২৪ নভেম্বর ২০২৪

Class VII Science Short

টোটন মাস্টার

Class VII (3rd Summative)

 A) সঠিক উত্তরটি নির্বাচন করো :

1)      একটি খালি গ্লাসের মধ্যে একটা বড়ো মাপের বরফের টুকরো ফেলা হলে গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা হয়। এর কারণ হল (a) গ্লাসের ভিতরের বরফগলা জল গ্লাসের গা দিয়ে বেরিয়ে আসে, (b) গ্লাসের গায়ে আগেই জল ছিল; তা গ্লাসের বাইরের গায়ে জমা হয়, (c) বাতাসের জলীয় বাষ্প ঘনীভবনের ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটা হয়ে জমা হয়, (d) হাত দিয়ে গ্লাসটা ধরা হয়েছিল, তাই হাত থেকে জল গ্লাসের গায়ে লেগে যায়।

2)      ইনফ্লুয়েঞ্জা হল একটি- (a) বায়ুবাহিত রোগ, (b) মশাবাহিত রোগ, (c) মাছিবাহিত রোগ, (d) জলবাহিত রোগ।

3)      Pb (NO3)2 → PbO + NO2 + O2 - এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া ? (a) প্রতিস্থাপন, (b) প্রত্যক্ষ সংযোগ, (c) বিনিময়, (d) বিয়োজন।

4)      একটি ভারী একটি হালকা লোহার টুকরোকে একই উয়তায় গরম করা হল – (a) ভারী হালকা দুটো লোহার টুকরোই একই পরিমাণ তাপ গ্রহণ করেছে, (b) ভারী লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে, (c) হালকা লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে, (d) গণনা না করলে কে বেশি তাপ গ্রহণ করেছে আর কে কম তাপ গ্রহণ করেছে বলা যাবে না

5)      এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, তা হল – (a) কার্বোহাইড্রেট, (b) প্রোটিন, (c) লিপিড, (d) ভিটামিন।

6)      পটাশিয়াম সালফেটে K+  SO আয়ন আছে। তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত কী হবে? — (a) KSO4, (b) K(SO4)2, (C) K2SO4, (d) K2(SO4)2

7)      ছায়া পড়ার কারণ -(a) আলোর বিচ্ছুরণ ধর্ম, (b) আলোর প্রতিফলন ধর্ম, (c) আলোর প্রতিসরণ ধর্ম, (d) আলোর সরলরেখায় চলাচল করার ধর্ম।

8)      কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন? -(a) ভিটামিন K, (b) ভিটামিন E, (c) ভিটামিন C, (d) ভিটামিন A

9)      কোন্ বিবৃতিটি ঠিক নয় ? – (a) মানুষের রক্ত তৈরিতে আয়রন অপরিহার্য, (b) হাড়ের প্রধান উপাদান ক্যালশিয়ামের ফসফেট যৌগ, (c) জীবদেহ গঠনের একটি প্রধান উপাদান হল জল, (d) মানবদেহের অতি প্রয়োজনীয় চারটি ধাতু হল থোরিয়াম, নিকেল, ক্যাডমিয়াম ইউরেনিয়াম।

10)  বৃত্তাকার পথে গতির উদাহরণ –(a) লাট্টুর ঘূর্ণন, (b) পৃথিবীর বার্ষিক গতি, (c) পৃথিবীর আহ্নিক গতি, (d) বৈদ্যুতিক পাখার গতি

11)  স্যালমোনেলোসিস রোগটির জন্য দায়ী জীবটি হল – (a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) ছত্রাক, (d) গোলকৃমি।

12)  সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হলে উৎপন্ন হয় –(a) Na+ Cl2- আয়ন, (b) Na2+ Cl- আয়ন, (c) Na2+ Cl2- আয়ন, (d) Na+ Cl- আয়ন।

13)  মানুষের হাঁটার ঘটনা ব্যাখ্যা করা যায় – (a) নিউটনের প্রথম গতিসূত্র থেকে, (b) নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, (c) নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে, (d) নিউটনের প্রথম, দ্বিতীয় তৃতীয় গতিসূত্রকে একসঙ্গে করে।

14)  মনোযোগহীনতা-এর একটি লক্ষণ হল – (a) খিদে খুব বেড়ে যাওয়া, (b) আত্মীয় পরিজনদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, (c) ক্লাসে স্থিরভাবে বসতে না পারা, (d) ডান-বাম চিনতে না পারা

15)  সাবানের প্রধান উপাদান হল কিছু জৈব অ্যাসিডের- (a) সোডিয়াম বা পটাশিয়াম যৌগ, (b) আয়রন যৌগ, © ক্যালশিয়াম যৌগ, (d) ম্যাগনেশিয়াম যৌগ।

16)  কোন্ ক্ষেত্রে বেশি কাজ করা হল? (প্রতিটি ঘটনা একই বাড়ির জন্য) – (a) 5 টি ইট একতলা থেকে তিনতলায় তোলা হল- (b) 5 টি ইট একতলা থেকে পাঁচতলায় তোলা হল, © 10 টি ইট একতলা থেকে পাঁচতলায় তোলা হল, (d) 10 টি ইট একতলা থেকে তিনতলায় তোলা হল।

17)  পৃথিবীর বুক থেকে খুব তাড়াতাড়ি চিরতরে হারিয়ে যেতে পারে, এমন একটি প্রাণী হল – (a) গঙ্গার শুশুক, (b) মশা, (c) আরশোলা, (d) চিতল হরিণ

18)  কোন্ পদার্থটি বায়োডিগ্রেডেবল ? – (a) কাচ, (b) পলিথিন, (c) নাইলন, (d) খড়।

19)  ম্যানগ্রোভ অরণ্যের বাতাসভাঙা একটি গাছ হল- (a) গরান, (b) বট, (c) আম, (d) অশ্বত্থ।

20)  জল সহজেই বিভিন্ন বস্তুকে দেহের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছড়িয়ে দিতে সাহায্য করে যে ধর্মের জন্য সেটি হল -(a) জলের কোনো রং নেই, (b) জল ঘরের তাপমাত্রায় তরল, (c) জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন হয়, (d) অন্য যে-কোনো তরলের তুলনায় জলে বিভিন্ন বস্তু সহজেই গুলে যায়।

21)  হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রামিত হতে পারে, এমন একটি রোগ হল (a) ডেঙ্গু, (b) ফাইলেরিয়া, (c) হেপাটাইটিস-B, (d) ম্যালেরিয়া।

22)  মানবদেহে ক্যালশিয়ামের ওজনানুপাতিক শতাংশ – (a) 1.42, (b) 1.5, (c) 1.44, (d) 0.4

23)  সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতি – (a) বৃত্তাকার পথে গতি, (b) সরলরৈখিক গতি, (c) ঘূর্ণন গতি, (d) ঘূর্ণন বৃত্তাকার পথে গতি।

24)  রক্তে pH এর মান- (a) 4.0-8.0, (b) 6.02-7.05, (c) 7.35-7.45, (d) 8.0-8.60 |

25)  বলের CGS একক হল – (a) ডাইন, (b) নিউটন, (c) আর্গ, (d) জুল।

26)  ফসফেট মূলকটি হল – (a) PO2, (b) POT, (c) PO3, (d) PO3-

27)  Zn + H2SO4→ ZnSO4 + H2 - এটি কোন্ ধরনের বিক্রিয়া? – (a) প্রত্যক্ষ-সংযোগ বিক্রিয়া, (b) বিয়োজন বিক্রিয়া, (c) প্রতিস্থাপন বিক্রিয়া, (d) বিনিময় বিক্রিয়া

