরওয়ে সুইডেন প্রভৃতি জায়গাতে যখন স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত, তখন কিছু সময়ের জন্যও দিগন্তরেখায় সূর্যকে দেখা যায়। একে মধ্যরাত্রির সূর্য বলে। নরওয়ের হেমারফেস্ট বন্দরকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে।

. মেরুজ্যোতি কাকে বলে?

উত্তর: দুই মেরু প্রদেশে রাত চলার সময় মাঝে মাঝে আকাশের রংধনুর মত আলোর জ্যোতি দেখা যায়। একে মেরুজ্যোতি বা Aurora বলে।

. বিজ্ঞানীরা আন্টার্টিকা মহাদেশ অভিযানের ডিসেম্বর মাসে কেন যান?

উত্তর: আন্টার্টিকা মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকাল বিরাজ করে। তাই ডিসেম্বর মাসে আন্টারটিকাতে তুলনামূলকভাবে অন্য সময়ের চেয়ে তাপমাত্রা একটু বেশি থাকে। তাই বিজ্ঞানীরা আন্টার্টিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে যান।

. সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে?

উত্তর: পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাতদৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। এটা কে সূর্যের দৈনিক আপাত গতি বলে।

. সূর্যের বার্ষিক আপাত গতি বা রবিমার্গ কাকে বলে?

উত্তর: রবি কথার অর্থ হল সূর্য এবং মার্গ কথার অর্থ হল পথ।আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিনে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্গ।

১০. মুক্তি বেগ কাকে বলে?

উত্তর: কোন বস্তুকে ন্যূনতম যে বেগে আকাশের দিকে ছুড়ে দিলে তা সেই গ্রহের মধ্যাকর্ষণ আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে, সেই ব্যাংকেই কই গ্রহের মুক্তিবেগ বলে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নবম শ্রেণী- জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় (জীবন ও তার বৈচিত্র্য)

  নবম শ্রেণী জীবন বিজ্ঞান জীবন ও তার বৈচিত্র্য (  প্রথম অধ্যায়  ) `````````````````````````````````````````````````````````````````````````...