১৩ অক্টোবর ২০২৩

তৃতীয় অধ্যায়,মৌলিক ,যৌগিক ও মিশ্র পদার্থ

 

A) একটি বাক্যে উত্তর দাও :

1. পদার্থের কয়টি অবস্থাও কী কী

উত্তর: পদার্থের তিনটি অবস্থাকঠিন, তরল গ্যাসীয়

2. আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত কোন্ গ্যাস জ্বলতে সাহায্য করে ?

উত্তর: আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন গ্যাস জ্বলতে সাহায্য করে।

3. বায়ুমণ্ডলে উপস্থিত কোন্ গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে না ?

উত্তর: বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড (CO2) গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে না 

4. কোন্ গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে দাহ্য?

উত্তর: হাইড্রোজেন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে দাহ্য। 

5. পরমাণু বলতে কী বোঝ ?

উত্তর: কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলিক পদার্থের গুণগুলো বর্তমান, তাকে পরমাণু বলে।

6. একটি তড়িতের সুপরিবাহী অধাতুর নাম লেখো

উত্তর: গ্রাফাইট হল তড়িতের সুপরিবাহী অধাতু

7. বায়ুর উপাদানগুলি কী কী ?

উত্তর: বায়ুতে প্রধানত নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প নিষ্ক্রিয় গ্যাস দেখা যায়।

. মৌলিক পদার্থ বলতে কী বোঝ ?

উত্তর: যে পদার্থকে বিশ্লেষণ করলে কেবলমাত্র সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে।

9. দুটি মৌলিক পদার্থের উদাহরণ দাও।

উত্তর: অক্সিজেন এবং তামা হল দুটি মৌলিক পদার্থ  

10. যৌগিক পদার্থ কাকে বলে?

উত্তর: এক বা একাধিক মৌলিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে যে পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে।

11. দুটি যৌগিক পদার্থের উদাহরণ দাও। 

উত্তর: জল এবং মিথেন হল দুটি যৌগিক পদার্থ

12. যৌগের অণু কাকে বলে?

উত্তর: যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে এবং যে কণার মধ্যে যৌগটির ধর্ম বর্তমান থাকে তাকে যৌগিক অণু বলে।

13. জল কী কী উপাদানে গঠিত

উত্তর: জল হাইড্রোজেন অক্সিজেন নিয়ে গঠিত।

14. চিহ্ন বলতে কী বোঝ ?

উত্তর: মৌলিক পদার্থের একটি পরমাণুকে সংক্ষেপে যার দ্বারা প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে।

15. নাইট্রোজেনের চিহ্ন কী?

উত্তর: নাইট্রোজেনের চিহ্ন N

16. সংকেত বলতে কী বোঝ?

উত্তর: যৌগিক পদার্থের একটি অণুকে যার দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে সংকেত বলে।

17. জলের সংকেত কী ?

উত্তর: জলের সংকেত হল H2O 

18. যোজ্যতা বলতে কী বোঝ?

উত্তর: দুটি মৌলের রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে।

19. হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলতে কী বোঝ ?

উত্তর: হাইড্রোজেনের যোজ্যতা 1 ধরে অন্য মৌলগুলির যোজ্যতা নির্ণয় করা হয়, একেই হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলে।

20. PH3 অণুতে ফসফরাসের যোজ্যতা কত?

উত্তর: PH, অণুতে ফসফরাসের যোজ্যতা 3

21. 1টি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হলে কার্বন পরমাণুর যোজ্যতা কত?

উত্তর: কার্বন পরমাণুর যোজ্যতা 4

22. পারমাণবিকতা কাকে বলে?

উত্তর: একটি মৌলিক পদার্থের অণু যতগুলি পরমাণু দ্বারা গঠিত সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে।

23. মিশ্র পদার্থ বলতে কী বোঝ ?

উত্তর: যে পদার্থে একাধিক পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে।

24. দ্রবণ কি যৌগিক না কি মিশ্র পদার্থ?

উত্তর: দ্রবণ হল মিশ্র পদার্থ।

25. একটি দ্রবণের কয়টি অংশ কী কী ?

উত্তর: একটি দ্রবণের দুটি অংশদ্রাব এবং দ্রাবক।

26. দ্রাব কী?

উত্তর: দ্রবণ তৈরির সময় যে পদার্থটা গুলে যায় তাকে দ্রাব বলে।

27. দ্রাবক কী?

উত্তর: দ্রবণ তৈরির সময় দ্রাব যার মধ্যে গুলে যায় তাকে দ্রাবক বলে।

28. চিনির শরবতে দ্রাব কী?  

উত্তর: চিনির শরবতে দ্রাব হল চিনি।

29. পরিস্রাবণ কী?

উত্তর: ফিলটার কাগজের মতো ছাঁকনির সাহায্যে তরল কঠিনকে আলাদা করার পদ্ধতি হল পরিস্রাবণ

30. বালির লোহাচুরের মিশ্রণ থেকে লোহা বের করার জন্য তুমি কী ব্যবহার করবে

উত্তর: বালি লোহাচুরের মিশ্রণ থেকে লোহা বের করার জন্য চুম্বক ব্যবহার করব।

31. কেলাসন কী ?