28)  লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কাজে কোন্ ধাতুর আয়ন অপরিহার্য? – (a) আয়রন, (b) ক্যালশিয়াম, (c) জিংক, (d) সোডিয়াম।

29)  চুনজল হল এক প্রকার (a) অ্যাসিড দ্রবণ, (b) ক্ষারীয় দ্রবণ, (c) প্রশম দ্রবণ, (d) কোনোটিই নয়।

30)  আম্লিক দ্রবণের pH কোটি হতে পারে ? –(a) 7, (b) 8, (c) 14, (d) 61

31)  লিটমাস একটি – (a) নির্দেশক, (b) লবণ, (c) ক্ষার, (d) অ্যাসিড।

32)  চিপস্ একটি- (a) প্রাকৃতিক খাবার, (b) সংশ্লেষিত খাবার, (c) প্রক্রিয়াজাত খাবার, (d) কোনোটিই নয়।

33)  প্রদত্ত কোটি সংক্রামক রোগ? – (a) অ্যানিমিয়া, (b) ডায়াবেটিস, (c) উচ্চ রক্তচাপ, (d) যক্ষ্মা।

34)  কালাজ্বরের বাহক হল – (a) মশা, (b) ইঁদুর, (c) কালো মাছি, (d) বালি মাছি।

35)  আলোকরশ্মি প্রতিফলক তলের ওপর লম্বভাবে পড়লে প্রতিফলন কোণের মান হয়- (a) 0°, (b) 30°, (c) 90°, (d) 180° 

36)  চলন্ত সাইকেলের চাকার গতি একপ্রকার – (a) চলন গতি, (b) বক্রচলন, (c) ঘূর্ণন গতি, (d) চলন ঘূর্ণন গতির মিশ্রণ।

37)  নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে, বল = ? – (a) বেগ × ত্বরণ, (b) ভর × ত্বরণ, (c) ভর × বেগ, (d) মন্দন × সরণ।

38)  কার্য (W), বল (F) এবং সরণ (d)-এর মধ্যে সম্পর্কটি হল (a) W= F + d, (b) W x F = d, (c) W = Fx d, (d) W x d = F

39)  Pb + CuCl2 → PbCl2 + Cu – এই রাসায়নিক বিক্রিয়াটি হল –  (a) বিনিময় বিক্রিয়া, (b) প্রতিস্থাপন বিক্রিয়া, (c) বিয়োজন বিক্রিয়া, (d) প্রত্যক্ষ-সংযোগ বিক্রিয়া।

40)  Al2O3-তে উপস্থিত অ্যানায়নটি হল – (a) O2, (b) O, (c) O 3 -, (d) O2 1

41)  N2O-তে N-এর যোজ্যতা হল – (a) 0, (b) 1, (c) 2, (d) 3

42)  ভিনিগারে থাকে- (a) ম্যালিক অ্যাসিড, (b) অ্যাসিটিক অ্যাসিড, (c) ল্যাকটিক অ্যাসিড, (d) অক্সালিক অ্যাসিড।

43)  আমাদের প্রতিদিনের খাবারের কত শতাংশ আম্লিক হওয়া প্রয়োজন ? (a) 10%, (b) 20%, (c) 40%, (d) 80%

44)  একটি বিকারে সামান্য কস্টিক সোডা দ্রবণে দু ফোঁটা ফেনল থ্যালিন দিলে দ্রবণটি হবে – (a) বর্ণহীন, (b) লাল, (c) নীল, (d) গোলাপি

45)  অ্যাকটিন নামক প্রোটিন থাকে – (a) পেশিতে, (b) নখে, (c) চুলে, (d) রক্তে।

46)  লিপিডের একটি উৎস হল – (a) ভাত, (b) রুটি, (c) চা, (d) ঘি।

47)  আয়োডিনের অভাবজনিত রোগটি হল – (a) অন্ধত্ব, (b) ম্যারাসমাস, (c) গয়টার, (d) অ্যানিমিয়া।

48)  NASA-এর গবেষণা অনুযায়ী গত এক শতাব্দীর মধ্যে উষ্ণ বছর হল- (a) 2004, (b) 2005, (c) 2006, (d) 20071

49)  বর্তমানে সারা পৃথিবীতে যত সংখ্যক প্রজাতি ধ্বংসের মুখে রয়েছে, তার সংখ্যা হল- (a) 1500, (b) 10500, (c) 15000, (d) 15500

50)  একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি এক হেক্টর জমিতে সোডিয়াম সরবরাহ করে – (a) 26 কেজি, (b) 34 কেজি, (c) 47 কেজি, (d) 32 কেজি।

51)  একটি ভাইরাসঘটিত রোগ হল – (a) পোলিয়ো, (b) কলেরা, (c) টাইফয়েড, (d) ম্যালেরিয়া।

52)  চিকুনগুনিয়া রোগ ছড়ায় – (a) বালি মাছি, (b) এডিস মশা, (c) কালো মাছি, (d) কিউলেক্স মশা।

53)  'ব্ল্যাক ডেথ' নামে পরিচিত রোগটি হল – (a) যক্ষ্মা, (b) বসন্ত, (c) প্লেগ, (d) ডায়ারিয়া।

54)  SI-তে তাপের একক হল – (a) ক্যালোরি, (b) নিউটন, (c) জুল, (d) ডিগ্রি সেলসিয়াস।

55)  বল =______ × ত্বরণ। শূন্যস্থানের রাশিটি হল – (a) ভর, (b) ভার, (c) ওজন, (d) আয়তন।

56)  সোডিয়াম মৌলের চিহ্ন হল – (a) Sa, (b) Na, (c) Ca, (d) SO 

57)  25°C উয়তায় বিশুদ্ধ জলের pH এর মান – (a) 1.5, (b) 0, (c) 7, (d) 10

58)  খাদ্যলবণের প্রধান উপাদানটির সংকেত হল – (a) CaCl2, (b) MgCl2, (c) HCl, (d) NaCl 

59)  রক্তের হিমোগ্লোবিন তৈরি করতে অত্যন্ত প্রয়োজনীয় মৌলটি হল – (a) ক্যালশিয়াম, (b) সোডিয়াম, (c) পটাশিয়াম, (d) আয়রন।

60)  আম গাছে মুকুল আসে (a) গ্রীষ্মকালে, (b) শীতকালে, (c) বর্ষাকালে, (d) হেমন্তকালে।

61)  1980-88 সালের মধ্যে ভারতে কয়টি তাপপ্রবাহের ঘটনা ঘটেছে? (a) 11, (b) 15, (c).14, (d) 18

62)  পর্ণমোচী ম্যানগ্রোভ অরণ্যে কোন্ প্রাণী বাস করে ? – (a) চিতা, (b) বাঘ, (c) গন্ডার, (d) লেমুর।

63)  ফাইলেরিয়া রোগ ছড়ায় কোন্ মশা ? (a) অ্যানোফিলিস, (b) এডিস, (c) কিউলেক্স, (d) ঈজিপ্টি