উত্তর: দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে।

B) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর

1. ধাতুর চারটি বৈশিষ্ট্য লেখো  

উত্তর: [a] ধাতুর ওপরের তলে আলো পড়লে চকচক করে। [b] ধাতু তাপ তড়িতের সুপরিবাহী। [c] ধাতুকে আঘাত করলে ঠং করে বিশেষ শব্দ হয়। [d] ধাতুকে জোরে পিটলে চ্যাপটা হয়ে যায়।

2. যৌগিক পদার্থের দুটি বৈশিষ্ট্য লেখো। 

উত্তর: [a] যৌগিক পদার্থ দুই বা ততোধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত। [b] যৌগিক পদার্থের মধ্যে অবস্থিত মৌলগুলির নিজস্ব ধর্ম লোপ পায়

3. জল যে একটি যৌগিক পদার্থ তা কীভাবে বুঝবে

উত্তর: জল হাইড্রোজেন অক্সিজেন নিয়ে গঠিত। অক্সিজেন জ্বলতে সাহায্য করে, আর হাইড্রোজেন জ্বলতে সাহায্য না করলেও নিজে জ্বলে। কিন্তু জল আগুন নেভায় আবার নিজেও জ্বলে না। অর্থাৎ জলে হাইড্রোজেন অক্সিজেনের ধর্ম লোপ পায়। এই কারণে জল একটি যৌগিক পদার্থ |

4. একগ্লাস জলে এক চামচ নুন ঢেলে ভালো করে গুললে নুনের কণাগুলি আর দেখা যায় না তাহলে নুনের কণাগুলি যায় কোথায় ?

উত্তর: নুনের কণাগুলিকে জলে গুললে নুনের কণাগুলি ছোটো ছোটো অণুতে পরিণত হয়, সেগুলি জলের অণুগুলির সাথে মিশে দ্রবণের সব জায়গায় ছড়িয়ে পড়ে।

5. গরমকালে আমাদের প্রচুর ঘাম হলে জামাকাপড়ে সাদা দাগ দেখা যায় কেন?

উত্তর: ঘামের মধ্যে নুন থাকে। গরমকালে ঘামের সাথে এই নুন দেহের বাইরে বেরিয়ে আসে। পরে যখন জল বাষ্প হয়ে উবে যায় তখন নুন পড়ে থাকে, তাই নুনের সাদা দাগ দেখা যায়

6. তোমার বাড়িতে বা বাড়ির আশেপাশে দেখা এমন তিনটি জিনিসের নাম বলো যারা মৌলিক, যৌগিক  মিশ্র পদার্থ ?

উত্তর: রান্নাঘরের লোহার কড়াইমৌলিক পদার্থ। ব্লিচিং পাউডার/সাবানযৌগিক পদার্থ।নুন-জল, চিনির শরবতমিশ্র পদার্থ।

. যৌগিক মিশ্র পদার্থের মধ্যে তফাত কোথায় ?

উত্তর: যৌগিক পদার্থে ওর উপাদান মৌলগুলির নিজস্ব ধর্ম বজায় থাকে না। কিন্তু মিশ্র পদার্থে ওর উপাদানগুলির নিজস্ব ধর্ম বজায় থাকে।

9. একটি সাদা কাগজে বালি লোহাচুরের মিশ্রণ আছে। ওই মিশ্রণ থেকে লোহাচুরকে আলাদা করবে কীভাবে ?

উত্তর: একটি সাদা কাগজে রাখা বালি লোহাচুরের মিশ্রণের ওপর দিয়ে একটি দণ্ডচুম্বককে বেশ কয়েকবার ঘোরালে দেখা যাবে | লোহাচুরগুলি চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে চুম্বকের গায়ে আটকে যাচ্ছে। এই প্রক্রিয়াটি আরও কয়েকবার করা হলে সব লোহাচুর চুম্বকের গায়ে আটকে যাবে। এইভাবে বালি থেকে লোহাচুরকে আলাদা করা যাবে।

10. জল যে হাইড্রোজেন অক্সিজেন নিয়ে গঠিত তা একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো।

উত্তর: একটি বিকারের মধ্যে একটি রবারের টুকরো নিয়ে রবারের গায়ে দুটি লোহার পেরেক আটকানো হল। তারপর বিকারটি আংশিক জলপূর্ণ করা হল। এবার তিনটি টর্চের ব্যাটারির সাথে তামার তার জুড়ে তারের দুই প্রান্ত পেরেক দুটিতে স্পর্শ করানো হল। ভালো করে লক্ষ করলে দেখা যাবে পেরেক দুটিতে রুদ্বুদ আকারে গ্যাস জমা হচ্ছে। পরীক্ষা করলে দেখা যাবে একটি হাইড্রোজেন অপরটি অক্সিজেন গ্যাস। এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে, জল হাইড্রোজেন অক্সিজেন নিয়ে গঠিত।


২২ সেপ্টেম্বর ২০২৩

ঘনবস্তু

 

ঘনবস্তু

ঘনবস্তু কাকে বলে:

যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে
যেমন বল, ইট, বই, খাতা,কয়লার টুকরো, পর্বত, ভাঙা ইট, ইত্যাদি

ঘনবস্তু কত প্রকার ও কি কি:

ইহা আকৃতি অনুসারে দুই প্রকার| যথাঃ

১) সুষম ঘনবস্তু ও
২) বিষম ঘনবস্তু

সুষম ঘনবস্তু:

যে সমস্ত ঘনবস্তুর বহিরাকৃতি সামঞ্জস্যপূর্ণ তাদের সুষম ঘনবস্তু বলে|
যেমন বল, ইট, বই, খাতা ইত্যাদি এরুপ|

বিষম ঘনবস্তু:

যে সমস্ত ঘনবস্তুর বহিরাকৃতি সামঞ্জস্যহীন তাদের বিষম ঘনবস্তু বলে|
যেমন কয়লার টুকরো, পর্বত, ভাঙা ইট ইত্যাদি|

দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বা বেধ হল এক একটি মাত্রা।

ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি:

ঘনবস্তুর মাত্রা ৩ টি,একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা - তিনটিই আছে, একারণে তা ত্রিমাত্রিক। বস্তুত, আমরা যে বস্তুজগতে বাস করি স্থানিক বিবেচনায় তার পুরোটাই ত্রিমাত্রিক।

বিভিন্ন প্রকার সুষম ঘনবস্তু:

১. আয়তঘন
আয়তঘন এর সংজ্ঞা : যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তল গুলির দৈর্ঘ্য ও প্রস্থ সমান এবং সন্নিহিত তলগুলি পরস্পর লম্ব, তাকে সমকোণী চৌপল বা আয়তঘন বলা হয়।

৬টি পৃষ্ঠতল
* ১২টি ধার বা প্রান্তরেখা
* ৮টি শীর্ষবিন্দু
* সন্নিহিত তল গুলি পরস্পর ৯০° বা সমকোনে আনত থাকে।

২. ঘনক 

ঘনক এর সংজ্ঞা : আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে, তাকে ঘনক বলে।
৬টি তল 
* ১২টি ধার বা প্রান্তরেখা
* ৮টি শীর্ষবিন্দু
* সন্নিহিত তল গুলি পরস্পর ৯০° বা সমকোনে আনত থাকে।

৩.  চোঙ বা বেলন বা সিলিন্ডারঃ যে সকল ঘন বস্তুর দুটি প্রান্ততল বৃত্তাকার এবং যারা পরস্পর সমান্তরাল ভাবে অবস্থিত, তাদের চোঙ বা বেলন বা সিলিন্ডার বলে।



উদাহরণঃ পাইপ, টিউব লাইট, গোলাকার স্তম্ভ ইত্যাদি।

      

৪. 

লম্ব বৃত্তাকার শঙ্কুঃ যে সকল ঘনবস্তুর ভূমিতল বৃত্তাকার ও সমতল এবং ভূমির উপরের দিকের পৃষ্ঠতলের পরিধী ক্রমশ কমতে কমতে একটি বিন্দুতে মিলিত হয়েছে, তাদের শঙ্কু বলে।
উদাহরণঃ কলার মোচার অগ্রভাগ, বরের টোপর, ওলন, তেল ঢালা ফানেল ইত্যাদি।

৫. 
  
পিরামিডঃ যে সকল ঘনবস্তুর ভূমি বহুভূজাকার ও পার্শ্বস্থ ত্রিভূজাকৃতি তলগুলি একটি বিন্দুতে মিলিত হয়েছে, তাদের পিরামিড বলে।
উদাহরণঃ মিশরের পিরামিড।

*** চতুস্তলকঃ ত্রিভূজাকার ভূমি বিশিষ্ঠ পিরামিড কে চতুস্তলক বলে।

৬. 
 
গোলকঃ একটি মাত্র তল দ্বারা বেষ্টিত যে সকল ঘনবস্তুর বক্রতল টি অন্তঃস্থ (ভিতরের) একটি বিন্দু থেকে সর্বদা সমান দূরত্বে অবস্থান করে, তাকে গোলক বলে।
উদাহরণঃ বল, মার্বেল, গ্লোব ইত্যাদি।

(ক) নীরেট গোলকঃ যে গোলকের ভিতর ফাকা থাকে না।
উদাহরণঃ মার্বেল, রসগোল্লা ইত্যাদি।
তল- ২ টি ( ১ টি সমতল ও ১ টি বক্রতল)
ধার বা প্রান্তরেখা- ১ টি (বক্র)
শীর্ষবিন্দু- নেই।
(খ) ফাঁপা গোলকঃ যে গোলকের ভিতর ফাকা থাকে।
উদাহরণঃ ফুটবল, গ্লোব ইত্যাদি।

তল- ১ টি (বক্রতল)
ধার বা প্রান্তরেখা-  নেই।
শীর্ষবিন্দু- নেই।

৭. 
অর্ধ গোলকঃ একটি মাত্র তল দ্বারা বেষ্টিত যে সকল ঘনবস্তুর বক্রতল টি অন্তঃস্থ (ভিতরের) একটি বিন্দু থেকে সর্বদা সমান দূরত্বে অবস্থান করে, তাকে গোলক বলে। গোলকের সমান দুটি অংশের প্রতিটি ভাগ কে অর্ধ গোলক বলে।
উদাহরণঃ বাটি, অর্ধেক কাটা লেবু।

(ক) নীরেট অর্ধ গোলকঃ যে অর্ধ গোলকের ভিতর ফাকা থাকে না।
উদাহরণঃ অর্ধেক কাটা লেবু।

তল- ২ টি ( ১ টি সমতল ও ১ টি বক্রতল)
ধার বা প্রান্তরেখা- ১ টি (বক্র)
শীর্ষবিন্দু- নেই।

(খ) ফাঁপা অর্ধ গোলকঃ যে অর্ধ গোলকের ভিতর ফাকা থাকে।
উদাহরণঃ বাটি।

তল- ২ টি ( ২ টি বক্রতল)
ধার বা প্রান্তরেখা- ১ টি (বক্র)
শীর্ষবিন্দু- নেই।





১৭ সেপ্টেম্বর ২০২৩

বৃত্ত

 