64)  প্রদত্ত কোন্ রোগটি মাছি ছড়ায় ?- (a) ডেঙ্গু, (b) চিকুনগুনিয়া, (c) প্লেগ, (d) ডায়ারিয়া।

65)  মশার লার্ভা খায় এমন মাছ হল -(a) রুই, (b), কাতলা, (c) তেচোখা, (d) ভেটকি

66)  Zn + CuSO4 → ZnSO4 + Cu এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? – (a) প্রতিস্থাপন, (b) প্রত্যক্ষ-সংযোগ, (c) বিয়োজন, (d) বিনিময়।

67)  প্রদত্ত কোন্ পলিমারটি বায়োডিগ্রেডেবল ? – (a) পলিথিন, (b) PVC, (c) মাংসপেশির প্রোটিন, (d) PETI

68)  মানসিক অসুস্থতার লক্ষণ হল – (a) কলেরা, (b) ডিপ্রেশন, (c) প্লেগ, (d) টাইফয়েড।

69)  পৃথিবীর বুক থেকে হারিয়ে যেতে পারে – (a) গঙ্গার শুশুক, (b) ছাগল, (c) ময়ূর, (d) মশা।

70)  ভেজাল সরষের তেল খেলে যে রোগ হয়, তা হল – (a) পোলিয়ো, (b) ড্রপসি, (c) মিনামাটা, (d) প্লেগ।

71)  প্রবাল কোন্ পর্বভুক্ত প্রাণী? – (a) পরিফেরা, (b) নিডারিয়া, (c) মোলাস্কা, (d) আর্থ্রোপোডা

72)  উত্তরাখণ্ডে কত সালে মেঘভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যা হয়েছিল? – (a) 2009, (b) 2011, (c) 2013, (d) 2015

73)  পক্ষাঘাত কোন্ রোগের লক্ষণ ? (a) কলেরা, (b) পোলিয়ো, (c) যক্ষ্মা, (d) ম্যালেরিয়া।

74)  ভারতের আন্দামান-নিকোবর অঞ্চল কোন্ বায়োডাইভারসিটি হটস্পটের অন্তর্ভুক্ত? - (a) সুন্দাল্যান্ড, (b) পূর্ব হিমালয়, (c) ইন্দো-বার্মা, (d) পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা

75)  কোন্ মশার ডানায় কালো ছোপ থাকে? (a) অ্যানোফিলিস মশা, (b) কিউলেক্স মশা, (c) এডিস মশা, (d) কোনোটিই নয়।

76)  ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক হল – (a) 100°C, (b) 100°F, (c) 212°F, (d) 212°C

77)  আলোকরশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে – (a) 90°, (b) 180°, (c) 0°, (d) 60°

78)  কোনো গতিশীল বস্তুর বেগ হ্রাসের হারকে বলা হয় – (a) ত্বরণ, (b) মন্দন, (c) সরণ, (d) দ্রুতি।

79)  SI-তে বলের একক – (a) ডাইন, (b) আর্গ, (c) নিউটন, (d) জুল।

80)  পটাশিয়ামের চিহ্ন হল – (a) T, (b) Ti, (c) Pb, (d) KI

81)  পরমাণুতে আধানবিহীন কণাটি হল – (a) প্রোটন, (b) ইলেকট্রন, (c) নিউট্রন, (d) প্রোটন ইলেকট্রন উভয়েই।

82)  খাদ্যলবণের সংকেত হল – (a) CaCl, (b) NaCl, (c) NaCl2, (d) CaCl2

83)  অ্যাসিডের স্বাদ হল – (a) নোনতা, (b) টক, (c) তেতো, (d) মিষ্টি।

84)  লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কাজে কোন্ ধাতুর আয়ন অপরিহার্য ? (a) সোডিয়াম, (b) আয়রন, (c) ক্যালশিয়াম, (d) পটাশিয়াম।

85)  সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের প্রধান কারণ হল -(a) খাদ্যের অভাব, (b) রোগ সংক্রমণ, (c) বাসস্থান ধ্বংস হওয়া, (d) প্রজননে অসুবিধা

86)  মিনামাটা রোগের জন্য দায়ী ধাতু হল – (a) পারদ, (b) তামা, (c) লোহা, (d) অ্যালুমিনিয়াম।

87)  চুল, নখ, চামড়া পেশির অপরিহার্য উপাদানটি হল – (a) লিপিড, (b) খনিজ লবণ, (c) কার্বোহাইড্রেট, (d) প্রোটিন।

88)  কলেরা কী ঘটিত রোগ ? – (a) ব্যাকটেরিয়া, (b) ভাইরাস, (c) আদ্যপ্রাণী, (d) ছত্রাক।

89)  কালাজ্বর রোগের বাহক পতঙ্গের নাম কী ? – (a) সাধারণ মাছি, (b) ্যাট ফ্লি, (c) বালি মাছি, (d) কালো মাছি।

90)  প্রদত্ত কোটি গ্রিনহাউস গ্যাস ? – (a) নাইট্রোজেন, (b) মিথেন, (c) হাইড্রোজেন, (d) অক্সিজেন।

91)  আইসক্রিমে ভেজাল হিসেবে মেশানো হয় – (a) ক্যারামেল, (b) স্যাকারিন, (c) কারাজিনান, (d) সাইক্লামেট।

92)  সূচিছিদ্র ক্যামেরায় আলোর কোন্ বৈশিষ্ট্য ব্যবহার করা হয় ? - (a) প্রতিসরণ, (b) প্রতিফলন, (c) বিচ্ছুরণ, (d) আলো সরলরেখায় চলাচল করে।

93)  ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?- (a) 100°C, (b) 100°F, (c) 212°F, (d) 32°F I

94)  ধাতব অক্সাইডের সংকেত MO হলে, ধাতব সালফেট-এর সংকেতটি হবে – (a) M2(SO4)3 (b) M(SO4)2, © MSO4, (d) M3 (SO4)2 

95)  সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ কী হবে? – (a) ধ্রুবক, (b) শূন্য, (c) ভিন্ন, (d) কোনোটিই নয়

96)  ভিনিগারের রাসায়নিক নাম হল – (a) সাইট্রিক অ্যাসিড, (b) টারটারিক অ্যাসিড, (c) অ্যাসিটিক অ্যাসিড, (d) ম্যালিক অ্যাসিড।

97)  একটি দ্রবণের pH =4, দ্রবণের প্রকৃতি হবে - (a) আম্লিক, (b) ক্ষারীয়, (c) প্রশম, (d) উভধর্মী।

98)  কাজ করার সামর্থ্যকে বলা হয়- (a) বল, (b) সরণ, (c) ক্ষমতা, (d) শক্তি।

99)  কোলাজেন প্রোটিন থাকে না- (a) পেশিতে, (b) অস্থিতে, (c) লিগামেন্টে, (d) টেনডনে।

100)                      ব্ল্যাকফুট রোগের কারণ হল- (a) পারদ, (b) ফ্লুওরাইড, (c) আর্সেনিক, (d) তেজস্ক্রিয় পদার্থ

101)                      রিকেট রোগটি হয় –(a) ভিটামিন K, (b) ভিটামিন D, (c) ভিটামিন A, (d) ভিটামিন C-এর অভাবে।