১. বৃত্ত কাকে বলে: নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বিন্দু বা বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে।
* একই সরল রেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু দিয়ে একটি ও কেবল মাত্র বৃত্ত আঁকা যায়।
** একই সরল রেখায় অবস্থিত এমন তিনটি বিন্দুর মধ্যে দিয়ে কোন বৃত্ত আঁকা সম্ভব নয়।
*** দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়।

 

২.
বৃত্তাংশ কাকে বলে:- বৃত্তাকার ক্ষেত্রের কোন অংশকে ঐ বৃত্তের বৃত্তাংশ বলে।
* উপ বৃত্তাংশ:- বৃত্তাকার ক্ষেত্রের ছোট অংশকে উপ বৃত্তাংশ বলে।
** অধি বৃত্তাংশ:- বৃত্তাকার ক্ষেত্রের বড় অংশকে অধি বৃত্তাংশ বলে।

 

৩. বৃত্তের পরিধি কাকে বলে?
একটি বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে কোন বিন্দুর চলার পথকে পরিধি বলে ।
বৃত্তের পরিধি বের করার। সূত্র:- পরিধি=2πr

 

৪. বৃত্তের চাপ কাকে বলে?
বৃত্তের পরিধির যে কোন অংশকে চাপ বলে।
* অর্ধবৃত্তচাপ- অর্ধেক পরিধী বিশিষ্ট চাপ কে অর্ধবৃত্ত বলে।
* *উপবৃত্তচাপ বা উপচাপ- অর্ধবৃত্তের চেয়ে ছোট চাপ কে উপচাপ বলে।
*** অধিবৃত্ত চাপ বা অধিচাপ- অর্ধবৃত্তের চেয়ে বড় চাপ কে উপচাপ বলে।

 

৫. জ্যা কাকে বলে?:
পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে।
* বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা।
** বৃত্তের যে কোন জ্যা এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী ।
*** বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী।
**** বৃত্তের দুটি জ্যা এর মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি অপর জ্যা অপেক্ষা বৃহত্তম।

 

৬. ব্যাসার্ধ কাকে বলে
একটি বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে।
* ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক।
** ব্যাসার্ধ=ব্যাস/২

 

৭. ব্যাস কাকে বলে?
বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকেই ব্যাস বলে। একটি বৃত্তে অসংখ্য ব্যাস থাকে।
* ব্যাস=২ x ব্যাসার্ধ

 

৮. বৃত্তকলা কাকে বলে?
বৃত্তের দুইটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বা বৃত্তীয় ক্ষেত্র বলে।

 

৯.

  সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে?

উত্তরঃ একই কেন্দ্র বিশিষ্ট একাধিক বৃত্তকে সমকেন্দ্রিক বৃত্ত বলে। অন্যভাবে বললে, কতকগুলো বৃত্তের কেন্দ্র একই বিন্দু হলে ঐসব বৃত্তসমূহকে সমকেন্দ্রিক বৃত্ত বলে।

পরে আরো দেওয়া হবে।

৩০ জুলাই ২০২৩

অনুচ্ছেদ রচনা : স্বামী বিবেকানন্দ

 


বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ


  ভারতীয় ধর্ম ও আদর্শকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ। তাঁর নেতৃত্বে সন্ন্যাসীরা মানুষের সেবায় জীবন উৎসর্গ করার ব্রত গ্রহণ করেন। বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। ১৮৬৩ খ্রিস্টাব্দের ১২ জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে তার জন্ম হয়েছিল । তার বাবার নাম বিশ্বনাথ দত্ত, মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। ছেলেবেলায় তিনি ছিলেন ভীষণ দুরন্ত, নির্ভীক ও মেধাবী। তিনি ছেলেবেলা থেকেই সাহসী ও ধার্মিক ছিলেন। আর ছিলেন অত্যন্ত মেধাবী ও মনােযােগী ছাত্র। বিএ পাশ করার পর তাকে নানা আর্থিক অনটনে ভুগতে হয়। একসময় শ্রীশ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে তার পরিচয় হয়। ক্রমে তিনি রামকৃষ্ণদেবের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন। দক্ষিণেশ্বরে ঘন ঘন যাতায়াত শুরু হয় তাঁর। অবশেষে তিনি তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন । সন্ন্যাসগ্রহণের পর তাঁর নাম হয় স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণদেবের তিরােধানের পর তিনি পরিব্রাজক হয়ে সারা ভারত ভ্রমণ করেন। এবার তিনি শুরু করলেন মানব সেবার কাজ। ১৮৯৩ খ্রিস্টাব্দে শিকাগাে শহরের ধর্ম মহাসভায় যােগ দেবার জন্যে তিনি আমেরিকায় যান। ওই সভায় তাঁর বক্তৃতা শুনে উপস্থিত সকলেই মুগ্ধ হন। সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ে। বহু বিদেশি তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। দেশে ফিরে এসে তিনি গড়ে তােলেন রামকৃষ্ণ মিশন। প্রতিষ্ঠা করেন বেলুড় মঠ। অনেকগুলি গ্রন্থও রচনা করেন। অত্যধিক পরিশ্রমের ফলে স্বামী বিবেকানন্দ অসুস্থ হয়ে পড়েন। ১৯০২ খ্রিস্টাব্দের ৪ জুলাই মাত্র উনচল্লিশ বৎসর বয়সে বেলুড় মঠেই তাঁর জীবনাবসান হয় ।

০৯ জুলাই ২০২৩

Class IX জৈবনিক প্রক্রিয়া জৈবনিক প্রক্রিয়া, প্রশ্ন উত্তর VERY IMPORTANT

  1. নেফ্রনের কোন্ অংশটি পারাপরিশ্রাবকরূপে কাজ করে? – A. ম্যালপিজিয়ান করপাসলস B. নিকটবর্তী সংবর্ত নালী C. দূরবর্তী সংবর্ত নালী D. সংগ্রাহী নালী
  1. কোন প্রক্রিয়াটি মানব নেফ্রনে মূত্র উৎপাদনের সঙ্গে যুক্ত নয়? A. গ্লোমেরুলাস পরিসুত তরল সৃষ্টি B. নিঃস্রাবণ C. পুনর্বিশোষণ D. নালিকা ক্ষরণ
  1. কেলভিন চক্র ঘটে— A. ক্লোরোপ্লাস্টে B. মাইটোকনড্রিয়ায় C. ক্লোরোপ্লাস্টের গ্রানায় D. ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়
  1. প্রোটিন জাতীয় খাদ্যবস্তুর শোষণ কোন্ রূপে হয়ে থাকে? A. ফ্যাটি অ্যাসিড রূপে B. অ্যামাইনো অ্যাসিড রূপে C. কিটো অ্যাসিড রূপে D. পাইভিক অ্যাসিড রূপে
  1. পতঙ্গদের বর্ণহীন রক্তের নাম হল— A. হিমোলিল্ফ B. হিমোসিলোসিক তরল C. হিমোসিল D. হিমোসায়ানিন
  1. তোমার দেহের কোন পাচকরসটিতে নীল লিটমাস কাগজ ডোবালে লিটমাস কাগজটি লাল হয়ে যাবে? A. লালারস B. অগ্ন্যাশয় রস C. পাকরস D. পিত্তরস
  1. মানুষের লালাগ্রন্থির সংখ্যা হল – A. তিনজোড়া B. চারজোড়া C. পাঁচজোড়া D. দুইজোড়া
  1. “ট্রাকিয়া” শ্বাস-অঙ্গটি কোন প্রাণীর দেহে দেখা যায়? A. কেঁচো B. টিকটিকি C. আরশোলা D. মাছ
  1. সালোকসংশ্লেষের সঙ্গে জড়িত কোশ অঙ্গাণুটি হল – A. গলগিবস্তু B. ক্লোরোপ্লাস্ট C. সেন্ট্রোজোম D. মাইটোকন্ড্রিয়া
  1. পতঙ্গদের বর্ণহীন রক্তের নাম হল— A. হিমোলিল্ফ B. হিমোসিলোসিক তরল C. হিমোসিল D. হিমোসায়ানিন
  1. উইপোকার অন্ত্রে মিথোজীবীরূপে বসবাসকারী আদ্যপ্রাণীটি হল – A. লিসম্যানিয়া B. ট্রাইকোনিম্ফ C. ট্রিপানোসোমা D. প্লাসমোডিয়াম।
  1. কোন রক্তবাহে কপাটিকা থাকে? – A. শিরা B. ধমনি C. জালক D. হৃৎপিণ্ড
  1. রক্তরসে জৈব ও অজৈব রাসায়নিক পদার্থের পরিমাণ হল যথাক্রমে – A. 8.1 % এবং 0.9% B. 7.1 % এবং 0.9% C. 6.2% এবং 0.8% D. 5.2% এবং 0.8%
  1. যে উদ্ভিদটি পুষ্টির জন্য পতঙ্গদের দেহ থেকে নাইট্রোজেন গ্রহণ করে, সেটি হল— A. মটর গাছ B. আম গাছ C. কলসপত্রী উদ্ভিদ D. লাইকেন
  1. জলের আয়নীকরণ বা ফটোলাইসিস প্রক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজনীয় উপাদানটি হল – A. ক্লোরোফিল B. সক্রিয় ক্লোরোফিল C. ফোটন কণা D. সূর্যালোক।
  1. ল্যাকটেজ উৎসেচক ল্যাকটোজকে ভেঙে কোন্ কোন্ বস্তু তৈরি করে? – A. গ্লুকোজ + ফুকটোজ B. গ্লুকোজ + গ্যালাকটোজ C. গ্লুকোজ + গ্লুকোজ D. ফুক্টোজ + গ্যালাকটোজ
  1. সালোকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কোনটি? – A. COB. জল C. COD. গ্লুকোজ
  1. মানব হৃৎপিণ্ডের কোন্ প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? – A. দক্ষিণ অলিন্দ B. বাম অলিন্দ C. দক্ষিণ নিলয় D. বাম নিলয়
  1. কেলভিন অন্ধকার দশার বিক্রিয়া পরীক্ষা করার জন্য কোন্ উদ্ভিদ বেছে নেন? – A. স্পাইরোগাইরা B. ভলভক্স C. ক্ল্যামাইডোমোনাস D. ক্লোরেল্লা
  1. সালোকসংশ্লেষ একপ্রকার— A. অপচিতি বিপাক B. উপচিতি বিপাক C. ভাঙনমূলক বিপাক D. অ্যাবিলিক বিপাক
  1. এক অণু পরিমাণ ATP তে সঞ্চিত থাকে— A. 4.3 kcal B. 5.3 kcal C. 6.3 kcal D. 7.3 kcal
  1. সালোকসংশ্লেষের অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের যে অংশে সেটি হল – A. গ্রানায় B. স্ট্রোমায় C. অন্তঃপর্দায় D. বহিঃপর্দায়
  1. সালোকসংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে শক্তি কোন্ রূপে জমা থাকে? – A. সৌরশক্তি B. রাসায়নিক শক্তি C. গতিশক্তি D. স্থৈতিক শক্তি
  1. নীচের কোনটি সমতাবিধানকারী মৌল? A. ক্যালশিয়াম B. ম্যাগনেশিয়াম C. পটাশিয়াম D. সবকটি