102)                      দুধে যে ধরনের শর্করা থাকে সেটি হল -(a) মলটোজ, (b) ল্যাকটোজ, (c) সেলুলোজ, (d) গ্যালাকটোজ

103)                      শব্দের প্রাবল্য কমাতে পারে এরূপ একটি গাছ হল- (a) আম, (b) জাম, (c) বেল, (d) কাঁঠাল।

104)                      N2 + 3H2 = 2NH3 -এটি কী ধরনের বিক্রিয়া?- (a) প্রত্যক্ষ-সংযোগ, (b) বিয়োজন, (c) প্রতিস্থাপন, (d) বিনিময়।

105)                      বস্তুর ওপর প্রযুক্ত বল (F), বস্তুর ভর (m) এবং বস্তুর ত্বরণ (a)-এর মধ্যে সম্পর্কটি হল – (a) F = m xa, (b) F = a/m, (c) F = m /a, (d) কোনোটিই নয়।

106)                      তেঁতুলের মধ্যে থাকে – (a) ম্যালিক অ্যাসিড, (b) টারটারিক অ্যাসিড, (c) ল্যাকটিক অ্যাসিড, (d) অ্যাসিটিক অ্যাসিড।

107)                      কলিচুনের সংকেত হল – (a) KOH, (b) NaOH, © Ca(OH)2, (d) CaO

108)                      স্ক্রু-ড্রাইভারের গতি কোন্ গতির উদাহরণ ? (a) সরলরৈখিক গতি, (b) ঘূর্ণন গতি, (c) বৃত্তীয় গতি, (d) মিশ্র গতি

109)                      রংধনু সৃষ্টি হওয়ার কারণ হল আলোর- (a) নিয়মিত প্রতিফলন, (b) বিচ্ছুরণ, (c) বিক্ষিপ্ত প্রতিফলন, (d) প্রতিসরণ।

110)                      পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় - (a) কঠিনীভবন, (b) বাষ্পীভবন, (c) গলন, (d) ঘনীভবন।

111)                      উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্যকারী রঞ্জক পদার্থটি হল - (a) ক্যারোটিন, (b) ক্লোরোফিল, (c) জ্যান্থোফিল, (d) অ্যান্থোসায়ানিন।

112)                      তোমার বন্ধুর ওজন 50 কেজি হলে, তার দৈনিক কত পরিমাণ জল পান করা উচিত? -(a) 2 লিটার, (b) 500 লিটার, (c) 2.5 লিটার, (d) 1 লিটার।

113)                      কোটি সংশ্লেষিত খাদ্যের বৈশিষ্ট্য নয়? – (a) খাবারের উপাদানগুলি কৃত্রিম, (b) খাবারের রং, স্বাদ ইত্যাদি প্রাকৃতিক খাদ্যের মতোই, (c) পুষ্টিগুণ কম, (d) প্রকৃতি থেকে পাওয়া যায়।

114)                      সিকিম কোন্ বায়োডাইভারসিটি হটস্পট-এর অন্তর্গত? – (a) পূর্ব হিমালয়, (b) ইন্দো-বার্মা, (c) পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা, (d) সুন্দাল্যান্ড।

115)                      সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় – (a) কুইনাইন, (b) পেনিসিলিন, (c) রেসারপিন, (d) ডাটুরিন।

116)                      কোন্ উদ্ভিদ প্রজাতিটি বর্তমানে বিলুপ্ত হতে চলেছে? – (a) পাইন, (b) অ্যাজোলা, (c) সাইকাস, (d) গিংকো

117)                      বার্ড ফ্লু-এর জন্য দায়ী জীবাণুটি হল – (a) H5N1 ভাইরাস, (b) ফাজ ভাইরাস, (c) করোনা ভাইরাস, (d) HIV ভাইরাস।

118)                      কোনটি তেজস্ক্রিয় পদার্থ ?- (a) লোহা, (b) তামা, (c) সোনা, (d) ইউরেনিয়াম।

119)                      মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কী করা উচিত নয়?- (a) ধ্যান করা, (b) কুঅভ্যাস গড়ে তোলা, (c) সৃজনশীল চর্চা করা, (d) মনীষীদের জীবনী পাঠ।

120)                      কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে – (a) কার্বোহাইড্রেট, (b) প্রোটিন, (c) ফ্যাট, (d) সেলুলোজ।

121)                      পড়া বুঝতে আর লিখতে অসুবিধা হওয়া কোন্ রোগের লক্ষণ ?- (a) অটিজম, (b) মানসিক প্রতিবন্ধকতা, (c) ডিসলেক্সিয়া, (d) সবগুলিই

122)                      বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার (a) ছোটো হবে, (b) বড়ো হবে, (c) একই থাকবে, (d) অসীম হবে।

123)                      কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে আগের পথেই প্রতিফলিত হলে প্রতিফলন কোণ হবে – (a) 90°, (b) 60°, (c) 45°, (d) 0°

124)                      কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তিত হওয়ার জন্য কোনো বস্তুকে (a) তাপ বর্জন করতে হয়, (b) তাপ গ্রহণ করতে হয়, (c) তাপ গ্রহণ বা বর্জন কোনোটিই করতে হয় না, (d) লীনতাপ বর্জন করতে হয়।

125)                      প্রদত্ত কোন্ সম্পর্কটি সঠিক?- (a) বল = কার্য × সরণ, (b) সরণ = বল × কার্য, (c) কার্য = বল × সরণ, (d) ত্বরণ = বল × ভর।

126)                      সাইকেলের চাকার গতি – (a) চলন গতি, (b) ঘূর্ণন গতি, (c) বক্র চলন গতি, (d) চলন ঘূর্ণন গতির মিশ্রণ।

127)                      বস্তু সরলরেখা বরাবর চলতে থাকলে তার বেগ দ্রুতির মান হবে - (a) একই, (b) আলাদা, (c) দু-রকম, (d) কোনোটিই নয়।

128)                      পারদের চিহ্ন হল – (a) P, (b) Pb, (c) Sn, (d) Hg 

129)                      CaSO4 যৌগে ক্যালশিয়ামের যোজ্যতা – (a) 1, (b) 2, © 3, (d) 4

130)                      পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী – (a) প্রোটন, (b) ইলেকট্রন, (c) নিউট্রন, (d) নিউক্লিয়াস।

131)                      মানুষের পাকস্থলীতে পাওয়া যায় – (a) ফরমিক অ্যাসিড, (b) নাইট্রিক অ্যাসিড, (c) হাইড্রোক্লোরিক অ্যাসিড, (d) টারটারিক অ্যাসিড।

132)                      কোন্ মৌলটির অভাবে গলগণ্ড হয়? – (a) লোহা, (b) আয়োডিন, (c) সোডিয়াম, (d) তামা

133)                      কোন্ পদার্থটি বায়োডিগ্রেডেবল?- (a) কাচ, (b) নাইলন, (c) পলিথিন, (d) খড়।

134)                      লোহিত রক্তকণিকায় যে প্রোটিন থাকে তা হল – (a) মায়োসিন, (b) গ্লোবিউলিন, (c) হিমোগ্লোবিন, (d) কোলাজেন।

135)                      মানুষের দেহে শক্তির উৎস হল – (a) বায়ু, (b) খাদ্য, (c) জল, (d) ভিটামিন।