  1. কোনটি একটি উপক্ষারের উদাহরণ? A. সিস্টোলিথ B. র‍্যাফাইড C. মরফিন D. রেজিন
  1. দীর্ঘস্থায়ী ধূমপানের ফলে সৃষ্ট মানুষের শ্বাসতন্ত্রের রোগটি হল – A. টিউবারকিউলোসিস B. এম্ফাইমেসা C. হাঁপানি D. প্লুরিসি রোগ
  1. শ্বাসমূল বা নিউম্যাটোফোর বর্তমান এমন একটি উদ্ভিদ হল – A. পদ্মগাছে B. সুন্দরী গাছে C. ক্যাকটাসে D. মটর গাছে
  1. ফুসফুস, ত্বক এবং মুখবিবর-গলবিল অঞ্চলের পর্দা শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে এমন একটি প্রাণী হল – A. জিওল মাছ B. ব্যাং C. গিরগিটি D. হংসচঞ্চু বা প্লাটিপাস।
  1. লাইকেন যে ধরনের পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে, সেটি – A. পরজীবী B. স্বভোজী C. মৃতজীবী D. মিথোজীবী
  1. কোনটি একটি রেচন পদার্থ নয়? – A. মূত্র B. ঘাম C. মল D. সিবাম
  1. বাষ্পমোচন সর্বাধিক পরিমাণে হয়ে থাকে— A. কচি পাতায় B. বয়স্ক পাতায় C. পত্রবৃন্তে D. কিউটিকল অংশে
  1. কোন প্রক্রিয়াটি মানব নেফ্রনে মূত্র উৎপাদনের সঙ্গে যুক্ত নয়? – A. গ্লোমেরুলাস পরিসুত তরল সৃষ্টি B. নিঃস্রাবণ C. পুনর্বিশোষণ D. নালিকা ক্ষরণ
  1. কোন্ প্রাণীটির রক্তের রং লাল হলেও তার রক্তে লোহিতকণিকা নেই? – A. ব্যাং B. উট C. কেঁচো D. সাপ
  1. গ্রহণকারী পদার্থটি হল – A. NADP B. RuBP C. ATP D. NAD
  1. মানবদেহে অণুচক্রিকার অভাবজনিত রোগটির নাম কী? – A. থ্রম্বোসাইটোসিস B. থ্রম্বোসাইটোপিনিয়া C. পারপিউরা D. লিউকোমিয়া
  1. প্রাণীদেহে শর্লা জাতীয় খাদ্যের সঞ্চিত রূপ হল— A. স্টার্চ B. গ্লাইকোজেন C. গ্লুকোজ D. পাইরুভিক অ্যাসিড উভন
  1. সবুজ পাতার কোন্ কলায় সালোকসংশ্লেষ ঘটে? – A. ভাজক কলা B. মেসোফিল কলা C. স্থায়ী কলা D. জাইলেম কলা
  1. কোন রক্তবাহে কপাটিকা থাকে? – A. শিরা B. ধমনি C. জালক D. হৃৎপিণ্ড
  1. কোন রক্তগ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? – A. ‘A’ B. ‘AB’ C. ‘O’ D. ‘B’
  1. মানব হৃৎপিণ্ডের কোন্ প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? – A. দক্ষিণ অলিন্দ B. বাম অলিন্দ C. দক্ষিণ নিলয় D. বাম নিলয়
  1. মানব হৃৎপিণ্ডের কোন্ প্রকোষ্ঠ অধিক CO2 যুক্ত রক্ত গ্রহণ করে? – A. বাম অলিন্দ B. ডান অলিন্দ C. বাম নিলয় D. ডান নিলয়
  1. সালোকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হল— A. গ্লুকোজ B. PGA C. PGAID D. ATP
  1. উদ্ভিদ কোশপ্রাচীরের মধ্যচ্ছদা গঠনে সাহায্যকারী মৌলিক পদার্থটি হল – A. ক্যালশিয়াম B. আয়রন C. সালফার D. জিঙ্ক
  1. নিম্নলিখিত কোটি প্রাণীর রেচন পদার্থ? – A. ইউরিয়া B. তরুক্ষীর C. রজন D. নিকোটিন
  1. উইপোকার অন্ত্রে মিথোজীবীরূপে বসবাসকারী আদ্যপ্রাণীটি হল – A. লিসম্যানিয়া B. ট্রাইকোনিম্ফ C. ট্রিপানোসোমা D. প্লাসমোডিয়াম।
  1. পত্ররন্দ্র খুলতে ও বন্ধ হতে সাহায্য করে কোন মৌলিক পদার্থটি? – A. ক্যালশিয়াম B. পটাশিয়াম C. ক্লোরিন D. ম্যাগনেশিয়াম
  1. মানব হৃৎপিণ্ডের কোন্ প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? A. দক্ষিণ অলিন্দ B. বাম অলিন্দ C. দক্ষিণ নিলয় D. বাম নিলয়
  1. ক্লোরোফিলবিহীন এবং সালোকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ হল – A. স্বর্ণলতা B. স্পাইরোগাইরা C. ফণীমনসা D. চন্দন
  1. যদি কোনো শ্বেতকণিকার নিউক্লিয়াসে 2-7টি লতি থাকে তাহলে সেটি হল – A. ইওসিনোফিল B. মনোসাইট C. নিউট্রোফিল D. বেসোফিল
  1. মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনীর উৎপত্তি ঘটে? – A. বাম নিলয় B. ডান নিলয় C. বাম অলিন্দ D. ডান অলিন্দ

অতি সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 1 

  1. বিষম জাতীয় অণুর মধ্যেকার আকর্ষণ বলকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Answer : অসমসংযোগ বল।

  1. বাষ্পমোচন প্রক্রিয়ায় জল উদ্ভিদদেহ থেকে তরলাকারে নির্গত হয় । (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Answer : মিথ্যা

  1. উদ্ভিদের পুষ্টির জন্য বিভিন্ন _______ লবণ প্রয়োজন। (শূন্যস্থান পূরন করো)

Answer : খনিজ

  1. একটি প্রাণীর নাম করো যার সংবহন ‘মুক্ত সংবহন’ হয়। (এক কথায় উত্তর দাও)

Answer : চিংড়ি

  1. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগ কোনটি? (এক কথায় উত্তর দাও)

Answer : ফসফোগ্লিসারিক অ্যাসিড

  1. লেন্টিসেলের মাধ্যমে সবচেয়ে কম বাষ্পমোচন ঘটে । (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Answer : সত্য

  1. অত্যাবশ্যকীয় সালোকসংশ্লেষীয় রঞ্জক কাকে বলা হয়? (এক কথায় উত্তর দাও)

Answer : ক্লোরোফিল

  1. বাওম্যান ক্যাপসুলের ভিসেরাল স্তরে অবস্থিত চ্যাপটা, অ্যামিবাসদৃশ কোশগুলিকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Answer : পোডোসাইট কোশ

  1. রক্তবাহের মধ্যে রক্ত আবদ্ধ না থেকে দেহগহরে যুক্ত হয় এমন একটি নিশাচর পতঙ্গের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Answer : আরশোলা

  1. রক্তবাহের বাইরে রক্তের জমাট বাঁধাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Answer : রক্ততঞ্জন

  1. সৌরশক্তির সাহায্যে _______ অণুতে পরিণত হয়। (শূন্যস্থান পূরন করো)

Answer : গ্লুকোজ

  1. সালোকসংশ্লেষের কোন্ দশায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রয়োজন হয়? (এক কথায় উত্তর দাও)

Answer : অন্ধকার দশায়

  1. দুটি অন্তঃপরজীবী প্রাণীর নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Answer : ফিতাকৃমি, গোলকৃমি, প্লাসমোডিয়াম।

  1. যে পদ্ধতির মাধ্যমে মানব শরীরে অভ্যন্তরীণ পরিবেশের সাম্যাবস্থা বজায় থাকে তাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Answer : হোমিওস্ট্যাসিস

  1. দ্বিপত্র কপাটিকার অপর নাম কী? (এক কথায় উত্তর দাও)

Answer : মিট্রাল কপাটিকা

  1. একজন প্রাপ্তবয়স্ক লোকের হদগতি বা হৃৎস্পন্দন মিনিটে কত বার? (এক কথায় উত্তর দাও)

Answer : গড়ে 72 বার (70-90 বার)।

  1. পেলভিস কী? (এক কথায় উত্তর দাও)

Answer : বৃক্কের মেডালা অংশে উপস্থিত খাঁজটিকে পেলভিস বলে। এই অংশে গবিনী বৃক্কের সঙ্গে যুক্ত হয়।

  1. নানারকম ফলে ______ অ্যাসিড জাতীয় রেচন পদার্থ জমা থাকে। (শূন্যস্থান পূরন করো)

Answer : জৈব

  1. দুটি আংশিক পরজীবী উদ্ভিদের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)

Answer : ভিসকাম, লোরান্থাস ও শ্বেতচন্দন

  1. হলোজোয়িক পুষ্টির পর্যায়গুলি কী কী? (এক কথায় উত্তর দাও)

Answer : খাদ্যগ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও অপাচ্যের বহিষ্করণ।

  1. ট্রিপসিন কোন প্রকার খাদ্যের ওপর ক্রিয়া করে? (এক কথায় উত্তর দাও)

Answer : প্রোটিনজাতীয় খাদ্য।

  1. বদ্ধ সংবহনতন্ত্র বিশিষ্ট অমেরুদণ্ডী প্রাণী কোনটি? (এক কথায় উত্তর দাও)

Answer : কেঁচো, জোঁক

  1. ‘O’ রক্ত ধারণকারী ব্যক্তির দেহে কোন শ্রেণির রক্ত নিরাপদে সঞ্চারিত করা যায়? (এক কথায় উত্তর দাও)

Answer : ‘O’ গ্রুপের রক্ত

  1. প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ পরিবেশে ভালো কাজ করে। (শূন্যস্থান পূরন করো)

Answer : ক্ষারীয়

  1. যে কোশীয় জারণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য জারিত হয়ে শক্তি উৎপাদন করে সেই প্রক্রিয়াকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Answer : শ্বসন বা রেসপিরেশন