136)                       একটি জলে দ্রাব্য ভিটামিন হল – (a) ভিটামিন A, (b) ভিটামিন D, (c) ভিটামিন B-কমপ্লেক্স, (d) ভিটামিন E

137)                      একটি গ্রিনহাউস গ্যাস হল – (a) অক্সিজেন, (b) হাইড্রোজেন, (c) মিথেন, (d) নাইট্রোজেন।

138)                      পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এমন একটি প্রাণী হল – (a) মশা, (b) গঙ্গার শুশুক, (c) চিতল হরিণ, (d) হাতি।

139)                      খাদ্যশৃঙ্খলে ঘাস ব্যাং-এর মধ্যে যে জীবটি অবস্থান করবে তা হল - (a) ছাগল, (b) ছোটো পাখি, (c) ঘাস ফড়িং, (d) সাপ।

140)                      প্রদত্ত কোটি মানসিক অসুস্থতার লক্ষণ? – (a) ডিপ্রেশন, (b) কলেরা, (c) ব্ল্যাক ফুট ডিজিজ, (d) যক্ষ্মা

141)                      কুইনাইন নামক ঔষধ ব্যবহৃত হয় যে রোগে, তা হল – (a) টাইফয়েড, (b) ম্যালেরিয়া, (c) ডেঙ্গি, (d) আন্ত্রিক জ্বর।

142)                      হেপাটাইটিস রোগটির জন্য দায়ী জীবটি হল – (a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) ছত্রাক, (d) প্রোটোজোয়া।

143)                      বাইরে থেকে বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু – (a) থেমে যাবে, (b) সমবেগে চলতে থাকবে, (c) বেগ বাড়বে।

144)                      প্রদত্ত কোন্ যন্ত্রটি দিয়ে তাপ মাপা হয় ? - (a) ক্যালোরিমিটার, (b) থার্মোমিটার, (c) ভোল্টামিটার।

145)                      একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম হল- (a) বায়ু, (b) লোহা, (c) কুয়াশা।

146)                      14N পরমাণু-ক্রমাঙ্ক নিউট্রন সংখ্যার মান হল যথাক্রমে – (a) 7, 14, (b) 14, 7, (c) 7, 7

147)                      অ্যাসিড দ্রবণে লিটমাস কাগজের রং-এর কীরূপ পরিবর্তন ঘটে? – (a) লাল থেকে নীল, (b) নীল থেকে লাল, © পরিবর্তন ঘটে না।

148)                      জিংক আয়ন (Zn2+) নাইট্রেট মূলক (NO3) দিয়ে গঠিত যৌগের সংকেত হবে – (a) ZnNO3, (b) Zn(NO3)2, (c) Zn2NO3

149)                      পলিথিন কী জাতীয় যৌগ ? – (a) মনোমার, (b) পলিমার, (c) অজৈব যৌগ।

150)                      সোনার চিহ্ন হল- (a) Au, (b) Ag. (c) Sn 

151)                      ফ্লুওরোসেন্ট বাল্ব তৈরি করতে যে ধাতুর বাষ্প ব্যবহার করা হয় তা হল – (a) তামা, (b) দস্তা, (c) পারদ, (d) লোহা।

152)                      প্রবাল বা কোরাল হল – (a) পরিফেরা, (b) অ্যানিলিডা, (c) মোলাস্কা, (d) নিডারিয়া পর্বের প্রাণী।

153)                      যক্ষ্মা হল – (a) ভাইরাস, (b) আদ্যপ্রাণী, (c) ব্যাকটেরিয়া, (d) ছত্রাক ঘটিত রোগ।

154)                      অতি জীববৈচিত্র্যশালী দেশ হল – (a) ব্রাজিল, (b) ইকুয়েডর, (c) মাদাগাস্কার, (d) সবকটিই।

155)                      কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে- (a) ভিটামিন A, (b) ভিটামিন E, (c) ভিটামিন K, (d) ভিটামিন C

156)                      অ্যানিমিয়া বা রক্তাল্পতা হল – (a) আয়োডিন (b) ভিটামিন D, (c) লৌহ, (d) ভিটামিন A -এর অভাবজনিত রোগ।

157)                      তেঁতুলের মধ্যে থাকে – (a) ম্যালিক অ্যাসিড, (b) অক্সালিক অ্যাসিড, (c) টারটারিক অ্যাসিড, (d) সাইট্রিক অ্যাসিড।

158)                      ঋণাত্মক চার্জযুক্ত কণা হল – (a) নিউট্রন, (b) ইলেকট্রন, (c) প্রোটন, (d) প্রোটন নিউট্রন উভয়েই।

159)                      SI-তে কার্যের একক হল- (a) ক্যালোরি, (b) আর্গ, (c) নিউটন, (d) জুল।

160)                      আপতন কোণের মান 50° হলে, প্রতিফলন কোণের মান হবে – (a) 70°, (b) 40°, (c) 30°, (d) 50° T

161)                      নাইট্রিক অ্যাসিডের সংকেত হল – (a) HCOOH, (b) HNO3, (C) NaNO2, (d) H2SO4 

162)                      দই দুগ্ধজাত খাদ্যসামগ্রী তৈরিতে সাহায্য করে – (a) স্ট্রেপটোমাইসেস, (b) রাইজোপাস, (c) ল্যাকটোব্যাসিলাস, (d) অ্যাসপারজিলাস

163)                      ইলিশ মাছ ডিম পাড়ে – (a) শীতকালে, (b) বসন্তকালে, (c) গ্রীষ্মকালে, (d) বর্ষাকালে।

164)                      মানসিক অবসাদ বা ডিপ্রেশনের একটি লক্ষণ হল – (a) পড়াশোনায় পিছিয়ে পড়া, (b) ক্রমাগত উদ্বেগে ভোগা, © সমাজে মানিয়ে চলতে না পারা, (d) মন খারাপ করে একা একা বসে থাকা।

165)                      খাদ্যতন্তুসমৃদ্ধ খাদ্য হল – (a) সজনে ডাঁটা, (b) দুধ, (c) চা, (d) ডিম।

166)                      স্থূলত্বের সম্ভাবনা বেড়ে যায় – (a) চাউমিন, (b) রসালো ফল, (c) চা, (d) কফি নিয়মিত খেলে।

167)                      সাধারণ মাছি ছড়ায় এমন একটি রোগ হল – (a) কালাজ্বর, (b) অঙ্কোসারকিয়াসিস, (c) টাইফয়েড, (d) চিকুনগুনিয়া

168)                      (vii) ইনফ্লুয়েঞ্জা হল একটি- (a) বায়ুবাহিত রোগ, (b) মশাবাহিত রোগ, (c) মাছিবাহিত রোগ, (d) জলবাহিত রোগ।

169)                      সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় – (a) কুইনাইন, (b) রেসারপিন, (c) পেনিসিলিন, (d) ডাটুরিন।

170)                      হলুদ রঙের মিষ্টিতে থাকে ক্ষতিকারক কৃত্রিম রং – (a) মেটানিল ইয়েলো, (b) মেটানিল রেড, (c) ম্যালাকাইট গ্রিন, (d) ক্যারামেল।

171)                      ক্যানসার হওয়ার সম্ভাবনা যে খাদ্য উপাদান কমায়, তা হল – (a) কার্বোহাইড্রেট, (b) প্রোটিন, (c) ভিটামিন, (d) ফাইটোকেমিক্যালস।