  1. মানবদেহের RBC -তে ক্রেবস-চক্র ঘটে না। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Answer : সত্য

  1. কোন অসুখে মানুষের মূত্রে গ্লুকোজের অস্বাভাবিক উপস্থিতি লক্ষ করা যায়? (এক কথায় উত্তর দাও)

Answer : মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস নামক অসুখে।

  1. পরিপাকনালির সংকোচন ও প্রসারণকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Answer : পেরিস্টলসিস

  1. যে রোগে রক্তে RBC-র সংখ্যা হ্রাস পায় তার নাম কী? (এক কথায় উত্তর দাও)

Answer : রক্তাল্পতা বা অ্যানিমিয়া

  1. ABO রক্তগ্রুপ অনুসারে পৃথিবীতে কয় ধরনের মানুষ রয়েছে? (এক কথায় উত্তর দাও)

Answer : ABO রক্তগ্রুপ অনুসারে পৃথিবীতে চার ধরনের মানুষ আছে—‘A’ গ্রুপ, ‘B’ গ্রুপ, ‘AB’ গ্রুপ, ‘O’ গ্রুপ।

  1. একটি মেরুদণ্ডী প্রাণীর দেহে ধমনি ও শিরার মধ্যবর্তী রবাহগুলিকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Answer : রক্তজালক

  1. অভিস্রবণ কেবল দুটি ভিন্ন ঘনত্বের তরলের মধ্যে ঘটে । (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Answer : সত্য

  1. উদ্ভিদদেহে ক্লোরোসিস ঘটে _______ এর অভাবে। (শূন্যস্থান পূরন করো)

Answer : ম্যাগনেশিয়াম

  1. উদ্ভিদের নির্দিষ্ট রেচন অঙ্গ আছে কি? (এক কথায় উত্তর দাও)

Answer : উদ্ভিদের নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না

  1. সাইট্রিক অ্যাসিডের প্রতি অণুতে তিনটি কার্বক্সিলিক মূলক থাকে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Answer : সত্য

  1. সিবাম কী? (এক কথায় উত্তর দাও)

Answer : সিবেসিয়াস গ্রন্থির ক্ষরণকে সিবাম বলে।

  1. ADH -এর অভাবে কী রোগ হয়? (এক কথায় উত্তর দাও)

Answer : ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র

  1. ABO রক্তগ্রুপের আবিষ্কর্তা কে? (এক কথায় উত্তর দাও)

Answer : ল্যান্ড স্টেইনার।

  1. কলশপত্রী ও পাতাঝঝি হল _______ উদ্ভিদের উদাহরণ। (শূন্যস্থান পূরন করো)

Answer : পতঙ্গভূক

  1. হিং কোন উদ্ভিদ-এর কোন জাতীয় রেচন পদার্থ? (এক কথায় উত্তর দাও)

Answer : হিং, অ্যাসাফয়টিড নামক উদ্ভিদ থেকে নির্গত হওয়া এক ধরনের পদ রজন

সংক্ষিপ্ত প্রশ্ন: মান – 2 |

  1. পরজীবী প্রাণী বলতে কী বোঝ?

Answer

  1. স্থির‍্যাফাইড ও অ্যাসিকুলার র্যাফাইডের পার্থক্য লেখো।

Answer

  1. পরজীবী প্রাণী বলতে কী বোঝ?

Answer

  1. হিল বিক্রিয়া কী?

Answer

  1. চিংড়ির রক্ত নীলাভ হয় কেন?

Answer

  1. বাম্পমোচনের ওপর বায়ুর আর্দ্রতা ও কার্বন ডাইঅক্সাইডের প্রভাব লেখো।

Answer

  1. হিমোসায়ানিন কী?

Answer

  1. অ্যাসিড কাইম বা পাকমণ্ড বলতে কী বোঝ?

Answer

  1. শ্বেতকণিকার উৎপত্তিস্থল উল্লেখ করো।

Answer

  1. সিস্টোলিথ ও র্যাফাইডের পার্থক্য কী?

Answer

  1. সুষম খাদ্য কাকে বলে?

Answer

  1. জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য উল্লেখ করো।

Answer

  1. বহিঃশ্বসন ও অন্তঃশ্বসন বলতে কী বোঝো?

Answer

  1. একটি সবাত শ্বসনকারী সজীব ইউক্যারিওটিক কোশ থেকে সমস্ত মাইটোকন্ড্রিয়াগুলিকে অপসারণ করলে কোশটির কী হবে?

Answer

  1. নালিকা পুনঃশোষণ বলতে কী বোঝো?

Answer

  1. গ্লাইকোলাইসিসকে EMP পথ বলে কেন?

Answer

  1. পেশির ক্লান্তি বলতে কী বোঝ? অথবা, অতিরিক্ত পরিশ্রম করলে পেশি ক্লান্ত হয়ে পড়ে কেন? Answer
  1. পরজীবী ও মিথোজীবীর মধ্যে পার্থক্য লেখো।

Answer : 

  1. উদ্ভিদের কয়েকটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের উদাহরণ দাও।

Answer :

  1. রক্ততঞনের প্রধান গুরত্ব কী?

Answer

তল , ঘনবস্তুর তল

  ১. তল কি?   কোন বস্তুর উপরিভাগকে তল বলা হয়। অর্থাৎ , ঘনবস্তুর উপরিভাগকেই তল বলে। ·         তলের কেবল দৈর্ঘ্য ও প্রস্থ ...