172)                      100°C তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট-এর সমান?- (a) 32°F, (b) 112°C, (c) 212°F, (d) 100°F I

173)                      0°C তাপমাত্রার 5 g বরফকে 0°C তাপমাত্রার 5 g জলে পরিণত করতে তাপ লাগবে - (a) 160 cal, (b) 180 cal, (c) 320 cal, (d) 400 cal

174)                      আলোকরশ্মি লম্বভাবে দর্পণের ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে – (a) 0°, (b) 90°, (c) 60°, (d) 180°

175)                      টর্চের বাল্ব থেকে নির্গত আলোকরশ্মি হল – (a) সমান্তরাল, (b) অপসারী, (c) অভিসারী, (d) প্রথমে সমান্তরাল পরে অভিসারী।

176)                      'স্থির বস্তু চিরকাল স্থির থাকবে' – এই বক্তব্য বলা হয়েছে নিউটনের -(a) প্রথম গতিসূত্রে, (b) দ্বিতীয় গতিসূত্রে, (c) তৃতীয় গতিসূত্রে, (d) কোনোটিই নয়

177)                      Zn + CuCl2 ZnCl2 + Cu -এই বিক্রিয়াটি হল - (a) বিনিময় বিক্রিয়া, (b) প্রত্যক্ষ-সংযোগ বিক্রিয়া, © প্রতিস্থাপন বিক্রিয়া, (d) বিয়োজন বিক্রিয়া।

178)                      প্রদত্ত কোটি আমাদের দেহে শক্তির উৎসরূপে কাজ করে না? – (a) কার্বোহাইড্রেট, (b) ফ্যাট, (c) ভিটামিন, (d) a b দুটোই।

179)                      বালি মাছিবাহিত একটি রোগের নাম হল – (a) কালাজ্বর, (b) টাইফয়েড, (c) ডায়ারিয়া, (d) চিকুনগুনিয়া।

180)                      প্রবাল বা কোরাল নামক প্রাণীটি কোন্ পর্বভুক্ত? – (a) পরিফেরা, (b) নিডারিয়া, (c) অ্যানিলিডা, (d) নিমাটোডা

181)                      পোলিয়ো রোগের জন্য দায়ী জীবাণুটি হল – (a) ব্যাকটেরিয়া, (b) ভাইরাস, (c) ছত্রাক, (d) প্রোটোজোয়া।

182)                      কুইনাইন ঔষধের উৎস হল – (a) পেনিসিলিয়াম, (b) সর্পগন্ধা, (c) তুলসী, (d) সিংকোনা।

183)                      বস্তু থেকে আয়নার দূরত্ব 4 মিটার হলে, বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব হবে – (a) 4 মিটার, (b) 2 মিটার, (c) মিটার, (d) 10 মিটার।

184)                      ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক - (a) 0°F, (b) 32°F, (c) 100°F, (d) 212°F I

185)                      বর্ণালি সৃষ্টির কারণ হল – (a) আলোর প্রতিফলন, (b) আলোর প্রতিসরণ, (c) আলোর বিচ্ছুরণ, (d) কোনোটিই নয়।

186)                      সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ – (a) বাড়ে, (b) কমে, (c) ধ্রুবক, (d) শূন্য।

187)                      স্ক্রু-ড্রাইভারের গতি হল – (a) মিশ্র গতি, (b) সরলরৈখিক গতি, (c) ঘূর্ণন গতি, (d) বৃত্তাকার পথের গতি।

188)                      কার্য পরিমাপের SI একক হল – (a) আর্গ, (b) জুল, (c) নিউটন, (d) ডাইন।

189)                      NaCl + AgNO 3 → AgCl + NaNO3, এটি একটি – (a) বিয়োজন, (b) প্রতিস্থাপন, (c) বিনিময়, (d) যুত বিক্রিয়া।

190)                      অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হল – (a) Al2O3, (b) Al3O2, (c) AlO, (d) AlO2

191)                      ফসফেট আয়নের আধান হল – (a) – 1, (b) −2, (c) – 3, (d) – 41

192)                      একটি দ্রবণের pH = 8.3 হলে, দ্রবণটি হবে – (a) আম্লিক, (b) ক্ষারীয়, (c) প্রশম, (d) কোনোটিই নয়।

193)                       সাবান তৈরিতে তেল বা চর্বির সঙ্গে কী যোগ করা হয়? – (a) ক্ষার, (b) অ্যাসিড, (c) লবণ, (d) কোনোটিই নয়।

194)                      ভিনিগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হল, এর ফলে ভিনিগারের –(a) আম্লিক ধর্ম বৃদ্ধি পাবে, (b) ক্ষার ধর্ম বৃদ্ধি পাবে, (c) আম্লিক ধর্ম হ্রাস পাবে, (d) ক্ষার ধর্ম হ্রাস পাবে।

195)                      মানবদেহের পেশিতে যে প্রোটিন থাকে, তা হল – (a) কেরাটিন, (b) কোলাজেন, (c) মায়োসিন, (d) অ্যাকটিন।

196)                      চোখ ট্যারা হয় যে মৌলের অভাবে, তা হল – (a) লোহা, (b) আয়োডিন, (c) ক্যালশিয়াম, (d) পটাশিয়াম।

197)                      অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে যে রোগের সৃষ্টি হয়, তা হল – (a) বেরিবেরি, (b) রাতকানা, (c) স্কার্ভি, (d) কিডনি স্টোন।

198)                      চকোলেটে যে ক্ষতিকারক উপাদানটি থাকে তা হল – (a) কারাজিনান, (b) আজিনোমোটো, (c) ক্যারামেল, (d) মেটানিল ইয়েলো।

199)                      WHO-এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ? – (a) কলকাতায়, (b) আমেরিকায়, (c) রাশিয়ায়, (d) সুইটজারল্যান্ডে।

200)                      শব্দকে জব্দ করতে পারে এমন গাছ হল – (a) ঝাউ, (b) দেবদারু, (c) ছাতিম, (d) আম।

201)                      যক্ষ্মা রোগ সৃষ্টিকারী জীবাণুটি হল – (a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) ছত্রাক, (d) আদ্যপ্রাণী।

202)                      শ্বাসের মাধ্যমে যে পরিমাণ জল দেহ থেকে বের হয়, তা হল – (a) 100mL (b) 200mL (c) 300mL (d) 500ml

203)                      যে মাছ মশার লার্ভা ভক্ষণ করে মশার বংশবৃদ্ধি প্রতিরোধ করে, তা হল – (a) তেচোখা, (b) পাবদা, (c) কই, (d) ভোলা।

204)                      ভেজাল সরষের তেল খেলে যে রোগটি হয়, সেটি হল – (a) ল্যাথিরিজম, (b) ক্যানসার, (c) ড্রপসি, (d) পোলিয়ো

205)                      মশার প্রধান রক্তচোষক নলটি হল – (a) হাইপোফ্যারিংস, (b) লেবিয়াম, (c) ল্যাব্রাম, (d) ম্যান্ডিবল।

206)                      খনির বদ্ধ বাতাসের মধ্যে যে গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে, তা হল –(a) হাইড্রোজেন, (b) অক্সিজেন, (c) কার্বন মনোক্সাইড, (d) ক্লোরিন।

207)                      যে শর্করা মানবদেহে শক্তি জোগায় না কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে, সেটি হল –(a) ফ্রুকটোজ, (b) স্টার্চ, (c) সুক্রোজ, (d) সেলুলোজ।

208)                      মানুষের পাকস্থলীতে পাওয়া যায় – (a) ল্যাকটিক অ্যাসিড, (b) হাইড্রোক্লোরিক অ্যাসিড, (c) নাইট্রিক অ্যাসিড, (d) সাইট্রিক অ্যাসিড।

209)                      Ca(OH))-এর একটি অণুতে উপস্থিত পরমাণু সংখ্যা হল – (a) 2, (b) 3, (c) 4, (d) 51

210)                      লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান হবে (a) 0°, (b) 60°, (c) 90°, (d) 180° -

211)                      পটাশিয়াম সালফেটে K+ এবং SO2 আছে। তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত হবে – (a) KSO4, (b) K2SO4, (c) K(SO4)2, (d) K2(SO4)3 

212)                      0°C উষ্ণতার 5g বরফকে 0°C উয়তার জলে পরিণত করতে তাপ লাগবে -(a) 80 cal, (b) 200 cal, (c) 400 cal, (d) 500 cal |

213)                      চরম স্থির বস্তু হল – (a) চাঁদ, (b) পৃথিবী, (c) সূর্য, (d) কোনোটিই নয়।

214)                      প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোটি প্রাথমিক রাশি নয়? – (a) ভর, (b) দৈর্ঘ্য, (c) ভরবেগ, (d) সময়।

215)                      বৃত্তাকার পথে গতির উদাহরণ হল একপ্রকার (a) পৃথিবীর আহ্নিক গতি, (b) পৃথিবীর বার্ষিক গতি, (c) লাটুর ঘূর্ণন, (d) বৈদ্যুতিক পাখার গতি

216)                      Na-এর নিউট্রন সংখ্যা হল – (a) 11, (b) 23, (c) 34, (d) 12

217)                      সমত্বরণে গতিশীল বস্তুর বেগ (a) ক্রমশ বাড়ে, (b) ক্রমশ কমে, (c) স্থির থাকে, (d) শূন্য হয়।

218)                      ভিনিগার হল – (a) সাইট্রিক অ্যাসিড, (b) ল্যাকটিক অ্যাসিড, (c) অ্যাসিটিক অ্যাসিড, (d) টারটারিক অ্যাসিড।

219)                      সাবান হল একটি (a) অ্যাসিড, (b) ক্ষার, (c) লবণ, (d) কোনোটিই নয়।

220)                      মানুষের রক্তে জলের পরিমাণ হল (a) 90%, (b) 9%, (c) 70%, (d) 99%

221)                      জলবাহিত ভাইরাসঘটিত একটি রোগ হল – (a) কলেরা, (b) হাঁপানি, (c) ম্যালেরিয়া, (d) পোলিয়ো।

222)                      এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হল – (a) কার্বোহাইড্রেট, (b) প্রোটিন, (c) লিপিড, (d) ভিটামিন।

223)                      ভারতীয় ভূখণ্ডের যে পরিমাণ এলাকা অরণ্যে ঢাকা তা হল (a) 7%, (b) 11%, (c) 11.7%, (d) 19.7%

224)                       যেটির অভাবে রিকেট রোগ হয় তা হল – (a) ভিটামিন A, (b) ভিটামিন B, (c) ভিটামিন C, (d) ভিটামিন D

225)                      কোনটি জৈব ভঙ্গুর ? – (a) খড়, (b) কাঠ, (c) নাইলন, (d) PVC

226)                       পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে যে প্রাণীটি সেটি হল – (a) গঙ্গার শুশুক, (b) কুকুর, (c) হরিণ, (d) ময়ূর।

227)                      একটি ম্যানগ্রোভ উদ্ভিদ হল- (a) গরাণ, (b) বট, (c) আম, (d) জাম।

228)                      ছোটো মাছে থাকে – (a) আয়রন, (b) ক্যালশিয়াম, © সোডিয়াম, (d) ম্যাগনেশিয়াম-এর যৌগ।

229)                      তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় – (a) গলন, (b) ঘনীভবন, (c) কঠিনীভবন, (d) বাষ্পীভবন।

230)                      আলোর যে ধর্মের জন্য ছায়া তৈরি হয় সেটি হল – (a) প্রতিফলন, (b) বিচ্ছুরণ, (c) প্রতিসরণ, (d) সরলরেখায় চলার ধর্ম।

231)                      একটি জৈব ভঙ্গুর পলিমার হল (a) টেফলন, (b) সেলুলোজ, (c) PVC, (d) পলিথিন

232)                      ত্বরণ বলতে বোঝায় বস্তুর – (a) বেগ বৃদ্ধি, (b) বেগ হ্রাস, (c) বেগ বৃদ্ধির হার, (d) কোনোটিই নয়।

233)                      প্রদত্ত কোন্ মৌলটিতে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় না ? – (a) Cu, (b) Hg, (c) Ca, (d) Fe

234)                      বনভূমির খাদ্যশৃঙ্খলে সবুজ উদ্ভিদ হল - (a) প্রাথমিক খাদক, (b) উৎপাদক, (c) গৌণ খাদক, (d) বিয়োজক।

235)                      কোন্ মৌলের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়? – (a) আয়োডিন, (b) ক্যালশিয়াম, (c) ক্লোরিন, (d) আয়রন।

236)                      যক্ষ্মা রোগের জীবাণুটি হল একটি – (a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) ছত্রাক, (d) প্রোটোজোয়া

237)                      গ্রিন হাউস গ্যাস হল - (a) মিথেন, (b) নাইট্রোজেন, © হাইড্রোজেন, (d) অক্সিজেন।

238)                      কোলাজেন প্রোটিন কোথায় থাকে? - (a) চুল, (b) নখ, (c) অস্থি, (d) পেশি।

239)                      পাখিদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংকেত হল – (a) H2N5, (b) H1N5, (c) H5N1, (d) H2O1

240)                      আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন্ হটস্পটের অন্তর্গত? – (a) পূর্ব হিমালয়, (b) পশ্চিমঘাট পর্বতমালা, (c) সুন্দাল্যান্ড, (d) ইন্দো-বার্মা।

241)                      ভিটামিন B কমপ্লেক্স-এর অভাবজনিত রোগ কোটি? (a) বেরিবেরি, (b) স্কার্ভি, (c) রিকেট, (d) অস্টিওম্যালেশিয়া

242)                      ডিসলেক্সিয়া রোগে প্রদত্ত কোন লক্ষণটি দেখা যায়? —(a) নিজের কাজ করতে না পারা, (b) অক্ষর চিনতে লিখতে অসুবিধা হওয়া, (c) খিদে বেড়ে যাওয়া, (d) খুব রেগে যাওয়া।

243)                      আয়নায় প্রতিবিম্ব গঠিত হয় – (a) বিক্ষেপণের জন্য, (b) প্রতিসরণের জন্য, (c) প্রতিফলনের জন্য, (d) বিচ্ছুরণের জন্য।

244)                      প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে ফুটন্ত জলের তাপমাত্রা হয় – (a) 100°F, (b) 32°F, (c) 212°F, (d) 200°F I

245)                      0°C উষ্ণতায় 2 g বরফকে জলে পরিণত করতে তাপ লাগবে – (a) 80 cal, (b) 120 cal, (c) 160 cal, (d) 200 call

246)                      কোনো বস্তুর ওপর 5 N বল প্রয়োগ করার ফলে বস্তুটি বল প্রয়োগের দিকে 15m সরে গেল। এর ফলে কার্যের পরিমাণ হল –(a) (155) J, (b) (15 + 5) J, (c) (15 x 5) J, (d) (15 – 5) J

247)                      1 kg ভরের বস্তুতে 1 m/s 2 ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন হয় তা হল – (a) 1 dyn, (b) 1 N, (c) 2 dyn, (d) 1 J

248)                      সাইকেলের চাকার এগিয়ে যাওয়া কোন্ গতির উদাহরণ ? – (a) সরলরৈখিক গতি, (b) বৃত্তাকার গতি, (c) ঘূর্ণন গতি, (d) মিশ্রগতি।

249)                      পটাশিয়ামের চিহ্ন হল – (a) P, (b) Pt, (c) Pb (d) KI

250)                      ফসফেট মূলকের যোজ্যতা – (a) 1, (b) 2, (c) 3, (d) 4

251)                      NaCl + AgNO3 AgCl + NaNO3, এই বিক্রিয়াটি হল – →(a) বিয়োজন বিক্রিয়া, (b) প্রতিস্থাপন বিক্রিয়া, © প্রত্যক্ষ-সংযোগ বিক্রিয়া, (d) বিনিময় বিক্রিয়া।

252)                      মস্তিষ্কের বিকাশে সাহায্য করে যে অধাতু তা হল – (a) নাইট্রোজেন, (b) ফসফরাস, (c) আয়োডিন, (d) ক্লোরিন।

253)                      ভিনিগারে থাকে – (a) ল্যাকটিক অ্যাসিড, (b) ম্যালিক অ্যাসিড, (c) অ্যাসিটিক অ্যাসিড, (d) কার্বনিক অ্যাসিড।

254)                      কোনটি প্রাকৃতিক পলিমার? – (a) পলিথিন, (b) PVC, (c) মাংসপেশির প্রোটিন, (d) PET

255)                      বরফ গলনের লীনতাপ প্রতি গ্রামে (a) 80 cal, (b) 75 cal, (c) 70 cal, (d) 100 cal

256)                      প্রদত্ত কোন্ বক্তব্যটি সঠিক নয়, তা লেখো – (a) আয়নায় বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয়, (b) আয়নায় বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয় না, (c) আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ, (d) বস্তু থেকে আয়না আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান।

257)                      কাজ করার সামর্থ্যকে বলা হয় – (a) শক্তি, (b) বল, (c) ক্রিয়া, (d) প্রতিক্রিয়া

258)                      পাথুরে চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় ? – (a) কলিচুন, (b) পোড়াচুন, (c) CO2 (d) সবকটি।

259)                      প্রদত্ত কোটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ ? – (a) পলিথিন, (b) PVC, (c) টেনডন, (d) নাইলন

260)                      আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা - (a) বড়ো হয়, (b) ছোটো হয়, (c) সমান হয়, (d) কোনোটিই নয়।

261)                      কোনটি স্বচ্ছ মাধ্যম নয়? – (a) বায়ু, (b) কুয়াশা, (c) কাচ, (d) জল।

262)                      কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104°F ওই উয়তা সেলসিয়াস স্কেলে মাপলে কত হবে? - (a) 40.1 °C, (b) 40.6°C, (c) 40°C, (d) 42°C

263)                      স্ক্রু-ড্রাইভারের গতি একপ্রকার – (a) সরলরৈখিক গতি, (b) ঘূর্ণন গতি, (c) বৃত্তাকার পথে গতি, (d) ঘূর্ণন সরলরৈখিক গতির মিশ্রণ।

264)                      কার্য = W, বল = F, সরণ = d হলে প্রদত্ত কোন্ সম্পর্কটি সঠিক ? – (a) F = W/d, (b) d = FW, (c) F = Wd, (d) W = F + d

265)                      SI-তে বলের একক হল – (a) N, (b) kg.m/s2, (c) dyn (d) N.m

266)                      ফসফেট মূলকের আধান – (a) + 1, (b) - 3, (c) + 3, (d) - 2

267)                      NaCl + AgNO3 = AgCl + NaNO3এই বিক্রিয়াটি হল -(a) বিনিময় বিক্রিয়া, (b) যুত বিক্রিয়া, (c) অপনয়ন বিক্রিয়া, (d) বিয়োজন বিক্রিয়া।

268)                      প্রদত্ত কোন্ মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা দেখায় ? – (a) Na, (b) K, (c) Al, (d) Fe

269)                      প্রশম দ্রবণের pH এর মান কত ? (a) 7, (b) 10, (c) 5, (d) 2 

270)                      বায়োডিগ্রেডেবল পলিমার হল – (a) পলিথিন, (b) মাংসপেশির প্রোটিন, (c) PVC, (d) পলিএস্টার।

271)                      আপেলে থাকে – (a) ম্যালিক অ্যাসিড, (b) অক্সালিক অ্যাসিড, (c) টারটারিক অ্যাসিড, (d) নাইট্রিক অ্যাসিড।

272)                      সয়াবিনে কোন্ খাদ্য উপাদান বেশি থাকে? – (a) শর্করা, (b) লিপিড, (c) প্রোটিন, (d) ভিটামিন।

273)                      চাউমিনে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক পদার্থটি হল – (a) কারাজিনান, (b) ক্যারামেল, (c) আজিনোমোটো, (d) মেটানিল ইয়েলো

274)                      শক্তি পাওয়া যায় না, এমন খাদ্য উপাদানটি হল – (a) কার্বোহাইড্রেট, (b) প্রোটিন, (c) ভিটামিন, (d) লিপিড।

275)                      ভারতবর্ষে কয়টিবায়োডাইভারসিটি হটস্পট' আছে ? – (a) 12টি, (b) 7টি, (c) 4টি, (d) 2টি।

276)                      প্রবাল নামক প্রাণীরা কোন্ পর্বের অন্তর্ভুক্ত? – (a) টিনোফোরা, (b) অ্যানিলিডা, (c) নিডারিয়া, (d) পরিফেরা।

277)                      তেজস্ক্রিয় পদার্থ হল – (a) পটাশিয়াম, (b) ইউরেনিয়াম, (c) সোডিয়াম, (d) পারদ।

278)                      কলেরা একটি – (a) জলবাহিত রোগ, (b) বায়ুবাহিত রোগ, (c) খাদ্যবাহিত রোগ, (d) কোনোটিই নয়।

279)                      কিউলেক্স মশাবাহিত রোগটি হল – (a) ফাইলেরিয়া, (b) ডেঙ্গি, (c) ম্যালেরিয়া, (d) প্লেগ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নবম শ্রেণী- জীবন বিজ্ঞান - প্রথম অধ্যায় (জীবন ও তার বৈচিত্র্য)

  নবম শ্রেণী জীবন বিজ্ঞান জীবন ও তার বৈচিত্র্য (  প্রথম অধ্যায়  ) `````````````````````````````````````````````````````````````````````````...